08/06/2025
হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES) উদ্যোগে
অদ্য ০৮-০৬-২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার
বাগুয়া অনন্তপুর স্কুল মাঠে, হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES) এর পক্ষ থেকে 📌 ফ্রি রক্তের গ্রুপ 📌ব্লাড প্রেসার পরীক্ষা ও সাথে ব্লাড গ্রুপ কার্ড বিতরণসহ বিশেষ ফুটবল ম্যাচ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সভাপতি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল, সহ-সভাপতি সহকারী প্রকৌশলী জনাব রুহুল আমিন রুবেল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান মিঠু।
✨আমি গর্বিত যে এই অসাধারণ আয়োজনের অংশ হতে পেরেছি। সকল অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা—আপনাদের ভালোবাসা, উপস্থিতি ও সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না✨
🤝বিশেষ ধন্যবাদ সেই পরিশ্রমী টিমকে বিশেষ করে Md Habibur Rahman সহ-সভাপতি, Islam Shohel Khan সাধারণ সম্পাদক, Ariful Islam Mamun ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, Mahadi Hasan দপ্তর সম্পাদক, Md Dulal Badsha প্রচার বিষয়ক সম্পাদক, Mohaiminul Islam Mamun, Md Fuad যারা টানা দুই মাস নিরলস কাজ করেছে। পাশাপাশি, আমাদের প্রকৌশলী ভাই-বোনেরা, যারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন—আপনারা প্রমাণ করেছেন যে আমাদের মধ্যে এক দৃঢ় বন্ধন রয়েছে।
📣আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল সাহেবের হাত ধরে ✨ হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ার সোসাইটি (HUES) ✨২০২০ সালে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে। সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল তার সমাপনী বক্তব্য রাখেন এবং তার সমাপনী বক্তব্যে বলেন এই সংগঠন হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES) এর ইঞ্জিনিয়ার সহ হাতিয়া ইউনিয়নের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতে ও যাবে ইনশাআল্লাহ।
হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES) এর সম্মানিত সভাপতি সবার প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল ভাই
ও সাধারণ সম্পাদক সবার প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার জনাব Shofikul Islam Shohel Khan ভাই
সংগঠন এর পক্ষ থেকে জনাব ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল, সহ-সভাপতি সহকারী প্রকৌশলী জনাব রুহুল আমিন রুবেল, ইঞ্জিনিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান মিঠু ভাইসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ফুটবল খেলায় বিজয়ীদের হাতে পুরুষ্কার প্রদান করা হয়।
এছাড়াও পুরো অনুষ্ঠানজুড়ে ইসলামী সংগীত পরিবেশন করেন স্বর্ণপদকপ্রাপ্ত ও জাতীয় পর্যায়ে পুরুষ্কারপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পীগোষ্ঠীসহ ইসলামী সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা। তাদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করে রাখে। মনোমুগ্ধকর পরিবেশনায় উঠে আসে ঈমানি চেতনা ও মানবিক বার্তা।
আজকের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে—আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারব ইনশাল্লাহ।
আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা🙏
08/06/2025
অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে হাতিয়া ইঞ্জিনিয়ার সোসাইটি এবং হাতিয়া একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।
08/06/2025
আমাদের ব্লাড ক্যাম্পেইন চলমান আপনারা সবাই চলে আসুন বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে।
08/06/2025
📢 ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
🩸 স্বেচ্ছায় রক্ত পরীক্ষার আয়োজন
📍 স্থান: হাতিয়া
🎯 আয়োজনেঃ হাতিয়া ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES)
আজ হাতিয়ার মানুষের জন্য এক মানবিক উদ্যোগ – ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
✅ তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
✅ স্বাস্থ্য সচেতনতায় অগ্রণী ভূমিকা
✅ রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
💙 আমরা গর্বিত, এমন একটি মহৎ উদ্যোগের অংশ হতে পেরে।
আপনিও যুক্ত হোন আগামী দিনের আয়োজনে!
#স্বেচ্ছাসেবা #রক্তদান_জীবনদান
06/06/2025
প্রিয় হাতিয়া ইউনিয়নের সম্মানিত ইঞ্জিনিয়ারবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আগামী ৮ জুন, রবিবার (ঈদের পরদিন) সকাল থেকে শুরু হচ্ছে আমাদের আয়োজিত অনুষ্ঠানের
শুভ উদ্বোধন সকাল ৯:৪৫,
ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা সকাল ১০:০০,
বিকেলে অনুষ্ঠিত হবে ফুটবল(০৪:০০) ক্রীড়া প্রতিযোগিতা,
এবং সন্ধ্যায় (০৭:০০) ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনাদের সকলের আন্তরিক উপস্থিতি কামনা করি। সেই সাথে যেসব সদস্য ফুটবল এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে সকাল ০৯ ঘটিকার মধ্যে নিচের নম্বরে অথবা HUES ক্যাম্পে উপস্থিত কমিটি সদস্যদেরকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে:
📞 ০১৭৩৭-১৮৬২১৩
আপনার সক্রিয় অংশগ্রহণই আমাদের আয়োজনকে সফল করবে।
ধন্যবাদান্তে,
হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES)
31/05/2025
*রেজিস্ট্রেশন করার আজকেই শেষ সময়:*
প্রিয় হাতিয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ারগণ,
শুভেচ্ছা গ্রহণ করুন, ঈদুল আযহার পরদিন, ৮ জুন, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিতব্য HUES আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি ইঞ্জিনিয়ারের জন্য দুপুরের খাবার এবং একটি করে বিশেষ টি-শার্ট প্রদান করা হবে।
এই আয়োজন সফল করতে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সঠিক সংখ্যা জানা জরুরি।
তাই অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।
গুগল ফর্ম লিংক:
https://forms.gle/9qqaW6ihSFXRrHpL8
আপনার অংশগ্রহণই আমাদের আয়োজনের প্রেরণা।
– হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES)
docs.google.com
29/05/2025
প্রিয় হাতিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, পবিত্র ঈদের পরদিন "হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি"-এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে।
📍 স্থান: বাগুয়া অনন্তপুর স্কুল মাঠ
⏰ সময়: সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত
📅: ঈদের পরদিন, ৮ই জুন,
রক্তের গ্রুপ জানা শুধু জরুরি নয়, অনেক সময় এটি জীবনের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়—বিশেষ করে দুর্ঘটনা, অসুস্থতা বা রক্তদানের সময়। তবুও অনেকেই আজও জানেন না নিজের রক্তের গ্রুপটি কী।
এই সুযোগে আপনি ও আপনার পরিবারের সদস্যরা একসাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে নিতে পারেন। এটি একটি ছোট পদক্ষেপ হতে পারে, কিন্তু ভবিষ্যতে হতে পারে অনেক বড় সহায়তা। আপনার রক্তের গ্রুপ জানুন, নিজের ও অন্যের জীবনের সুরক্ষায় এগিয়ে আসুন।
28/05/2025
বিষয়: উপস্থিতি নিশ্চিতকরণ অনুরোধ
প্রিয় হাতিয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ারগণ,
শুভেচ্ছা গ্রহণ করুন, ঈদুল আযহার পরদিন, ৮ জুন, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিতব্য HUES আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি ইঞ্জিনিয়ারের জন্য দুপুরের খাবার এবং একটি করে বিশেষ টি-শার্ট প্রদান করা হবে।
এই আয়োজন সফল করতে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সঠিক সংখ্যা জানা জরুরি।
তাই অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।
*ফর্ম পূরণের শেষ সময়: ৩১/০৫/২০২৫ইং*
গুগল ফর্ম লিংক:
https://forms.gle/9qqaW6ihSFXRrHpL8
আপনার অংশগ্রহণই আমাদের আয়োজনের প্রেরণা।
– হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES)
docs.google.com
25/05/2025
বিষয়: উপস্থিতি নিশ্চিতকরণ অনুরোধ
প্রিয় হাতিয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ারগণ,
শুভেচ্ছা গ্রহণ করুন, ঈদুল আযহার পরদিন, ৮ জুন, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিতব্য HUES আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি ইঞ্জিনিয়ারের জন্য দুপুরের খাবার এবং একটি করে বিশেষ টি-শার্ট প্রদান করা হবে।
এই আয়োজন সফল করতে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সঠিক সংখ্যা জানা জরুরি।
তাই অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।
গুগল ফর্ম লিংক:
https://forms.gle/9qqaW6ihSFXRrHpL8
আপনার অংশগ্রহণই আমাদের আয়োজনের প্রেরণা।
– হাতিয়া ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (HUES)
docs.google.com
25/05/2025
ঈদের আনন্দ হোক সমাজের সবার জন্য – আসুন মিলি HUES-এর আয়োজনে