13/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী 🎨✍️🙋♂️
শুভেচ্ছা কুড়িগ্রাম!
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণকারী সকল মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচী:
📅 তারিখ: ১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ (পহেলা বৈশাখ)
📍 স্থান: I LOVE KURIGRAM চত্বর, কুড়িগ্রাম।
🤝 সহযোগিতায়: জেলা প্রশাসন, কুড়িগ্রাম।
বিজয়ী সকল প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আসুন, পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে মেধার জয়গান গাই এবং নতুন বছরকে বরণ করে নেই।
ফলাফল জানতে আমাদের ফেসবুক পেইজের সাথে যুক্ত থাকুন।
সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা! শুভ নববর্ষ! 🌾✨
#পুরস্কার_বিতরণী #নববর্ষ_১৪৩৩
11/04/2026
কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে বড় পদক্ষেপ! 📚✨
আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে গণগ্রন্থাগার অধিদপ্তরের একটি সমন্বিত টিম সরেজমিনে গ্রন্থাগারটি পরিদর্শন করেছেন। ভবনের সংস্কার ও নতুন বাজেটের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রাথমিক কাজ শুরু হলো। খুব শীঘ্রই জেলার জ্ঞানপিপাসুরা আরও উন্নত পরিবেশে বই পড়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ।
07/04/2026
'বাংলা নববর্ষ ১৪৩৩' উদ্যাপন উপলক্ষ্যে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজ্ঞপ্তি
25/03/2026
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ তারিখ 'বাদ মাগরিব' কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে অনুষ্ঠিত হবে।
📍 স্থান: স্বাধীনতার বিজয় স্তম্ভ, কুড়িগ্রাম।
⏰ সময়: ২৬ মার্চ, বাদ মাগরিব।
সহযোগিতায়: জেলা প্রশাসন, কুড়িগ্রাম।
সকল বিজয়ীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
16/03/2026
২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল। পুরস্কার প্রদানের তারিখ ও সময় মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
07/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজ্ঞপ্তি।
18/02/2026
‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ প্রদাণ করা হবে।
07/02/2026
বই, মেধা ও সৃজনশীলতার উৎসব ✨
৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬’ উপলক্ষে আয়োজিত বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের কিছু মুহূর্ত।
সবার জন্য শুভকামনা। 📖🎨🎤
04/02/2026
জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
03/02/2026
৫ ফেব্রুয়ারি 'জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬' উদ্যাপন উপলক্ষ্যে বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার ফলাফলI উক্ত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ০৫/০২/২৬ তারিখ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।
26/01/2026
৫ ফেব্রুয়ারি 'জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬' উদ্যাপন উপলক্ষ্যে বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজ্ঞপ্তি