BNP Network- 31, Gaibandha - 3

BNP Network- 31, Gaibandha - 3 Local Network page

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক
06/10/2026

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

৬ অক্টোবর ২০২৬ইং,রোজ মঙ্গলবার।‎গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময়ে,আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন সংক্রান্...
06/10/2026

৬ অক্টোবর ২০২৬ইং,রোজ মঙ্গলবার।
‎গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময়ে,আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন সংক্রান্ত প্রস্তুতি,​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
‎উক্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রতিটি ইউনিটের 'সুপার ফাইভ' এবং জেলার সকল অঙ্গসংগঠনের 'সুপার টু' নেতৃবৃন্দকে উপস্থিত ছিলেন।
‎উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন,
‎​অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক,
‎সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি
‎উক্ত মত বিনিময় সভায় সঞ্চালনা করেন
‎​মাহমুদুল নবী টিটুল,
‎সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-সুবিধাসম্...
05/10/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ ও মৌলিক সেবা-পরিষেবা সম্বলিত বাসস্থান নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার এবং এ অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।'

আজ সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

০৫ অক্টোবর, ২০২৬।

সেই ১ টাকার শিক্ষককে অবসরভাতা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
05/10/2026

সেই ১ টাকার শিক্ষককে অবসরভাতা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে ...
05/10/2026

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়।

শ্রী শ্রী দূর্গাবাড়ী মন্দির, ব্রিজ রোড গাইবান্ধা পরিদর্শন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্...
04/10/2026

শ্রী শ্রী দূর্গাবাড়ী মন্দির, ব্রিজ রোড গাইবান্ধা পরিদর্শন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব, বিষ্ণু কুমার দাস।

04/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা
‎সভাপতিঃ ড. মোঃ মনিরুজ্জামান
‎জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা।
‎বক্তব্য রাখছেন
‎অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক
‎সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি
‎প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ।
‎সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা।
‎আয়োজনেঃ জেলা প্রশাসন, গাইবান্ধা।
‎৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ, রবিবার।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ‎সভাপতিঃ ড. মোঃ মনিরুজ্জামান ‎জেলা প্রশাসক ও বিজ্ঞ ...
04/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা
‎সভাপতিঃ ড. মোঃ মনিরুজ্জামান
‎জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা।
উপস্থিত ছিলেন,
অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক
সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি
প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ।
‎সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা।
‎আয়োজনেঃ জেলা প্রশাসন, গাইবান্ধা।
‎৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ, রবিবার।

03/10/2026

১লা অক্টোবর ২০২৬ইং বৃহস্পতিবার
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
গাইবান্ধা জেলাবাসীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আগমন উপলক্ষে গাইবান্ধা সার্কিট হাউসে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক,জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা সহ-সভাপতি জিয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মো: মনিরুজ্জামান, জেলা সুপার মহোদয় সহ গাইবান্ধা জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে নিয়ে ছড়িয়ে পড়েছে একটি অপতথ্য ও গুজব। আর স...
02/10/2026

আজ দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে নিয়ে ছড়িয়ে পড়েছে একটি অপতথ্য ও গুজব। আর সেই গুজবে অংশ নেয় এনসিপিসহ বিরোধীদলের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠন।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সিজিএস আয়োজিত “বে অব বেঙ্গল কনভারসেশন”এ ‘হো চি মিন’ নামে ব্যক্তির সাথে মঞ্চ শেয়ার করার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।

আয়োজক কর্তৃপক্ষও পুনরায় নিশ্চিত করেছে যে, ডা. জুবাইদা রহমান ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক কিংবা সাধারণ মানুষ- কারও নামেই অপতথ্য (মিসইনফরমেশন) বা উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য (ডিসইনফরমেশন) ছড়ানো উচিত নয় বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network- 31, Gaibandha - 3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share