কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ Kamarkhand Circle, Sirajganj

কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ Kamarkhand Circle, Sirajganj

Share

শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি

04/10/2022

*ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সভাপতিত্বে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা*

অদ্য ৪ অক্টোবর ২০২২ তারিখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব আব্দুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণের সঙ্গে ZOOM ভার্চুয়াল প্লাটফর্মে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যের শুরুতেই সভাপতি মহোদয় তাঁকে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ ও করোনা মোকাবেলায় বাংলাদেশ পুলিশের অবদানের কথা স্মরণ করে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি প্রযুক্তি নির্ভর তদন্ত কার্যক্রম, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, আন্তবাহিনী সমন্বয়ের মাধ্যমে দেশের জন্য কাজ করা, ফোর্সের কল্যাণের জন্য সচেতন থাকা এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারী যে কোন অপচেষ্টা রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ মতো "জনগণের পুলিশ" বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করার জন্য আহ্বান জানান।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Sirajganj