10/01/2026
জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।
হোটেল শেরাটন, বনানী, ঢাকা | ১০ জানুয়ারি ২০২৬, শনিবার
#শুভেচ্ছাবিনিময় #তারেকরহমান #বিএনপি
09/01/2026
৪নং ওয়ার্ড সদ্যপুস্কুনি ইউনিয়নে উঠান বৈঠক এবং দোয়ার আয়োজন।
08/01/2026
রংপুর সদর উপজেলার ৪ নং সদ্যপুস্কুরণী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর উঠান বৈঠক এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামণায় দোয়া মাহফিল।
07/01/2026
৪ দিনের সফরে উত্তরবঙ্গ আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান।
রংপুর সফরের সম্ভাব্য সময়সূচি :
১২ জানুয়ারী - রংপুর (পীরগন্জ) শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত - দুপুর ২ ঘটিকা
১৩ জানুয়ারী -রংপুরে রাত্রিযাপন (রাত ১১ ঘটিকা)
১৪ জানুয়ারী -রংপুর- সকাল ১০ ঘটিকা।
তারেক রহমানের আগমন,
শুভেচ্ছা -স্বাগতম।।
শুভেচ্ছান্তে-
মোঃ সামসুজ্জামান সামু
আহবায়ক, রংপুর মহানগর বিএনপি ও
সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর -৩ (সদর)
06/01/2026
রংপুর মহানগরের প্রতিটি পাড়া মহল্লায় রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সামসুজ্জামান সামু'র পক্ষে প্রচারণা।
০৬ জানুয়ারী মঙ্গলবার নগরীর মডার্ন, মাছুয়া পাড়া, মিলনপাড়া, ৩২ নং ওয়ার্ড এর অর্ধেকাংশে নির্বাচনী প্রচারণা করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,আহ্বায়ক সদস্য,সিনিয়র যুগ্ন আহবায়ক,রংপুর মহানগর জাসাস।
আকিবুল রহমান মনু,যুগ্ন সম্পাদক,জেলা যুবদল,রংপুর বিএনপি।
আশরাফুল ইসলাম,কোষাধ্যক্ষ,জেলা যুবদল।
১৫ নং ওয়ার্ড মহিলা দলের সেক্রেটারী নিলা।
06/01/2026
ফ্যামিলি কার্ড কোনো স্বপ্ন নয়, এটি আমাদের পরিকল্পনা। ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব।
—
দেশনায়ক তারেক রহমান
ারআগেবাংলাদেশ
05/01/2026
শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন:
নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং লেখাপড়ার পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কার্যকরী কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা।
* বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা।
* জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো।
* কারিগরী শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ।
* দমদমা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রকে বাজার চাহিদার আলোকে ঢেলে সাজানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
* কারিগরি শিক্ষা সমৃদ্ধির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উদ্যোগ গ্রহণ।
ারআগেবাংলাদেশ