16/07/2026
আজ 'সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার'-এর পক্ষ থেকে উলিপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. টি. এম. আরিফ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব এস এম মেহেদী হাসান মহোদয়ের সাথে এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হলো।
আমাদের 'মাসিক পাঠ চক্র'-এর আমন্ত্রণে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সদয় সম্মতি জানিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রশাসনের এমন আন্তরিকতা ও উৎসাহ আমাদের পাঠাগারের প্রতিটি সদস্যের জন্য এক বিশাল অনুপ্রেরণা। 🌸
#সশিস_পাঠাগার #উলিপুর #কুড়িগ্রাম #পাঠচক্র #সচেতন_শিক্ষার্থী_সংঘ
10/07/2026
বই, আড্ডা আর অন্যরকম এক দিন! 📚✨
আজ কুড়িগ্রাম সরকারি গণগ্রন্থাগারে অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হয়ে গেলো "বইয়ের সাথে পরিচয় - পর্ব ০৩"।
আমাদের 'সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার', 'বন্ধু পাঠাগার', 'সাতভিটা গ্রন্থনীড়' এবং 'অংকুর পাঠাগার'-এর সম্মিলিত আয়োজনে দিনটি ছিল সত্যিই অনন্য। জেলার গুণী লেখক ও পাঠকদের প্রাণবন্ত উপস্থিতি ও আড্ডায় এই সাহিত্য মিলনমেলাটি দারুণ সাফল্যমণ্ডিত হয়েছে এবং যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
#বইয়ের_সাথে_পরিচয় #কুড়িগ্রাম
10/07/2026
ধন্যবাদ "জাতীয় গ্রন্থকেন্দ্র"কে আমাদের অনুষ্ঠানকে মূল্যায়ন করার জন্য। "বইয়ের সাথে পরিচয় অনুষ্ঠান" পর্ব-৩ এ অংশীদার হতে পেরে আমরা আনন্দবোধ করছি।
25/06/2026
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬-এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি মহোদয়।
সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগারের পাঠক ও মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া আক্তার গ্রন্থপাঠ কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ শেষে সম্মানিত অতিথি মহোদয়ের নিকট থেকে ‘ক’ বিভাগে সনদ ও পুরস্কার গ্রহণ করে।
এছাড়া ‘খ’ বিভাগ থেকে কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সশিস পাঠাগারের পাঠক মাহজাবিদ ইসলাম মাহিম-এর সনদ ও পুরস্কার গ্রহণ করেন অত্র পাঠাগারের প্রতিনিধি।
এ সময় বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিদেরও পুরস্কার প্রদান করা হয়।
10/06/2026
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬ ।
আয়োজনে: জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা।
সশিস পাঠাগার থেকে অংশগ্রহণকারী পাঠক-
ক বিভাগ: মোছাঃ সুমাইয়া আক্তার
খ বিভাগ: মাহজাবিদ ইসলাম (মাহিম)
26/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগারে আয়োজন করা হয় এক অনন্য সাহিত্যিক অনুষ্ঠান।
নজরুলের কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাঁর বিদ্রোহ, মানবতা ও প্রেমের শক্তিকে নতুন করে অনুভব করেছি। পাশাপাশি তাঁর কাব্যগ্রন্থ ও অন্যান্য রচনা নিয়ে আলোচনা করে জানার সুযোগ হয়েছে—কীভাবে নজরুল আজও আমাদের চিন্তা, সাহস ও ন্যায়ের পথে অনুপ্রেরণা জোগান।
নজরুলের সাহিত্য শুধু স্মরণ করার বিষয় নয়—চর্চা করার বিষয়। আজকের আয়োজনটি সেই চর্চারই একটি সুন্দর প্রয়াস।
সশিস পাঠাগারের সকল আয়োজক, অংশগ্রহণকারী এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ।
#কাজীনজরুলইসলাম #নজরুলজয়ন্তী #সশিস #পাঠাগার #আবৃত্তি #বাংলাসাহিত্য #বিদ্রোহী_কবি
24/05/2026
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন....
24/05/2026
🎉 অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, 'জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম'-এ অংশগ্রহণ করে "সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার"-এর প্রতিনিধিত্ব করা আমাদের দুজন কৃতী পাঠক/শিক্ষার্থী চমৎকার সাফল্য অর্জন করেছে। সশিস পাঠাগার পরিবারের পক্ষ থেকে তাদের জানাই উষ্ণ অভিনন্দন! 💐
আমাদের সফল পাঠকদের তথ্য:
১. 🥇 'ক' বিভাগ
👤 নাম: মোছা: সুমাইয়া আক্তার (সশিস পাঠাগারের গর্বিত সদস্য)
🏫 প্রতিষ্ঠান: মন্ডলহাট উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম
📘 পঠিত বই: তোমাদের জন্য ভালোবাসা
🏆 ফলাফল: ৪২ নম্বর ক্রমিক
২. 🥇 'খ' বিভাগ
👤 নাম: মাহজাবিদ ইসলাম
🏫 প্রতিষ্ঠান: কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
📘 পঠিত বই: আরেক ফাল্গুন
🏆 ফলাফল: ১৬ নম্বর ক্রমিক
বই পড়ার এই সুন্দর যাত্রায় তাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
📖 "সুপ্ত মেধার বিকাশই সশিস-এর অঙ্গীকার"
কর্তৃপক্ষ,
সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার
স্থাপিত: ২০১১ খ্রি. | রেজি: নং- কুড়ি-১৯
গ্রাম: সাদী, ডাকঘর: মন্ডলের হাট-৫৬২০, উলিপুর, কুড়িগ্রাম।
📞 যোগাযোগ: ০১৭২০-৫৫১০৮৭
📧 ই-মেইল: [email protected]
#সশিস_পাঠাগার
11/05/2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারিখ: ২৫ মে, ২০২৬ খ্রি., সোমবার, বিকাল ৩.৩০ মিনিট।
নিয়মাবলি:
১. বই দেখে অথবা মোবাইল দেখে কবিতা আবৃত্তি করা যাবে না।
২. যেকোনো কবির একটিমাত্র কবিতা আবৃত্তি করা যাবে।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিভিন্ন বইয়ের ওপর কুইজ করা হবে।
৪. মুখে প্রশ্ন করা হবে, অংশগ্রহণকারীকে কাগজে লিখে উত্তর দিতে হবে।
৫. কুইজে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে কলম নিয়ে আসতে হবে।
৬. যারা যে বিষয়ে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে পাঠাগারে এসে নাম, শ্রেণি, পাঠক নম্বর লিখে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো।
৭. প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত 'ক' গ্রুপ হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত 'খ' গ্রুপ হবে। এই গ্রুপ বিভক্তিকরণ শুধু আবৃত্তি প্রতিযোগিতার জন্য। কুইজ সকলের জন্য উন্মুক্ত।
14/04/2026
🎉 শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ! 🎉
"এসো হে বৈশাখ, এসো এসো..."
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আজ সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার-এর উদ্যোগে মন্ডলেরহাট, উলিপুর, কুড়িগ্রামে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর নববর্ষ উদ্যাপন অনুষ্ঠান। 🌾✨
নতুন বছরকে বরণ করে নিতে আমাদের পাঠাগার প্রাঙ্গণ আজ মুখরিত ছিল উৎসবের আমেজে। জ্ঞানচর্চা ও সংস্কৃতির মেলবন্ধনে আজকের এই বিশেষ আয়োজনে ছিল:
🔹 আবৃত্তি
🔹 রচনা প্রতিযোগিতা
🔹 চিত্রাংকন প্রতিযোগিতা
🔹 পাঠচক্র ও প্রাণবন্ত বই-আড্ডা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল পুরস্কার বিতরণী। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও আমাদের নিয়মিত মেধাবী পাঠকদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়। 🏆📚
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই আয়োজনটি সত্যিই একটি মিলনমেলায় পরিণত হয়েছিল। যারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল ও সুন্দর করে তুলেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের উষ্ণ শুভেচ্ছা।
নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সম্প্রীতি ও সাফল্য। বইয়ের সাথেই কাটুক নতুন বছরের প্রতিটি দিন। 🌸
শুভ হোক ১৪৩৩!
#শুভনববর্ষ #পহেলাবৈশাখ #১৪৩৩বঙ্গাব্দ #সশিস_পাঠাগার #নববর্ষউদ্যাপন #মন্ডলেরহাট #উলিপুর #কুড়িগ্রাম #বইআড্ডা