ছাত্র জমিয়ত বাংলাদেশ কাওলা শাখা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ কাওলা শাখা।

Share

ইসলামী রাজনীতি।
ব্যক্তিগঠন ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।

10/10/2025

গাজা উপত্যকার আজকের সকাল। শারে রশিদ।

02/10/2025
26/09/2025

শহীদ মুশতাক গাজীনগরীর কবর পাশে জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ -

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক দীর্ঘদিনের সভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য
শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর যিয়ারত করতে আজ ২৬ সেপ্টেম্বর, শুক্রবার সুনামগঞ্জের গাজীনগরে আসেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী,
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল-মাহফুজ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তাক সর্দার প্রমূখ।

উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে মাওলানা মুশতাক গাজীনগরীকে পরিকল্পিতভাবে গুম করে নির্মমভাবে শহীদ করে তার লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়।

26/09/2025

আল-মাহমুদ হিফজ মাদরাসার শিক্ষার্থী "নাঈমুল ইসলাম নুশুর" হিফজের শেষ ছবক শুনালেন "মুফতি মাসউদুল করীম" সাহেবের নিকট।

আল্লাহ তায়ালা তাকে কুরআন অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করুন।

26/09/2025

আন্তর্জাতিক ইসলামী বই মেলায় শায়েখ জসিমউদদীন রহমানি দা:।

19/09/2025

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত-

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠক ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির। পরিচালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাইম।

বৈঠকে উপস্থিত সম্পাদকবৃন্দ তাদের পূর্বনির্ধারিত বিভাগীয় কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন। আলোচনার পর সংগঠনের সাংগঠনিক গতিশীলতা আরও ত্বরান্বিত করতে সাংগঠনিক, প্রচার, সমাজসেবা ও ভার্সিটি বিষয়ক বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সংগঠনের কাজকে কীভাবে আরও ফলপ্রসূ ও জনসম্পৃক্ত করা যায়, সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন বিন আব্দুল কুব্দুস, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সাহিত্য সম্পাদক উবাইদুল্লাহ খুরশিদ কওমি মাদরাসা সম্পাদক তোফায়েল আহমাদ রাফি, কলেজ-ভার্সিটি সম্পাদক ত্বকি মাহমুদ প্রমুখ সম্পাদকবৃন্দ।

Photos from ছাত্র জমিয়ত বাংলাদেশ কাওলা শাখা।'s post 19/09/2025

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ !
মুরুব্বী বয়সে পীর সাহেব মধুপুরী হাফি. ইমারাতে ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান সফর করেছেন।

বাংলাদেশের আলেমদের প্রতিনিধি কাফেলা এখন অবস্থান করছে মোল্লাদের দেশে।
কাফেলায় রয়েছেন—
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর)
মাওলানা আব্দুল আউয়াল
মাওলানা মামুনুল হক
মাওলানা আব্দুল হক
মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
মাওলানা মনির হোসাইন কাসেমী
মাওলানা মাহবুবুর রহমান

হযরতের মুখে হাসি আর রাজকীয় আফগানী পাগড়ি যেন নতুন আনন্দের জ্যোতি ছড়াচ্ছে।

আল্লাহ উভয় পক্ষকে কবুল করুন—
পশ্চিমাদের গোলামি-পন্থী গণতন্ত্রের ধ্বজাধারী থেকে ইসলামি শাসনের ছায়াতলে গণতন্ত্রের কবর রচনাকারী হিসেবে কবুল করুন।
আমীন ইয়া রাব্বাল আলামিন 🤲

19/09/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ কে কী বললেন;

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (আমীরে হেফাজত)
আল্লামা খলীল আহমদ কুরাইশী (হাটহাজারী)
ছারসিনার পীর সাহেব (আধ্যাত্মিক কাফেলা)
পটিয়া মাদ্রাসার মহাপরিচালক
আল্লামা সাজিদুর রহমান (মহাসচিব, হেফাজত)
দারুল মাআরিফ মহাপরিচালক _
আল্লামা সালাউদ্দিন নানূপুরী
আল্লামা খুবাইব, মহাপরিচালক, জিরি মাদ্রাসা।
আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী
ড.এনায়েতুল্লাহ আব্বাসী
আলীমুদ্দীন দূর্লবপুরী
আশরাফ আলী নিজামপুরী
লেখক, গবেষক মাওলানা যয়নুল আবেদীন
গবেষক আলেম, মুসা আল হাফিজ সহ

১.ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা যাদের মানতে কষ্ট হয় তারা কোন ইসলামি দল হতে পারে না।
আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী হাফি.

২.বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, আমি মনে করি উসূলে দ্বীন অনুযায়ী এটা যথার্থ। দার্শনিক আলেম, মাওলানা মুসা আল হাফিজ।

৩.জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে।
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

৪.আমরা দেওবন্দিয়তের শব্দ বুঝি; অর্থ বুঝি না।
দেওবন্দিয়ত তো জমিয়তে উলামায়ে ইসলাম।
মাওলানা খুবায়েব আহমদ, মুহতামিম– জিরি মাদরাসা, চট্টগ্রাম।

৫.আমার বয়স ষাটের কাছাকাছি। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃতা নেই। যদি রাজনীতি করতাম, তাহলে জমিয়তই করতাম।
মাওলানা আশরাফ আলী নেজামপুরী।
মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা।

৬.বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা যাইনুল আবেদীন সাহেব এর বক্তব্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা;
১। জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে প্রমাণ করে আসছে, জমিয়ত ওলামায়ে দেওবন্দের সঠিক প্রতিনিধিত্বশীল সংগঠন।
২৷ কিছু লোভী ও উগ্র মানুষ ইসলামী ঐক্যের নামে হক ও বাতিলকে মিশিয়ে ফেলতে চাচ্ছেন।
৩। এ দেশের মুসলমানদের রাজনৈতিক শত্রুও আছে, ধর্মীয় শত্রুও আছে। একান্ত প্রয়োজন হলে বৃহৎ স্বার্থে রাজনৈতিক শত্রুর সাথে ঐক্য হতে পারে, কিন্তু ধর্মীয় শত্রুর সাথে কখনো ঐক্য হতে পারে না।

৭.যাদের আকিদা শুদ্ধ নয়, আমল ঠিক নয়, আখলাক ভালো নয়– তাদের সাথে কখনো ঐক্য হতে পারে না।
আর যারা বলে আমরা শরীয়া আইনে বিশ্বাস করি না, তাদের সাথে ধর্মীয় ঐক্য হতে পারে না; তবে দেশরক্ষায় ঐক্য করা যায় কিনা এটা ভেবে দেখার বিষয়! মুনাজিরে ইসলাম, খতীবে জামান-
আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা.।

৮.জমিয়ত আমাদের আকাবেরদের সংগঠন। জমিয়তের এই সম্মেলনে আমি স্পষ্ট করে বলতে চাই– হকের সাথে বাতেলের কোনো ঐক্য হতে পারে না।
আল্লামা আবু তাহের নদভী কাসেমী
মহাপরিচালক, পটিয়া মাদরাসা।

৯.বৃটিশ বিরোধী আন্দোলনে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম যে অবদান রেখেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। এখনও মানুষের ঈমান আকীদার হেফাজত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত কাজ করে যাচ্ছে।
মাওলানা আহমদ আলী কাসেমী
নায়েবে আমীর, খেলাফত মজলিস।

১০.ইত্তেহাদ বাইনানা না করে আমরা ইত্তেহাদ মা'আ গাইরিনার চেষ্টা শুরু করে দিয়েছি। আফসোস!
মাওলানা সাজিদুর রহমান,
মহাসচিব, হেফাজতে ইসলাম।

১১. দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাননীয় মহাপরিচালক, আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী দা.বা.এর বক্তব্য থেকে–

১.আমাদের ঘরে ঘরে কালসাপ ঢুকে যাচ্ছে। জমিয়ত আমাদের নজরিয়ার হেফাজতের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমি এতে মুকম্মল সমর্থন জানাচ্ছি।

২.আমরা শুধু বক্তব্য দিলে হবেনা, প্রত্যেকে যার যার এলাকায় এজন্য কাজ করতে হবে।

৩. আমীরে হেফজতের বক্তব্য আমরা সবসময় স্মরণ রাখবো। ৪. জমিয়তের সাথে থাকলে আমাদের ঈমান আকীদার হেফাজত হবে। ইনশাআল্লাহ।

16/09/2025

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়াতুন নুর আল কাসেমিয়া ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত "সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান" বাস্তবায়নের জন্য প্রস্তুতি মিটিং সম্পন্ন।

06/09/2025

ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উত্তরা ১২ নং সেক্টর বাহার অডিটোরিয়ামে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক বায়েজিদ আল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাইজিদ আহমদ সিরাজ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য সাইফ বিন জামাল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, দারুল উলুম দেওবন্দের আদর্শ কেবল ইলম অর্জনের দিকে আহ্বান জানায় না; বরং ইলমের পাশাপাশি আমল, আখলাক ও উত্তম চরিত্র গঠনের দিকেও গুরুত্বারোপ করে। আমরা দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান। তাই আমাদের চলন-বলন, কর্মপদ্ধতি ও জীবনযাপন সবকিছুতেই উসওয়ায়ে হাসানাহর প্রতিফলন থাকতে হবে। আমাদের কর্মকাণ্ড হতে হবে ইসলামের আদলে, সাহাবায়ে কেরাম ও সালফে সালেহিনের পথের অনুসারী হয়ে। যেকোনো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকাকে আঁকড়ে ধরতে হবে। এই পথ থেকে বিচ্যুত হলেই আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে।

প্রধান বক্তার বক্তব্য রিদওয়ান মাযহারী বলেন, ছাত্রসমাজ হলো দেশের প্রাণশক্তি ও রাষ্ট্রের মূল চালিকাশক্তি। ছাত্রসমাজ যদি সজাগ ও সচেতন থাকে, তবেই একটি সুস্থ সমাজ এবং একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। অথচ এ দেশের প্রায় শতভাগ শিক্ষার্থীর আটানব্বই ভাগ শিক্ষার্থীই মুসলিম পরিবারের সন্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে রাষ্ট্র বা শিক্ষা অধিদপ্তরের এমন সিদ্ধান্ত গ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। আমরা এ উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে আমিন হোসাইনকে সভাপতি, হাসান আহমদকে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

Photos from ছাত্র জমিয়ত বাংলাদেশ কাওলা শাখা।'s post 04/09/2025
16/08/2025

জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন-
রাইয়্যান সভাপতি, খলিল সেক্রেটারি-

ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ০৩ ঘটিকায় জগন্নাথপুর মাহিদা প্লাজায় শাখার আহবায়ক হাফিজ রাইয়্যান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

যুগ্ম আহবায়ক আছজদ আহমদ ও সদস্য সচিব ইবরাহিম খলিলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের, জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নাহিদ হাসান আযহারী প্রমূখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউল করীম।

কাউন্সিল অধিবেশনে প্রত্যেক ইউনিয়নের নির্ধারিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রাইয়্যান আহমদকে সভাপতি, ইবরাহিম খলিলকে সাধারণ সম্পাদক ও রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sirajganj