20/03/2026
ঈদ মোবারক।
সমাজ এবং দেশকে উন্নত করার লক্ষ্য নিয়েই আমাদের এই ফেসবুক পেজ। লাইক করে পাশে থাকবেন, ধন্যবাদ।
For Contact
Gmail - [email protected]
20/03/2026
ঈদ মোবারক।
17/03/2026
ইফতার বিতরণ ও ইফতার মাহফিল 🥰
দেবীগঞ্জে স্টুডেন্ট ফোর্স বিডি’র উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন জগন্নাথহাটে সামাজিক ও মানবিক সংগঠন স্টুডেন্ট ফোর্স বিড....
16/03/2026
আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
উক্ত ইফতার বিতরণ ও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী। সকলকে আন্তরিক ধন্যবাদ।
যারা আর্থিক ভাবে সহযোগিতা করছেন
জনাব রহিমুল ইসলাম বুলবুল
জনাব হানিফ আলী (এমডি জমজম এগ্রো )
জমাব মো: মামুন ইসলাম
জনাব সানোয়ার সাদী
জনাব রাসেল রাশেদ
জনাব ফরহাদ হোসেন
জনাব সোবাহান আলী সহ সকল উপদেষ্টাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সর্বোপরি আন্তরিক ধন্যবাদ জানাই সকল সদস্যদের যাদের সহযোগিতায় আজকে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
15/03/2026
ইফতার মাহফিল!
আগামীকাল ১৬/৩/২৬ রোজ সোমবার।
স্থানঃ সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠ।
সকলেই আমন্ত্রিত।
🌙✨ আহলান সাহলান মাহে রমাদান ✨🌙
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
এই রমজান বয়ে আনুক রহমত, মাগফিরাত
এবং নাজাতের সুসংবাদ ।
আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। আমিন।....
21/12/2025
আলহামদুলিল্লাহ!
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড়
এর পক্ষ থেকে Student Force BD কে সম্মান প্রদান করা হয়।
03/08/2025
আলহামদুলিল্লাহ! ❤️
আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🕌❤️
স্টুডেন্ট ফোর্স বিডি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা সানোয়ার সাদী ভাইকে, যিনি সদয় হয়ে মল্লিকাদহ মনিরপাড় ছাত্তারিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রের জন্য পাঞ্জাবি উপহার দিয়েছেন।
এই সহানুভূতিপূর্ণ উদ্যোগ আমাদের তরুণদের অনুপ্রেরণা জোগাবে এবং সমাজসেবামূলক কাজে এগিয়ে যেতে সাহস দেবে।
আপনার এ সহায়তা ও ভালোবাসা আমাদের পথ চলাকে আরও অর্থবহ করে তুলেছে।
স্টুডেন্ট ফোর্স বিডি সর্বদা আপনার দোয়া ও সহযোগিতা কামনা করে।
স্টুডেন্ট ফোর্স বিডি
--রাষ্ট্রের স্বার্থে সর্বদা প্রস্তুত
01/07/2025
আজকে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে দেবীগঞ্জ থেকে সোনাহার যাওয়ার মেইন রাস্তায় বৃক্ষ রোপণ করা হয়েছে।
উদ্বোধন করেছে, দেবীগঞ্জ উপজেলার
সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার
জনাব, মোঃ মাহমুদুল হাসান
স্যার।
এবং ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব, মশিউর রহমান।
সার্বিক তত্বাবধানেঃ স্টুডেন্ট ফোর্স বিডি।
25/06/2025
🌟 গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা 🌟
স্টুডেন্ট ফোর্স বিডি'র পক্ষ থেকে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
তিনি সদ্য নির্মাণাধীন একটি মসজিদের জন্য যে আর্থিক সহায়তা প্রদান করেছেন, তা নিঃসন্দেহে একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়—এটি শান্তি, সংহতি ও আল্লাহর সন্তুষ্টি লাভের এক পবিত্র মাধ্যম। আমাদের উপদেষ্টা মহোদয় সেই মহান কাজে সম্পৃক্ত হয়ে যে দান করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
📿 মহান আল্লাহর ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা করা একটি সওয়াবে জারিয়ার কাজ। এ দানের প্রতিফল তিনি দুনিয়া ও আখিরাতে পাবেন ইনশাআল্লাহ।
আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই মহৎ কাজের উত্তম প্রতিদান দেন, দাতা ও তাঁর পরিবারকে নেক হায়াত, রিজিকের প্রশস্ততা ও ইমানের পরিপূর্ণতা দান করেন।
এই সহযোগিতা শুধু একটি মসজিদের ইট বা সিমেন্টে সীমাবদ্ধ নয়—এটি মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এক অসাধারণ অবদান।
আবারও স্টুডেন্ট ফোর্স বিডি'র পক্ষ থেকে আমাদের প্রিয় উপদেষ্টা মহোদয়কে জানাই অকুণ্ঠ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনার মহৎ পদক্ষেপ আমাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। 🤲
স্টুডেন্ট ফোর্স বিডি
"রাষ্ট্রের স্বার্থে সর্বদা প্রস্তুত "
আগামীকাল থেকে শুরু হওয়া সকল এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো । মহান আল্লাহ তায়া’লা সকলকে সঠিক ভাবে পরীক্ষা দেওয়ার তাওফিক দান করুন আমিন।