তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর

Share

Department of Information and Communication Technology is a government department Under ICT Division.

28/12/2025

ট্যাক্স রিটার্ন সাবমিট এর সময় বৃদ্ধি 🤗🤗🤗

কোম্পানি ব্যতিত করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


বদলে গেল জেলা-উপজেলা তথ্যপ্রযুক্তি অফিস প্রধানদের পদের নাম 12/08/2024

https://www.dhakatimes24.com/2024/08/12/362199

বদলে গেল জেলা-উপজেলা তথ্যপ্রযুক্তি অফিস প্রধানদের পদের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের অফিস  প্রধানের পদের নাম পরিবর্তন হয়েছে। জেলা কার্যা....

08/08/2024
Photos from তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর's post 29/04/2024

রংপুর সদর উপজেলা ডাকঘরে উদ্যোক্তা নিয়োজন/ নিযুক্তি বিজ্ঞপ্তি
২ জন (১ জন নারী ও ১ জন পুরুষ )
আবেদন এর শেষ তারিখ : ২ মে ২০২৪ খ্রি. দিবাগত রাত ১১:৫৯
আবেদনের লিংক: http://bdpost.eksheba.gov.bd/entrepreneur-registrations

27/10/2023

যখন আপনার কথিত প্রিয়জন অথবা অন্যকেউ আপনার ব্যক্তিগত ছবি,ভিডিও ধারণ করে অথবা এআই বা ফটোশপে ইডিট করে নিজের কাছে রাখে (আপনি কোনভাবে সেটা জানতে পারেন) বা আপনাকে ইনবক্স করে বা আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে বা আপনাকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে অথবা ভয়ংকর অপরাধের রাস্তা তৈরি করে আপনায় ফাঁদে ফেলার চেষ্টা করে তবে আপনি একমিনিটও চিন্তা না করে ৯৯৯ অথবা ১০৯ নাম্বারে কল করে জানান (ফোনে টাকা না থাকলেও এই নাম্বারগুলোতে কথা বলতে পারবেন,টোল ফ্রি নাম্বার)।
কখনোই এটা ভাববেন না যে মানসন্মান বা ব্লাকমেইল এর ভয়ে প্রতারকের কথা শুনলে প্রতারক আপনাকে মুক্তি দেবে। বরং সে আপনাকে চুড়ান্তভাবে ব্যবহার করে স্বীয়স্বার্থ হাসিলের পথ প্রশস্থ করবে। এরপর সে আপনাকে টিস্যুর মত ব্যবহার করবে।
বরং আপনি যদি সাথে সাথেই আইনের সহায়তা নেন তবে সাথে সাথেই এই ভয়ংকর অপরাধ নির্মুল করা সম্ভব। যত ছবি ভিডিও থাকুক না কেন, অপরাধী সেগুলো প্রকাশের সুযোগই পাবে না। এজন্য এমন অপরাধ রোধে আপনার নিজেকেই সবার আগে সোচ্চার হতে হবে।

Photos from তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর's post 02/10/2023

প্রকাশিত হলো ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর জাতীয় পর্বের ফলাফল৷
সকল ক্যাটাগরির ফলাফল জানা যাবে এই লিংকে
https://www.bdro.org/results/bdro_results_2023/

যেসকল বিজয়ী সমাপনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলো তাদের সাথে কিছুদিনের মধ্যেই যোগাযোগ করা হবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পক্ষ থেকে।

ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং, রোবট ইন মুভি ও ড্রোন মেজ প্রতিযোগিতার সকল বিজয়ীদের নিয়ে শীঘ্রই আবাসিক ক্যাম্প আয়োজিত হবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের উদ্দেশ্যে।
এসকল ক্যাটাগরির বিজয়ীদের শীঘ্রই ক্যাম্পের সময় ও ভেন্যু জানানো হবে।

রংপুর ক্যাডেট কলেজের শাহরিয়ার সায়েম সহ
সকল বিজয়ীদের আবারো অভিনন্দন৷

Photos from তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর's post 05/09/2023

রংপুর জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (ইংরেজি ভার্সন) এ অবস্থিত শেখ রাসেল স্কুল অব ফিউচার ল্যাবে আজ অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর ৪৪ তম জেলার ৪৫ তম রোবোটিক্স একটিভেশন কর্মশালা।

আইসিটি ডিভিশনের উদ্যোগে যৌথভাবে এটি আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

কর্মশালায় শিক্ষার্থীদের রোবোটিক্স উপকরণ দিয়ে রোবটিক্স সম্পর্কে হাতেকলমে ধারণা প্রদান, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া সম্পর্কে অবহিতকরণ, এসম্পর্কিত লিফলেট বিতরণ এবং উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দুইটি রোবোটিক্স বই উপহার প্রদান করা হয়।

Photos from তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর's post 10/08/2023

আজকে বাংলাদেশ বেতার, রংপুরে "সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ": সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানের রেকর্ডিং এ উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারহান নওরোজ নূর ,সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রংপুর সদর, রংপুর ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ স্যার। অনুষ্ঠানের বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গোল নং ৩.২১। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১২ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ বেলা ১.৩০ মিনিটে ৮৮.৮ MHz. অনুষ্ঠানটি উপভোগ করার অনুরোধ করছি।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Rangpur Sadar Upazila Parishad, CO Bazar
Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00