People’s Welfare Foundation

People’s Welfare Foundation

Share

একটি শিক্ষা ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন

29/09/2025

আলহামদুলিল্লাহ! পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব Sohel Tanvir মানবতার ডাকে প্রতিবারের মতো এবারও এক অসহায় রোগীকে রক্ত দান করল।
১৬ তম রক্ত দান করায় ❝পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন❞ এর পক্ষ থেকে অভিনন্দন।

রক্তই হউক আত্মার বাঁধন, মানবতার বাহকে এগিয়ে যাক পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

Photos from People’s Welfare Foundation's post 26/09/2025

আলহামদুলিল্লাহ! পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব Azizul Islam Labonno মানবতার ডাকে প্রতিবারের মতো এবারও এক অসহায় রোগীকে রক্ত দান করল।
১৯তম রক্ত দান করায় ❝পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন❞ এর পক্ষ থেকে অভিনন্দন।

রক্তই হউক আত্মার বাঁধন, মানবতার বাহকে এগিয়ে যাক পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

22/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

11/09/2025

ওরা আমাদের মতোই ক্ষুধা, ব্যথা আর স্নেহ বোঝে। কিন্তু কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। তাই ওদের প্রহার নয়, দরকার সহানুভূতি ও যত্ন।
প্রাণীর প্রতি সহানুভূতিই প্রকৃত মানবতার পরিচয়।

দয়া ছড়িয়ে দিন, নির্দয়তা নয়।

's_Welfare_Foundation

Photos from People’s Welfare Foundation's post 11/09/2025

পীরগাছা জেএন মাঠেই বেড়ে ওঠা কালী, কালীর ছেলের দীর্ঘদিন ধরে ঘাড়ে ঘা—সেখান থেকে পঁচন,ম্যাগট ও প্রচন্ড দুর্গন্ধ।
আজকে সারাদিন খোঁজাখুঁজির পর রাতে খুঁজে পাই।
❝পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন❞ এর সম্পূর্ণ সহযোগিতায় রেস্কিউ করে ট্রিটমেন্ট করা হলো।

ওরা কথা বলতে পারে না, কিন্তু কষ্ট অনুভব করে।
আমাদের সামান্য যত্নই তাদের আবার সুস্থ জীবন দিতে পারে। আর সবার নিকট অনুরোধ কেউ প্রাণীর শরীরে গরম পানি ও আঘাত করা থেকে বিরত থাকবেন। মানবতা শুধু মানুষের জন্য নয়, সব জীবের জন্যেও হওয়া উচিত ।

বিশেষ ধন্যবাদ — বাশার, লাবণ্য, আশিক, নিলয়,দিব্য, বিপ্লব, প্রান্তিক ও সোহেল।

সভাপতি–
সৈয়দ তানজিদ আহমেদ তিমন।
পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিওফা)।

Photos from People’s Welfare Foundation's post 13/04/2025

নবীনের চিকিৎসা সংক্রান্ত আপডেট —

11/04/2025

স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নে—ফান্ড সংক্রান্ত যাবতীয় আপডেট পেইজে জানিয়ে দেওয়া হবে।

#এডমিন।

Photos from People’s Welfare Foundation's post 11/04/2025

আমরা পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন —অসুস্থ নবীনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের উদ্যোগ নিয়েছি।

গতবছর ঢাকা থেকে পীরগাছা আসার পথে বাস ইচলারহাটে (চৌধুরানী) নামিয়ে দিলে নবীন ও তার দাদি অটো যোগে বাসায় আসার পথে পিক-আপ ভ্যানের সঙ্গে এক্সিডেন্টে করে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় নবীন ও তার দাদি। পরবর্তীতে তাদের হাসপাতালে নেয়া হলে নবীনের দাদির মৃত্যু হয়।

নবীনের বা’পায়ের হাড়,মাংস সব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার দরিদ্র বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো কষ্টসাধ্য হলেও সাধ্যমত চিকিৎসা করে। কিন্তু এই চিকিৎসা লং টার্ম হওয়ায় পরবর্তীতে আর সেভাবে চিকিৎসা করতে পারেনি।এখন নবীনের পায়ে আবার ইনফেকশন দেখা দিয়েছে।হাড়ে পঁচনসহ কসমেটিক্স সার্জারীর সময় পায়ের স্কিনের নিচে এখনও একটি লোহার পিন রয়ে গেছে। দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে হয়তো একপর্যায়ে দুরন্ত নবীনের পা’টি রাখা সম্ভব হবে না।

সবাই নবীনের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নবীন ফিরে পাবে তার স্বাভাবিক জীবন। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় নবীন একদিন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে।

—সভাপতি / সাধারণ সম্পাদক
পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
যোগাযোগ –০১৭০৬৮৫৩২৫৮(বিকাশ/নগদ)

07/04/2025

পীরগাছার সর্বস্তরের জনগণ আজ ইজ****লের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। আমাদের মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হয়ে এই ধ্বংসযজ্ঞের জবাব দেয়া ছাড়া অন্য কোনো পথ নাই।একদিন স্বাধীন ফিলি***ন প্রতিষ্ঠা হবে পৃথিবীর ভূখণ্ডে ইজরা****ল নামের কোনো ভূখণ্ডের অস্তিত্ব আমরা রাখবো না।

06/04/2025

গাজার জন্য ধর্মঘট ও বিক্ষোভ মিছিল
আগামীকাল ৭ই এপ্রিল (রোজ সোমবার)
⏱️সময়: বাদ জোহর ২:০০ ঘটিকা
📍স্থান: পীরগাছা হাইস্কুল

আমাদের স্বাধীনতাকামী ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে দাঁড়ান!

ন্যায়বিচার, শান্তি এবং গাজায় দখলদারিত্ব ও গণহত্যার অবসানের দাবিতে আগামীকাল, ৭ই এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে যোগ দিন।

ক্লাস, পরীক্ষা এবং দৈনন্দিন রুটিন থেকে বিরত থাকুন।

আপনার বিভাগ, সংস্থা বা ইউনিয়ন থেকে একটি বিবৃতি জারি করুন।

অটল সংহতি প্রদর্শনের জন্য আপনার সম্প্রদায়কে সংগঠিত করুন।

ফেসবুক, টুইটার/এক্স, ইনস্টাগ্রাম এবং এর বাইরেও - সমস্ত প্ল্যাটফর্মে আপনার কণ্ঠস্বর ব্যবহার করুন।

Silence is complicity. Action is solidarity.
Let the world hear us – from every street, every campus, and every screen.

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Rangpur
5450