Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela

Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela

Share

একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও দ্বীনি সংগঠন।

Photos from Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela's post 01/03/2025

রমাদান মুবারক! 🤲🏼✨

আলহামদুলিল্লাহ! পবিত্র রমাদানের মহিমান্বিত মাস শুরু হতে আর মাত্র কিছু সময় বাকি।

এই মহান মাসকে উপলক্ষ করে যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলা এর পক্ষ থেকে কর্তিমারী বাজারের ব্যবসায়ী, পথচারী ও আগত সকলের মাঝে সেহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে সবাই যেন সঠিক সময় অনুযায়ী সিয়াম পালন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।

আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং আমাদের সবাইকে রমাদানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করেন।(আমিন)

28/02/2025

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের দ্বারপ্রান্তে। রমজান হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ।

♦আল্লাহ তাআলা বলেন:
→হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি (পরহেজগার) হতে পারো।"
(সূরা আল-বাকারা: ১৮৩)

→রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী।"
(সূরা আল-বাকারা: ১৮৫)

♦রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
→যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোযা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহিহ বুখারি: ২০১৪, সহিহ মুসলিম: ৭৬০)

→জান্নাতের একটি দরজা আছে, যার নাম ‘রাইয়্যান’। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোযাদারগণ প্রবেশ করবে। যখন তারা প্রবেশ করবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।”
(সহিহ বুখারি: ১৮৯৬, সহিহ মুসলিম: ১১৫২)

♦রমজানের নেয়ামত ও বরকত:
১. শয়তানদের শৃঙ্খলিত করা হয় – যাতে তারা মুমিনদের বিপথগামী করতে না পারে।
(সহিহ বুখারি: ১৮৯৯)
২. গুনাহ মোচনের সুযোগ – এ মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়।
(সহিহ মুসলিম: ১১৫১)
3. লাইলাতুল কদরের রাত – যে রাতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম।
(সূরা আল-কদর: ৩)
৪. দোয়া কবুলের সময় – ইফতারের সময় রোযাদারের দোয়া আল্লাহ কবুল করেন।
(তিরমিজি: ৩৫২৫)

রমজানের করণীয়:
♦যথাযথভাবে রোযা পালন করা
♦পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
♦কুরআন তিলাওয়াত ও জিকির করা
♦গরিব-দুঃখীদের সাহায্য করা
♦বেশি বেশি দোয়া ও ইস্তিগফার সহ ইত্যাদি কাজ বেশি বেশি করার চেষ্টায় থাকা।

রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ, যেখানে আল্লাহর দয়া, রহমত ও ক্ষমার দরজা উন্মুক্ত থাকে। তাই আসুন, আমরা এই বরকতময় মাসকে যথাযথভাবে কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।

আলহামদুলিল্লাহ! প্রতিবারের ন্যায় এবারও
যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলা
Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela
কুড়িগ্রাম জেলার জন্য রমজান ১৪৪৬ হিজরির সেহরি ও ইফতার সময়সূচী প্রকাশিত করেছে।

তাই রমজানের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে ও সেহরি-ইফতার যথাসময়ে করার জন্য এই সময়সূচী অনুসরণ করুন এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিন।

আল্লাহ আমাদের সকলকে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

23/10/2024

আসসালামু আলাইকুম,
যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলা প্রতিষ্ঠাকালীন সময় থেকে দ্বীনি খেদমত মূলক কাজের পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে আসছে। আমাদের এই কাফেলায় সবসময় শিক্ষার্থীদের আধিক্য ও তাদের অগ্রাধিকার বেশি। আমরা আগত সময়ে যাদুরচর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বড় পরিসরে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করে এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার (এডমিশন) জন্য শহরে অবস্থান করছে, তাদের মধ্যে আর্থিক সমস্যার সম্মুখীন মেধাবী— এমন কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীদের আমরা বিভিন্নভাবে সহায়তা করতে চাই।

যোগাযোগ: 01986-536626 (WhatsApp)

23/10/2024

একটি মানবিক আবেদন!
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন টাইফয়েড রেগীর জন্য এক ব্যাগ ও পজিটিভ ব্লাড প্রয়োজন।

হিমোগ্লোবিন: জানা নাই।
রক্তদানের তারিখ: ২৪/১০/২৪, বৃহস্পতিবার
সময়: পাওয়া মাত্রই। (সকাল থেকে বিকেলের মধ্যে)
রেফারেন্স: হেমন্ত হামিম।

ও পজিটিভ রক্তদাতারা এগিয়ে আসুন। রক্তদানে ইচ্ছুক হলে দ্রুত সাড়া দিবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে।

22/10/2024

একটি মানবিক আবেদন

💁 রোগীর সমস্যা: রক্তশূন্যতা
🔴রক্তের গ্রুপঃ B+
হিমোগ্লোবিন ঃ
💉রক্তের পরিমাণঃ-3 ব্যাগ
📆রক্তদানের তারিখ: আজকে/কালকে
সময়: যত তাড়াতাড়ি সম্ভব
🏥রক্তদানের স্থান:রৌমারী হাসপাতাল
☎যোগাযোগঃ 01955729411

Photos from Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela's post 12/10/2024

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলার আগামীকাল রবিবারের মাহফিল উপলক্ষে আজ কর্তিমারী বাজারে আগত সকলকে দাওয়াত দেওয়া হয়।
আপনাদের সবার উপস্থিতি একান্ত কাম্য।

09/10/2024

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলার উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৪ইং রোজ- রবিবারের ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে গতকাল মধ্যরাতের দিকে রৌমারী বাজারের মসজিদ গুলো'র পাশাপাশি বড়াই কান্দি বাজারের মসজিদে গিয়ে প্রচার ব্যানার লাগানো হয়।

Photos from Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela's post 05/10/2024

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ১৩ অক্টোবর ২০২৪ইং রোজ- রবিবারের মাহফিল উপলক্ষে ৪/১০/২০২৪ ইং রোজ- শুক্রবারে অত্র কাফেলার সকলে- সদস্য, কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ, স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মাহফিল বাস্তবায়নে আর্থিক রূপরেখা শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহামদুলিল্লাহ ,উপস্থিত সকলে মাহফিল বাস্তবায়নে দানের হাত বাড়িয়ে দিয়েছেন।

আপনাদের সকলের দোয়া ও সহোযোগিতা একান্ত কাম্য।

03/10/2024

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

স্থান: যাদুরচর কেন্দ্রীয় ইদগাহ মাঠ— যাদুরচর কেন্দ্রীয় ইদগাহ ময়দান, কর্তিমারী বাজার সংলগ্ন, রৌমারী, কুড়িগ্রাম।
সময়: ১৩ই অক্টোবর ২০২৪ইং, রোজ- রবিবার, বাদ আসর হইতে।

উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে,
প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন—
মুফতি রাফি বিন মুনির
খতিব, মুকিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বংশাল, ঢাকা।

দ্বিতীয় মেহমান—
হযরত মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকি (কুড়িগ্রাম)
প্রতিষ্ঠাতা পরিচালক, হযরত সুমাইয়া(রা:) মহিলা মাদ্রাসা, ত্রীমোহনী, কুড়িগ্রাম ও
খতিব, ঐতিহাসিক কাউনিয়ারচর ইদগাহ মাঠ, জামালপুর।

তৃতীয় মেহমান—
হাফেজ হযরত মাওঃ মুফতি সাইফুল ইসলাম
জামালপুর।

আপনাদের সকলের দোয়া ও আর্থিক সহোযোগিতা একান্ত কাম্য।
BKash(Personal): 01986-536626

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Kortimari Bazar, Jadurchar, Rowmari, Kurigram
Rangpur
5640