আমার কুড়িগ্রাম

আমার কুড়িগ্রাম

Share

This page is related of Kurigram, Anybody can send any news.কুড়িগ্রাম জেলাকে নিয়ে যে কোন বিষয়ে লেখা ছবি দিতে পারেন।

04/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা, নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদল কমিটির সকল নেতৃবৃন্দকে। তোমাদের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে দুরন্ত দুর্বার গতিতে ,,,,,

05/04/2026

গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছে এবং ইরান যেভাবে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে, তা বিশ্বমঞ্চে এক নতুন বার্তা দিচ্ছে। ইতিহাসে অনেক দেশই যুক্তরাষ্ট্রের ভয়ে তটস্থ থাকে, কিন্তু ইরান কার্যত 'বুড়ো আঙুল' দেখিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছে।
কেন ইরান এই দুঃসাহস দেখাচ্ছে? এবং এই সংঘাতের শেষ কোথায়?
চলুন বিশ্লেষণ করা যাক।
ইরান খুব ভালো করেই জানে যে, পশ্চিমা বিশ্বের 'যুদ্ধবিরতি'র ডাক অনেক সময় এক প্রকার কৌশল মাত্র। অতীতে আমরা বারবার দেখেছি, যুদ্ধবিরতির কথা বলে হামলাকারী পক্ষ নিজেদের গুছিয়ে নেয় এবং পরবর্তীতে আরও ভয়াবহ আক্রমণ চালায়।
* ঐতিহাসিক শিক্ষা: ইসলামের ইতিহাসে আমরা দেখি, মদিনায় রাসুলুল্লাহ (সা.)-এর সাথে ইহুদি গোত্রগুলো বারবার সন্ধিচুক্তি করত এবং সুযোগ পেলেই তা ভঙ্গ করত।
* বর্তমান বাস্তবতা: ইরান সম্ভবত সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাচ্ছে না। তাদের কাছে এই যুদ্ধবিরতির প্রস্তাব মানেই হলো প্রতিপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া।
সামনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার সম্ভাবনা বা তার প্রভাব নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে হয়তো ট্রাম্পকে শান্তির জন্য অনুনয় করতে হবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ আরও ভয়াবহ হতে পারে।
* পারমাণবিক ঝুঁকি: যদি কোণঠাসা হয়ে কোনো পক্ষ পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে, তবে তার পরিণতি হবে ভয়াবহ।
* মধ্যপ্রাচ্যের মানচিত্র: পারমাণবিক যুদ্ধের অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্যের ধ্বংসযজ্ঞ। এতে শুধু যুযুধান পক্ষগুলোই নয়, বরং সেইসব 'মুসলিম মুনাফেক' রাষ্ট্রগুলোও নিশ্চিহ্ন হবে যারা পর্দার আড়াল থেকে মুসলিম স্বার্থের পরিপন্থী কাজ করে যাচ্ছে।
ইরানের বর্তমান ভঙ্গি বলছে, তারা অর্ধেক পথে থামতে রাজি নয়। যখন কোনো জাতি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ায়, তখন তারা আর কোনো কূটনৈতিক টেবিলের আপসে বিশ্বাস করে না। ইরান সম্ভবত বিশ্বাস করছে যে, এই লড়াইয়ের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার চূড়ান্ত ভারসাম্য নির্ধারিত হবে।
ইতিহাস সাক্ষী, অন্যায় আর বিশ্বাসঘাতকতার দেয়াল সবসময় বেশিদিন টিকে থাকে না। তবে এই সংঘাত যদি পারমাণবিক পর্যায়ে পৌঁছায়, তবে পৃথিবীর মানচিত্র থেকে অনেক কিছুই মুছে যেতে পারে।
ইরান কি পারবে এই অসম লড়াইয়ে নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে? নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে? সময় এবং সমরনীতিই বলে দেবে এই প্রশ্নের উত্তর।
যুদ্ধের দামামা যখন বাজে, তখন শান্তি প্রস্তাবের আড়ালে লুকিয়ে থাকে গভীর ষড়যন্ত্র। ইরান সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলতেই হয়তো আজ 'না' বলার সাহস দেখিয়েছে।

28/03/2026

কুড়িগ্রাম ফুলবাড়ি ৩য় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

03/03/2026

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!
রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।
সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।
শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।
শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।
রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?
শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।
নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।

05/02/2026

একদিন এক জ্ঞানী ব্যক্তি তার ছেলেকে বললেন, শোনো, জীবনে তিনটি বিষয়ে কখনোই আপোষ করবে না। সর্বোত্তম খাবার খাওয়া, সর্বোত্তম বিছানায় ঘুমানো এবং সর্বোত্তম ঘরে বসবাস করা।

একথা শুনে ছেলে বলল, কিন্তু বাবা, আমরা তো গরিব! এসব তো কেবল ধনীদের পক্ষেই সম্ভব। আমি চাইলেও তো এগুলো করতে পারব না।

বাবা তখন ছেলেকে বুঝালেন, যদি তুমি কেবল তখনই খাও যখন তুমি সত্যিকারের ক্ষুধার্ত এবং সে খাবার যদি আসে সৎ উপায়ে — অন্য কাউকে না ঠকিয়ে, তাহলে যা খাবে সেটাই হবে পৃথিবীর সর্বোত্তম খাবার।

যদি তুমি অনেক পরিশ্রম করো এবং ক্লান্ত হয়ে ঘুমাও তাহলে তোমার শোবার বিছানাই হবে সর্বোত্তম বিছানা।

আর যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের প্রতি সদয় হও, তাহলে তুমি তাদের হৃদয়ে বাস করবে। ফলে সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম ঘর।
#শিক্ষণীয়

04/02/2026

ছবিতে যা দেখছেন, তা ১,০০০ গ্রামের একটি লোহার বার। কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি সামান্য এই লোহার বার ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, তাহলে এর মূল্য বেড়ে দাঁড়াবে প্রায় ২৫০ ডলার।
সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয়ে যাবে প্রায় ৭০ হাজার ডলার। ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় প্রায় ৬ মিলিয়ন ডলারে।
আর যদি এই লোহার বারকে উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, -যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় কত জানেন? ১৫ মিলিয়ন ডলার।
আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয়, আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার স্বত্বা ও দক্ষতাকে বিকশিত ও প্রস্ফুটিত করেন এবং তা কোথায় কিভাবে প্রয়োগ করেন, সম্পূর্ণ তার উপর।
📌আরো এমন পোস্ট পেতে—
Follow করুন আমাদের পেইজ।

যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে পতাকা উড়ানো মুত্তাকিন সাক্ষাৎ পেলেন তার 17/01/2026

https://sangbadshandhan.com/news/12011/মুত্তাকিনের পতাকা নিলেন তারেক রহমান

যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে পতাকা উড়ানো মুত্তাকিন সাক্ষাৎ পেলেন তার যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে পতাকা উড়ানো মুত্তাকিন সাক্ষাৎ পেলেন তারেক রহমানের ছাত্র–জ....

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 05/01/2026

https://sangbadshandhan.com/news/11533/ কুড়িগ্রামে দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপার্সন সাব....

05/01/2026

জীবনে আমরা অনেক সময় হতাশ হই, অভিযোগ করি “আমার সুযোগ কম”, “পরিস্থিতি আমার পক্ষে নয়”, “আমি পারব না।”

কিন্তু আপনি যদি বিশ্বের সেরা কিছু মানুষের জীবনের গল্প পড়েন, তাহলে বুঝবেন -
তাদের শুরু আমাদের থেকেও কঠিন ছিল।
তাদের কষ্ট আমাদের অভিযোগকে লজ্জা দেয়।

এই ১০টি বায়োগ্রাফি শুধু বই নয় এগুলো জীবনকে দেখার চোখ/চিন্তা বদলে দেয়। অনুপ্রেরণা, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের এমন গল্প, যা পড়ার পর আর নিজেকে দুর্বল মনে হবে না।

❐ নেলসন ম্যান্ডেলা - Long Walk to Freedom

কেন পড়বেন?
২৭ বছর কারাগারে বন্দি থেকেও যিনি প্রতিশোধ নয়, বেছে নিয়েছিলেন ক্ষমা। যিনি প্রমাণ করেছেন নেতৃত্ব জন্মায় ধৈর্য আর নৈতিক শক্তি থেকে।
যা শিখবেন:
যত বড় কষ্টই আসুক, আদর্শ আর বিশ্বাস আপনাকে ভাঙতে পারবে না।

❐ স্টিভ জবস - Steve Jobs (Walter Isaacson)

কেন পড়বেন?
নিজেরই প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া একজন মানুষ কীভাবে আবার ফিরে এসে পৃথিবীর প্রযুক্তি বদলে দেয় এই গল্প আপনাকে ভাবাবে।
যা শিখবেন:
ভিশন + ফোকাস + আলাদা করে ভাবার সাহস = অসাধারণ সফলতা।

❐ মহাত্মা গান্ধী - The Story of My Experiments with Truth

কেন পড়বেন?
অহিংসার শক্তি দিয়ে একটি সাম্রাজ্যকে নতজানু করার গল্প। এই বই আত্মশুদ্ধি আর আত্মনিয়ন্ত্রণ শেখায়।
যা শিখবেন:
আসল শক্তি আসে চরিত্র, নৈতিকতা ও আত্মবিশ্বাস থেকে।

❐ হেলেন কেলার - The Story of My Life

কেন পড়বেন?
দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়েও যিনি বিশ্বকে আলো দেখিয়েছেন। এই বই আপনাকে কাঁদাবে, আবার শক্তও করে তুলবে।
যা শিখবেন:
শারীরিক সীমাবদ্ধতা নয়, মানসিক দৃঢ়তাই ভবিষ্যৎ নির্ধারণ করে।

❐ আলবার্ট আইনস্টাইন - The World As I See It

কেন পড়বেন?
একজন ব্যর্থ ছাত্র থেকে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হওয়ার দর্শন। এই বই চিন্তা করতে শেখায়।
যা শিখবেন:
কৌতূহল ও সৃষ্টিশীলতা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে।

❐ ফ্রিডা কাহলো - Frida: A Biography

কেন পড়বেন?
অসীম শারীরিক যন্ত্রণার মাঝেও যিনি নিজের কষ্টকে শিল্পে রূপ দিয়েছেন।
যা শিখবেন: ব্যথা আপনাকে ভাঙতেও পারে, আবার আপনাকে অনন্য করেও তুলতে পারে।

❐ উইলিয়াম শেক্সপিয়ার - Shakespeare: The Biography

কেন পড়বেন?
সাধারণ পরিবার থেকে উঠে এসে যিনি সাহিত্যকে চিরকালের জন্য বদলে দিয়েছেন।
যা শিখবেন:
নিজের কণ্ঠস্বর আর সৃষ্টিশীলতাই আপনার সবচেয়ে বড় শক্তি।

❐ অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ - Grit

কেন পড়বেন?
এই বই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে ট্যালেন্ট নয়, ধৈর্যই আসল গেম-চেঞ্জার।
যা শিখবেন:
লেগে থাকার ক্ষমতাই আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে।

❐ ডেল কার্নেগি -How to Win Friends and Influence People

কেন পড়বেন?
এই বই না পড়লে ক্যারিয়ার অসম্পূর্ণ থেকে যায়। মানুষের মন বোঝার সবচেয়ে শক্তিশালী গাইড।
যা শিখবেন:
ভালো সম্পর্কই দীর্ঘমেয়াদি সফলতার চাবিকাঠি।

❐ রিচার্ড ব্র্যানসন - Losing My Virginity

কেন পড়বেন?
ঝুঁকি নেওয়া, ভয় জয় করা আর আনন্দ নিয়ে ব্যবসা করার অনন্য গল্প।
যা শিখবেন:
সাহস করে শুরু করলেই নতুন সুযোগ তৈরি হয়।

এই ১০টি বায়োগ্রাফি পড়লে আপনি বুঝবেন জীবন কখনো কারো জন্যই সহজ ছিল নাসফল মানুষরা অভিযোগ করেনি, অ্যাকশন নিয়েছে ব্যর্থতা শেষ নয়, বরং শুরু যদি কখনো মনে হয় “আমি পারব না” তাহলে এই বইগুলোর যেকোনো একটি তুলে নিন।কারণ অধ্যবসায়, বিশ্বাস আর মনোবল থাকলে জীবন বদলানো সম্ভব।

এই পোস্ট টি কি আপনার জন্য হেল্পফুল ছিলো? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন টপিকের ওপর কন্টেন্ট পেলে উপকৃত হবেন তাও জানাতে পারেন।
©
─সংগৃহিত

04/01/2026

সুইডেনের এই সরকারি বৃত্তির জন্য আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে
জাহিদ হোসাইন খান
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৮: ০৩

বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এসআই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন
বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এসআই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেনছবি: পেক্সেলস
বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়া যায়। বৃত্তিটি সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ নামে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেয়। স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হয়।

সুযোগ-সুবিধা
জীবনযাত্রার খরচ চালানোর জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হয়।

ভ্রমণের জন্য দেওয়া হয় ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান।

স্বাস্থ্যবিমা।

আরও পড়ুন
রাশিয়া বা জার্মানিতে বিনা খরচে পড়তে চান? জেনে নিন ২ বৃত্তির খোঁজ
২ ঘণ্টা আগে
রাশিয়া বা জার্মানিতে বিনা খরচে পড়তে চান? জেনে নিন ২ বৃত্তির খোঁজ

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (প্রায় দেড় বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতার সমতুল্য)।

সিভি, মোটিভেশন, সুপারিশ, ইত্যাদি ভালোভাবে উপস্থাপন করতে হবে।

স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে।

একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৬-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে সিভি।

সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে লেটারস অব রেফারেন্স।

সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমেকাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

মোটিভেশন লেটার

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। একই লিংক থেকে সিভি, লেটার অব রেফারেন্স ও কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

বিস্তারিত দেখুন এই লিংকে।

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

NEW TOWN, KURIGRAM
Rangpur
5600