02/06/2024
Strategic Action Plan সফল ভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করার নিমিত্তে IWM কর্তৃক আয়োজিত BADC, DAE, BMDA, BWDB, LGED এবং কৃষক প্রতিনিধি গণের সাথে বিএডিসি,রংপুর সেচ ভবন, ক্যাম্পাসের সম্মেলন কক্ষে সভাপতি হিসাবে বিএডিসি রংপুর ক্ষুদ্রসেচ সার্কেলের সুযোগ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এস এম শহীদুল আলম স্যারের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা এবং কৃষকবৃন্দ।
24/04/2024
জনাব এস এম শহীদুল আলম, সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএডিসি, রংপুর মহোদয়ের উদ্যেগে আজ দুপুরে প্রচন্ড তাপদাহে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত বাংলাদেশ পুলিশের গর্বিত ট্রাফিক পুলিশ সদস্য এবং ডিউটিরত পুলিশ সদস্যদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি রংপুর রিজিয়নের সম্মানিত নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ স্যার।
20/02/2024
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
15/11/2022
অদ্য তারিখঃ ১৫-১১-২০২২খ্রিঃ রোজঃ সোমবার জনাব ধীরেন্দ্রনাথ চন্দ্র দেবনাথ, সদস্য পরিচালক, ক্ষুদ্রসেচ উইং, কৃষি ভবন, বাংলাদেশ কৃষি কর্পোরেশন (বিএডিসি), ঢাকা মহোদয় রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল দপ্তর, রংপুর পরিদর্শন করেন। পরিদর্শন কালে সদস্য পরিচালক মহোদয় সেচ ভবন, বিএডিসি, রংপুর সেচ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু কৃষি কর্নার পরিদর্শন করেন এবং একটি ভিয়েতনামী জাতের নারিকেল গাছ রোপন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সকল কর্মকর্তা-কর্মচারীগণকে খাদ্য উৎপাদন তরান্বিত করতে সর্বদা সচেষ্ট থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
05/11/2022
তারিখঃ ০3-১১-২০২২খ্রিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল রংপুর এর কর্মকর্তাদের সফল মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল), ক্ষুদ্রসেচ বিভাগ, ঢাকা মহোদয় এবং সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (এমআইডিআইইইপি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল, রংপুর। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব এএইচ এম মিজানুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (নির্মাণ), বিএডিসি, রংপুর রিজিয়ন, রংপুর, জনাব হুসাইন মোহাম্মদ আলতাফ, নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন, লালমনিরহাট ও সার্কেলাধীন সকল সহকারী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ। সভার শুরুতে রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের কার্যক্রম পরিচালনা সহজীকরণ করতে নির্মিত সফওয়্যারের অনলাইন পরিচালনা পদ্ধতি উপস্থাপনা করেন অনুষ্ঠানের সভাপতি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন বাংলদেশের কৃষির উন্নয়নে বিএডিসি অতীতে অনেক চড়াই-উতরায় পেরিয়ে সর্বদা সচল থেকেছে এবং ভবিষ্যতে সর্বদা বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য তাদের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। সভায় সার্কেলের আওতায় যোগদানকৃত নতুন উপ-সহকারী প্রকৌশলীদের ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়।
24/06/2022
২০১৯-২০ অর্থ বছরে বেস্ট পিডি অ্যাওয়ার্ড পুরষ্কার-১ম স্থান অর্জনকারী প্রকল্প পরিচালক হিসেবে ঘোষিত হলেন জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ পকল্প (১ম সংশোধিত), বিএডিসি, রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল, রংপুর। ২৩-০৬-২০২২খ্রিঃ তারিখে বিএডিসি’র সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম হায়াতুল্লাহ মহোদয় কৃষি ভবন ঢাকায় অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার মহোদয়কে বেস্ট পিডি অ্যাওয়ার্ড পুরষ্কার-১ম স্থান অর্জনকারী হিসেবে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। সার্বিক মূল্যায়নে প্রকল্প পরিচালকের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, কর্ম ও ক্রয় পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, রেকর্ড পত্র/ছবি, ভিডিও সংরক্ষণ, স্থানীয়/আন্তর্জাতিক ভাবে কাজের স্বীকৃতি, বিভাগীয় অভিযোগনামা ইত্যাদি ক্রাইটেরিয়া কমিটি কর্তৃক বিবেচনা পূর্বক এ মূল্যায়ন করা হয়। প্রকল্প পরিচালক মহোদয়সহ প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলের জন্য এ এক বিরাট সম্মানের অর্জন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার মহোদয়ের এ সফলতায় বিএডিসি, রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের সকল কর্মকর্তাগণ গর্বিত।
06/06/2022
তারিখঃ ০৫-০৬-২০২২খ্রিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল রংপুর এর সফল মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল), ক্ষুদ্রসেচ বিভাগ, ঢাকা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিবেন্দ্র নারায়ন গোপ, উপপ্রধান পকৌশলী, জরিপ ও অনুসনন্ধান বিভাগ, কৃষি ভবন, ঢাকা এবং সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (এমআইডিআইইইপি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল, রংপুর। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব হুসাইন মোহাম্মদ আলতাফ, নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন, লালমনিরহাট ও সার্কেলাধীন সকল সহকারী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ। সভার শুরুতে রংপুর অঞ্চলে চলমান “রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পসহ” অত্র সার্কেলের কার্যক্রম পরিচালনা সহজীকরণ করতে নির্মিত সফওয়্যারের অনলাইন পরিচালনা পদ্ধতি উপস্থাপনা করেন অনুষ্ঠানের সভাপতি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন বাংলদেশের কৃষির উন্নয়নে বিএডিসি অতীতে অনেক চড়াই-উতরায় পেরিয়ে সর্বদা সচল থেকেছে এবং ভবিষ্যতে সর্বদা বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য তাদের পাশের থাকবে।
আলোচ্য সভায় সার্কেলের আওতায় চলমান অর্থ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।