বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

Share

বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।
এর অফিসিয়াল ফেসবুক পেজ। ‌
ধন্যবাদ।

08/04/2025

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।

আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।

২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে "বাংলাদেশ স্কাউটস দিবস" উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে "বাংলাদেশ স্কাউটস দিবস"। বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ এর থিম "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"। এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।

স্কাউটরা আছে সবখানে—দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর দেশের জন্য নিবেদিত হতে। আসুন, স্কাউটস দিবসে শপথ নিই— নিজেকে গড়ি, দেশকে ভালোবাসি।

বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।
Bangladesh Scouts




30/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবার আমল-ইবাদত কবুল হোক।
পৃথিবীর নিপীড়িত মানুষদের হৃদয়েও ছড়াক ঈদানন্দ।
বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।
Bangladesh Scouts

26/03/2025

স্বাধীনতার ৫৪ বছর...!
২৬ মার্চ—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনে বীর বাঙালি ঘোষণা করেছিল স্বাধীনতার সংগ্রাম আর নিয়েছিল মুক্তির শপথ। রক্তঝরা সেই পথ বেয়ে এসেছিল বিজয়, জন্ম হয়েছিল এক নতুন রাষ্ট্রের—বাংলাদেশের।

বীর শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। স্বাধীনতার এই দিনে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি মুক্তিযুদ্ধের সকল বীর সন্তানকে।
Bangladesh Scouts
বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

Photos from বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।'s post 08/03/2025

‎আলহামদুলিল্লাহ ০৮/০৩/২০২৫ ইং তারিখে
‎বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর ১২ নং কেন্দ্রে, জাতীয় পর্যায়ে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরিক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়।
‎সকলের জন্য শুভকামনা ।
‎পরিক্ষা কেন্দ্র : গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা।
‎বাংলাদেশ স্কাউটস্, গাইবান্ধা জেলা।

Photos from বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।'s post 27/02/2025

২৬/০২/২৫ইং নির্বাহী কমিটির মিটিং।

Photos from বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।'s post 22/02/2025

বিশ্ব স্কাউট এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল ( বিপি)র জন্মদিন উপলক্ষে ২২ফেব্রুয়ারি ২০২৫ ইং শনিবার সকাল ১১ ঘটিকায় জেলা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গাইবান্ধায় জেলা স্কাউট ও জেলা রোভার এর আয়োজনে স্কাউট দিবস পালিত হয়। এ সময় জেলা শহরের এবং উপজেলার সকল স্কুলের স্কাউট ও রোভার সদস্য এবং ইউনিট লিডারদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠান, কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন
=জনাব আলাউদ্দিন, সহকারী সচিব(এল. এ শাখা ) জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
=জনাব মোঃ মশিউর রহমান,লিডার ট্রেইনার, বাংলাদেশ স্কাউট।
=জনাব মোঃসাইফুল ইসলাম,সহকারি লিডার ট্রেইনার, বাংলাদেশ স্কাউট।
=জনাব ধীরেশ চন্দ্র চক্রবর্তী, জেলা রোভার কমিশনার গাইবান্ধা।
=জনাবা মোছাঃরাশেদা বেগম,কমিশনার,জেলা স্কাউট গাইবান্ধা।
=জনাব আব্দুল মালেক সরকার, জেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউট গাইবান্ধা জেলা।
=জনাব রেজাউল করিম, উপজেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউট গাইবান্ধা সদর উপজেলা।
=জনাব মিনহাজুর রহমান নয়ন, সাবেক উপজেলা স্কাউট লিডার গাইবান্ধা সদর।
বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

21/02/2025

আসালামুআলাইকুম
আগামীকাল ২২ ফেব্রুয়ারি বিপি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা স্কাউট এর পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং স্কাউট ভবনের সামন থেকে রেলি শুরু হবে।

সকল স্কাউট সদস্য এবং সকল গ্রুপের স্কাউট ছাত্রদের উপস্থিতি কামনা করছি।
সময়: সকাল ৯.৩০ মিনিটে

বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

21/02/2025

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় রক্তঝরা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। ১৯৯৯ সালে এসে বাংলা অর্জন করে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। একুশে ফেব্রুয়ারি হয়ে ওঠে মাতৃভাষার প্রতি সম্মান জ্ঞাপনের আন্তর্জাতিক তারিখ। আত্মত্যাগ ও গৌরবের অনন্য প্রতীক হয়ে ওঠে আমাদের শহীদ মিনার।

অক্ষয় থাকুক একুশের চেতনা।

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধা জেলা।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Gaibandha
Rangpur
5700