16/07/2020
বন্যা আশীর্বাদের পরিবর্তে আতঙ্ক হিসেবে দাঁড়ায় কেন? » রংপুর টাইমস l Rangpur Times রোকনুজ্জামান রোকন: উজানের পাহাড়ি ঢল যেন প্রতি বর্ষায় অভিশাপ হয়ে দেখা দেয় ভাটির জনপদ উত্তরের…
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-Socialist Students` Front
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে শিক্ষার সংকটকে বিশ্লেষণ করে একটি সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পথ চলা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় শিক্ষার বানিজ্যিকীকরণ-বেসরকারীকরণ-সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আন্দোলন সংগ্র
16/07/2020
বন্যা আশীর্বাদের পরিবর্তে আতঙ্ক হিসেবে দাঁড়ায় কেন? » রংপুর টাইমস l Rangpur Times রোকনুজ্জামান রোকন: উজানের পাহাড়ি ঢল যেন প্রতি বর্ষায় অভিশাপ হয়ে দেখা দেয় ভাটির জনপদ উত্তরের…
22/03/2018
নবীন আগমনী উৎসব
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কারমাইকেল কলেজ শাখা
৩১ মার্চ’১৮
বক্তাঃ সাইফুজ্জামান সাকন
সদস্য, বাসদ(মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
11/01/2018
১২ জানুয়ারি মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন।
12/09/2017
গণহত্যা বন্ধে মায়ানমারকে বাধ্য করা ও রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের দাবি জানিয়ে কারমাইকেল কলেজে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশ।
মিয়ানমারের রোহিঙ্গাঁ জনগোষ্ঠীর উপর নিপীড়ন-নির্যাতন, অগ্নিসংযোগ, গণহত্যা বন্ধ ও বিপদাপন্ন রোহিঙ্গাঁদের আশ্রয় এবং গণহত্যা বন্ধে মায়ানমারকে বাধ্য করতে বিশ্বজনমত গড়ে তুলতে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের আহবান জানিয়ে প্রগতিশীল ছাত্রজোট কারমাইকেল শাখার উদ্যোগে সকাল ১১টায় ক্যাম্পাসে মিছলি-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক
28/08/2017
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে আজ বেলা ১১ টায় বন্যাদুর্গত শিক্ষার্থীদের ১ বছরের বেতন মওকুফ, বিনামূল্যে শিক্ষাউপকরণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে জেলাপ্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, সাধারণ সম্পাদক আবু রায়হান বকসী প্রমুখ।
14/08/2017
লাবণী হত্যার বিচার দাবিতে উত্তাল কারমাইকেল
রাজপথে ছাত্র-শিক্ষক-কর্মচারী ও সহপাঠিরা
কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী লাবণী সাহার আত্মহত্যার জন্য দায়ী নির্যাতনকারী ও লম্পট গাইবান্ধা সদর থানার এস আই দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজ গেটে ছাত্র-শিক্ষক-কর্মচারী ও সহপাঠীরা ১৪ আগস্ট সকাল ১১.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ করেছে। কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাহেরা বানু নিভার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিডের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আকলিম আরা বেগম,শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন। এছাড়াও বক্তব্য রাখেন সহপাঠি উমর ফারুক, রেখা, মোস্তাফিজুর রহমান। মেসমেট সংস্কৃতি রায় সমাপ্তি, অতসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিতা শর্মা , ফুফাত বোন বুবলি,নূরানী সুপার স্টার মেসের মালিক নূর মোঃ মোস্তফা আলী হাকিম।
সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের মত ঘটনা ঘটলেও কোন ঘটনার বিচার হচ্ছে না। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা ঘটছে। বিচারহীণতার সংস্কৃতি এই অপরাধের জমিন তৈরী করতে। ঘরে-বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নারী নিরাপদ নয়। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ রুপে ব্যর্থ।
দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার থাকতো তাহলে এই লম্পট ও নর পশুরা এতটা বেপরোয়া হয়ে উঠতে পারতো না। লাবণী সাহার মত মেয়েদের অপমান, নির্যাতন ও অবমাননা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে হতো না।
বক্তারা, লাবণী সাহার আত্মহত্যার জন্য দায়ী লম্পট ও প্রতারক গাইবান্ধা সদর থানার এস.আই দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরী থেকে অপসারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা,আগামী ১৯ আগস্ট সকাল ১০ টায় কারমাইকেল কলেজে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন
25/07/2017
৭টি কলেজের শিক্ষার্থীদের মিছিলে বর্বরোচিত পুলিশি হামলার বিচার, হামলায় দৃষ্টিহীন হয়ে যাওয়া সিদ্দিকুরের উন্নত চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহন করা ,আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঢাকায় কলেজ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদ, হামলায় দৃষ্টিহীন হয়ে যাওয়া সিদ্দিকুরের উন্নত চিকিৎসার দায়িত্ব সরকারকে নেয়া, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হামলাকারী পুলিশের বিচার করা, অবিলম্বে ফল ও পরীক্ষার রুটিন প্রকাশ, একাডেমিক-প্রশাসনিক চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করাসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট রংপুর জেলা শাখার উদ্যোগে ২৫জুলাই ’১৭ বেলা ১১টায় রংপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি প্রদ্বিপ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আশিকুল ইসলাম তুহিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলার সাবেক আহবায়ক প্রত্যয়ী মিজান। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি।
নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সংগ্রাম ও প্রতিবাদ একটি স্বাধীন দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার। ৭টি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংকট নিরসনের দাবিতে ঢাকার রাজপথে প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু আমাদের সরকার তাদের প্রতিবাদটুকু সহ্য না করে পুলিশ বাহিনী দিয়ে সম্পূর্ণ ফ্যাসিস্ট কায়দায় শিক্ষার্থীদের শরীর বরাবর টিয়ারশেল-রাবার বুলেট মেরে লাঠিচার্জ করে প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে রাজপথ রক্তাক্ত করছে। দীর্ঘদিন ধরে এসকল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষার সংকট নিরসনের দাবিতে আন্দোলন করে আসছে। কলেজসমূহ পরিচলনা করার কোনো নীতিমালা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি কলেজের অন্তর্ভূক্তি বিদ্যমান সংকটকে আরো বৃদ্ধি করেছে। কলেজগুলোর সেশনজট, আবাসন, পরিবহন, গবেষণা, সেমিনার ও ক্লাসরুমের সংকট বিদ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ৬ মাস পেরিয়ে গেলেও চলমান সংকটসমূহ নিরসনের কোনো নীতিমালা ছাত্রসমাজের সামনে হাজির করা হয়নি। শিক্ষার্থীরা তাদের সংকটসমূহ নিরসনে কার্যকরী উদ্যোগ নিতে শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী ঘোষণা করে। পূর্বঘোষিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ বারবার বাধা দেয়। পরবর্তীতে বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ সদস্য সামান্য দূরত্বে অবস্থানরত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের মুখ বরাবর টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সিদ্দিকুরের দুটি চোখই মারাত্মকভাবে আহত হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আঘাতের তীব্রতার কারণে দুচোখ ফেটে গেছে এবং সিদ্দিকুর রহমান আর দেখতে পাবে না। সিদ্দিকুরসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এধরনের বর্বর আক্রমণ ও অজ্ঞাতনামা ১২০০ জন শিক্ষার্থীর ওপর মামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রকে আরেকবার উন্মোচিত করলো।
নেতৃবৃন্দ অবিলম্বে নি¤েœাক্ত চার দফা দাবি তুলে ধরেন এবং বাস্তবায়নের দাবি করেন। দাবিসমূহ-
১. পুলিশি হামলায় দৃষ্টিহীন হয়ে যাওয়া সিদ্দিকুরের উন্নত চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
২.বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হামলাকারী পুলিশের বিচার করতে
৩.অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৪.অবিলম্বে ফল ও পরীক্ষার রুটিন প্রকাশ, একাডেমিক-প্রশাসনিক চূড়ান্ত নীতিমালা চাই।
22/07/2017
22/07/2017
৭টি কলেজের শিক্ষার্থীদের মিছিলে বর্বরোচিত পুলিশি হামলার বিচার ও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল -সমাবেশ অনুষ্ঠিত
ঢাকায় কলেজ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদ এবং৭টি কলেজের সংকট নিরসনসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে আজ ২২জুলাই ’১৭ বেলা ১১টায় ক্যাম্পসের পরীক্ষা কেন্দ্রের সামনে মানববন্ধন- মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিডের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, কলেজ সাধারণ সম্পাদক ইমরান সরকার, পাঠাগার সম্পাদক চন্দনা রায়, বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাজু।
নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সংগ্রাম ও প্রতিবাদ একটি স্বাধীন দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার। ৭টি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংকট নিরসনের দাবিতে ঢাকার রাজপথে প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু আমাদের সরকার তাদের প্রতিবাদটুকু সহ্য না করে পুলিশ বাহিনী দিয়ে সম্পূর্ণ ফ্যাসিস্ট কায়দায় শিক্ষার্থীদের শরীর বরাবর টিয়ারশেল-রাবার বুলেট মেরে লাঠিচার্জ করে প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে রাজপথ রক্তাক্ত করছে। দীর্ঘদিন ধরে এসকল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষার সংকট নিরসনের দাবিতে আন্দোলন করে আসছে। কলেজসমূহ পরিচলনা করার কোনো নীতিমালা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি কলেজের অন্তর্ভূক্তি বিদ্যমান সংকটকে আরো বৃদ্ধি করেছে। কলেজগুলোর সেশনজট, আবাসন, পরিবহন, গবেষণা, সেমিনার ও ক্লাসরুমের সংকট বিদ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ৬ মাস পেরিয়ে গেলেও চলমান সংকটসমূহ নিরসনের কোনো নীতিমালা ছাত্রসমাজের সামনে হাজির করা হয়নি। শিক্ষার্থীরা তাদের সংকটসমূহ নিরসনে কার্যকরী উদ্যোগ নিতে শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী ঘোষণা করে। পূর্বঘোষিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ বারবার বাধা দেয়। পরবর্তীতে বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ সদস্য সামান্য দূরত্বে অবস্থানরত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের মুখ বরাবর টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সিদ্দিকুরের দুটি চোখই মারাত্মকভাবে আহত হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আঘাতের তীব্রতার কারণে দুচোখ ফেটে গেছে এবং সিদ্দিকুর রহমান আর দেখতে পাবে না। সিদ্দিকুরসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এধরনের বর্বর আক্রমণ ও অজ্ঞাতনামা ১২০০ জন শিক্ষার্থীর ওপর মামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রকে আরেকবার উন্মোচিত করলো।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ১২০০ শিক্ষার্থীর মামলা প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জনান এবং ৭টি কলেজের সংকট নিরসনের দাবিতে সংগঠিত প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আসন্ন বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে বিশেষ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রি বরাবর স্মারকলিপি পেশ করা। আজ ১১ মে সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগর প্রদক্ষিণ করে কাচারি বাজারে ডিসি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারন স¤পাদক আবু রায়হান বকসী, কারমাইকেলের সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রমুখ।
11.05.17
05/05/2017
http://www.ittefaq.com.bd/print-edition/bogra-edition/2017/05/05/193280.html
সংবাদ সংক্ষেপ | বগুড়া সংস্করণ | The Daily Ittefaq হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপ সেমিনার দিনাজপুর অফিস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া সরকারের ‘এনডেভর স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অস্ট্রেলিয়া সরকারের ‘এনডেভর স্কলারশিপ...
05/05/2017
http://www.rangpurerkantho.com/news/2017/05/04/26450/
৫ দফা দাবিতে বেরোবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন | রংপুরের কন্ঠ নির্মিত ক্যাফেটেরিয়া চালুসহ ৫ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনের আয়োজন করে।ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ছ...