10/05/2026
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আজ রাত ১০:০০ টায় সময় টিভির বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকব। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
Dr. Atik Mujahid-Media Cell
09/05/2026
International Islamic University- Malaysia-এর অ্যালামনাইতে ভাই-বোন, বন্ধু ও গ্র্যাজুয়েটদের সঙ্গে এক উষ্ণ ও প্রাণবন্ত পুনর্মিলনীতে উপস্থিত ড. আতিক মুজাহিদ (এমপি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, শামিম কায়সার (এমপি), মালয়েশিয়ার হাই কমিশনার, মালদ্বীপের হাই কমিশনারসহ বিশিষ্ট প্রফেসর, শিক্ষাবিদ ও বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে ড. আতিক মুজাহিদ বলেন____ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা ও উম্মাহর চেতনায় পরিপূর্ণ এই আয়োজন সত্যিই ছিল স্মরণীয় ও অনুপ্রেরণাময়।
Dr. Atik Mujahid-Media Cell
04/05/2026
কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এর মেয়ে খুবই অসুস্থ। বয়স ৪ মাস। হাম ও নিউমোনিয়া একই সাথে।
ঢাকা শিশু হাসপাতালে ICU তে ভর্তি আছে।
আপনারা খাস করে দোয়া করবেন।
Dr. Atik Mujahid-Media Cell
#আতিক_মুজাহিদ_মিডিয়া_সেল #কুড়িগ্রাম
03/05/2026
কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এর মেয়ে খুবই অসুস্থ। তার বয়স ০৪ মাস।
হাম ও নিউমোনিয়া একই সাথে।
ঢাকা শিশু হাসপাতালে আজকে ৩ দিন থেকে ভর্তি।
আপনারা খাস করে দোয়া করবেন।
মহান রাব্বুল আল আমীন যেন দ্রুত শেফা দান করেন.....আমীন। 🤲🤲🤲
Dr. Atik Mujahid-Media Cell
#কুড়িগ্রাম
02/05/2026
রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘জাতীয় কনভেনশন’।
📅 ৩ মে ২০২৬ (রবিবার)
📍 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, কাকরাইল, ঢাকা
🕛 সকাল টা থেকে সন্ধ্যা ৭ টা
জ্বালানি সংকট, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দিনব্যাপী আলোচনা হবে।
ডক্টর আতিক মুজাহিদ (এমপি) থাকছেন জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেশনের মডারেটর হিসেবে।
Dr. Atik Mujahid-Media Cell
#এনসিপি
01/05/2026
আগামীকাল ২ মে, বাংলা একাডেমিতে জেনারেশন জে, আলফা ও বিটা প্রজন্মের জন্য 'Building Mental Health Ecosystem' শীর্ষক সেমিনারে কথা বলব। প্রজন্মের এই সন্ধিক্ষণে আমাদের সন্তানদের মানসিক স্থিতিশীলতা ও সুন্দর বেড়ে ওঠা নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
ইনশাআল্লাহ দেখা হচ্ছে কাল সকালে।
Dr. Atik Mujahid-Media Cell
#এনসিপি
01/05/2026
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ মহোদয়ের কুড়িগ্রাম আসার কথা থাকলেও, তাঁর ছোট মেয়ে অসুস্থ থাকায় চিকিৎসার কারণে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে তাঁর আগমনে সামান্য বিলম্ব হচ্ছে।
তিনি খুব শিগগিরই কুড়িগ্রামে এসে সবার কথা শুনবেন, সবার সঙ্গে দেখা করবেন—ইনশাআল্লাহ।
তাঁর ছোট মেয়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।
Dr. Atik Mujahid-Media Cell
01/05/2026
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।
যাঁদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সমাজ, অর্থনীতি ও সভ্যতা প্রতিনিয়ত এগিয়ে চলছে সেই সব মেহনতি মানুষের অবদান সত্যিই অপরিসীম। তাঁদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে আমাদের প্রতিদিনের উন্নয়ন ও অগ্রযাত্রা।
আজকের এই দিনে শুধু শুভেচ্ছা জানানোই নয়, আমরা অঙ্গীকার করি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তায় আমরা সবসময় তাঁদের পাশে থাকব।
শ্রদ্ধা ও ভালোবাসা রইল সকল শ্রমজীবী মানুষের প্রতি।
আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। 🇧🇩
–ডক্টর আতিক মুজাহিদ
সংসদ সদস্য, কুড়িগ্রাম-২।
Dr. Atik Mujahid-Media Cell
#সবারআগেকুড়িগ্রাম
27/04/2026
কুড়িগ্রাম-২ আসনের উন্নয়নে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তুলে ধরেন মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
#সবারআগেকুড়িগ্রাম
তিনি কুড়িগ্রামে মিনি স্টেডিয়াম নির্মাণ ও রাস্তা উন্নয়ন বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, সদর ও রাজারহাটে মিনি স্টেডিয়াম প্রকল্প চলমান রয়েছে, ফুলবাড়ী পরবর্তী পর্যায়ে যুক্ত হবে। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান- চলমান প্রকল্পের মাধ্যমে কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।
Dr. Atik Mujahid-Media Cell