গণসংহতি আন্দোলন GSA- রংপুর

গণসংহতি আন্দোলন GSA- রংপুর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গণসংহতি আন্দোলন GSA- রংপুর, Political organisation, প্রেসক্লাব রোড, Rangpur.

25/05/2026

বীর মুক্তিযোদ্ধা, আজীবন সংগ্রামী, সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের রাজনীতিকে মুখ্য করে তোলার অন্যতম রূপকার এবং গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালাম–এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণে পালন করা হবে।
২০১৭ সালে ৬৮ বছর বয়সে তাঁর অকাল প্রয়াণ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন ও গণমানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

- গণসংহতি আন্দোলন রংপুর মহানগর

14/05/2026

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তিতে গণসংহতি আন্দোলন-জিএসএ'র উদ্যোগে সমাবেশ ও মিছিল।

শনিবার, ১৬ মে ২০২৬, সকাল ১১টা। জাতীয় প্রেসক্লাবের সামনে।

সমাবেশে সভাপতিত্ব করবেন জিএসএ'র প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু। বক্তব্য রাখবেন জিএসএ'র নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, হাসান মারুফ রুমীসহ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

সমাবেশে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই!
#ফারাক্কালংমার্চ

#ভাসানী #মাওলানা

09/05/2026

ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে দায়িত্বে বহাল রেখে ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন-জিএসএ।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী:

১. প্রচার ও প্রকাশনা সম্পাদক: বাচ্চু ভূঁইয়া।
২. আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
৩. শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: দীপক রায়।
৪. রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক: তরিকুল ইসলাম সুজন।
৫. শ্রম খাত বিষয়ক সম্পাদক: আলিফ দেওয়ান।
৬. জাতিগত বৈচিত্র্য বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।
৭. পরিবেশ বিষয়ক সম্পাদক: তৌহিদুর রহমান।
৮. অর্থ সম্পাদক: অপরাজিতা চন্দ।
৯. কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: আবদুল আলীম।
১০. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ নাদভী।
১১. জেন্ডার বিষয়ক সম্পাদক: পপি রানী সরকার।
১২. আন্তর্জাতিক সম্পাদক: ড. নাসির উদ্দীন।
১৩. জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: রেক্সোনা পারভীন সুমি।
১৪. দপ্তর সম্পাদক: গোলাম মোস্তফা।
১৫. গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক: তাহসিন মাহমুদ।
১৬. ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: জুলহাসনাইন বাবু।
১৭. কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: অঞ্জন দাস।
১৮. চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: শহীদ শিমুল।
১৯. রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: জুয়েল রানা।
২০. রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: সাদিক রেজা।
২১. খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: জাহিদ সুজন।

#গণসংহতি #জোনায়েদসাকি #কমিটি

29/04/2026

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ পাবনা জেলা গণসংহতি আন্দোলনের উপদেষ্টা ও বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আব্দুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গভীর শোক জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, হাবিবুর রহমান হাবিব নব্বইয়ের গণঅভ্যুত্থানে ঢাকায় এগারো দলীয় জোটের রাজনৈতিক সভা-সমাবেশে নিরবচ্ছিন্নভাবে অংশ নিয়েছিলেন। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিনের সাথে কৃষক সংগঠক হিসেবে পাবনা জেলায় সাংগঠনিক কাজ করেছেন। বাংলাদেশের কৃষক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কৃষকদের অধিকার আদায়ের সংগ্রাম সংগঠিত করতে নিবেদিতপ্রাণ এই নেতার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

#গণসংহতি #জোনায়েদসাকি

24/04/2026

রানা প্লাজায় কাঠামোগত হত্যাকাণ্ডের ১৩ বছর!
● রানা প্লাজার শ্রমিক হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল দোষীর বিচার ও শাস্তি দিতে হবে।
● রানা প্লাজার আহত শ্রমিকদের সরকারি উদ্যোগে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
● ক্ষতিপূরণ আইন বদল ও আহত শ্রমিকদের মর্যাদাপূর্ণ পুর্নবাসন চাই।
● শ্রমিক সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে রানা প্লাজার নামে জাদুঘর নির্মাণ করতে ঐক্যবদ্ধ হোন।

#রানাপ্লাজা

11/04/2026

গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করা সকল মানুষের অকৃত্রিম বন্ধু ও অভিভাবক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

09/04/2026

দীর্ঘ অপেক্ষা শেষে বাংলাদেশ শ্রম সংশোধন বিল ২০২৬ সংসদে পাশ হলো। গণঅভ্যুত্থানের পাটাতনে শ্রম সংস্কার কমিশন এবং টিসিসিতে সকল পক্ষের অক্লান্ত পরিশ্রম-প্রচেষ্টা-প্রত্যাশা জড়িয়ে আছে এই আইনে। আশা করি এই বিল শ্রমিক ও শ্রমখাতের নতুন যাত্রায় ভূমিকা রাখবে।

- তাসলিমা আখতার
সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি

30/03/2026

আমরা ৩১ দফা এবং 'জুলাই সনদ' বাস্তবায়নে রাজনৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে অর্জিত এই সংস্কার কর্মসূচি কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়; বরং জাতীয় ঐক্যমত্য তৈরির মাধ্যমেই আমরা লক্ষ্য অর্জন করব।

আমরা বিশ্বাস করি, নিজেদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা না করে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। যারা অন্যের গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করে না, অথচ মুখে সংস্কারের বুলি আওড়ায় এবং অন্যের দিকে আঙুল তোলে—তা তাদের রাজনৈতিক কপটতা বা 'মুনাফেকি'রই বহিঃপ্রকাশ।

আমাদের রাজনীতি দায়িত্বশীলতার। জনগণের বৃহত্তর স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার, এর বাইরে আমাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো লক্ষ্য নেই। জনস্বার্থকে ঊর্ধ্বে রেখে এবং জাতীয় সংহতি বজায় রেখেই আমরা দেশের আর্থ-সামাজিক আমূল পরিবর্তন নিশ্চিত করব, ইনশাল্লাহ।

জননেতা জোনায়েদ সাকি এবং আবুল হাসান রুবেল ভাইয়ের নেতৃত্বে গণসংহতি আন্দোলন(জিএসএ) যে রাজনীতির চর্চা করছে, তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। তাঁরা বহু আগেই ত্যাগ ও সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা সংকীর্ণ গোষ্ঠীস্বার্থে বা ব্যক্তিগত ফায়দা লুটতে ভিত্তিহীন প্রশ্ন তোলেন, তাঁদের সময় এসেছে নিজেদের শুধরে সঠিক ধারার রাজনীতিতে ফিরে আসার।
জনগণের ঐক্যই আমাদের শক্তি, সংস্কারই আমাদের পথ।

#জোনায়েদসাকি

10/03/2026

ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্পের কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আজ ১০ মার্চ সকাল ১০টায় বাঞ্ছারামপুর পৌরসভার সামনে আয়োজনে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

07/03/2026
Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

প্রেসক্লাব রোড
Rangpur
5400