গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj

গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj

Share

যুব সমাজের ঐক্যে গড়ে উঠুক মানবিক সমাজ

28/05/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

“গাবর গাড়ী যুব সমাজ” এর পক্ষ থেকে
সকল মুসলিম উম্মাহকে জানাই
পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌸

ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী কবুল করুন। 🤲🕋

🌙 ঈদ মোবারক 🌙

28/05/2026

ঈদ মোবারক 🌙 "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" হিংসা, অহংকার, লোভ - এই পশুত্ব ত্যাগ করাই হোক আসল কুরবানী।

22/04/2026

ইনশাআল্লাহ 🥷

22/04/2026

আমাদের শান্ত, শিষ্ট গ্রাম আজ রক্তে রঞ্জিত।
কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা চাঁদাবাজির মাধ্যমে অর্থ লুটে নিচ্ছে, এমনকি মসজিদের পুকুর দখলের মতো ন্যক্কারজনক কাজেও লিপ্ত হয়েছে। রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ আত্মসাৎ করা হয়েছে।
এই অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করলে, নিরীহ গ্রামের মানুষের ওপর হামলা চালানো হয়। বাইরে থেকে ভাড়া করা সন্ত্রাসীদের এনে গরিব ও অসহায় মানুষের ওপর নির্যাতন করা হয়েছে।
এই ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো।
এখন আপনারাই বলুন—এরা কি সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য?

#গাবর_গাড়ী_যুব_সমাজ

#নির্যাতনের_বিরুদ্ধে
#সত্যের_পক্ষে
#অন্যায়ের_প্রতিবাদ
#গ্রামের_কণ্ঠস্বর



20/04/2026

ভুলে গেলে চলবেনা যুবক ভাইয়েরা আমরা খালিদ বিন ওয়ালিদ (রা:) এর রক্ত
আমরা কিন্তু খালিদ বিন ওয়ালিদ এর উত্তরসূরি

অত্যাচারীর সিংহাসন যতই বড় হোক
হকের ডাকে সারা দেওয়া যোদ্ধা কখনো থামে না

16/04/2026

আগামী ২৬-০৪-২০২৬ রোজ রবিবার আমাদের গ্রামের মেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ।

Photos from গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj's post 07/04/2026

⚽🏆 গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এলাকার তরুণ যুবকদের অংশগ্রহণে মাঠ ভরে উঠেছিল উৎসবমুখর পরিবেশে।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে Sohel Rana এর দল 🥇 ১ম স্থান (চ্যাম্পিয়ন) অর্জন করে।
অন্যদিকে চমৎকার খেলায় লড়াই করে Jihad Vai এর দল 🥈 ২য় স্থান (রানারআপ) হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় যুবকদের প্রাণশক্তি, প্রতিযোগিতার উত্তেজনা এবং দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও আনন্দঘন।
গাবর গাড়ী যুব সমাজের এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশা রইলো। 💙⚽

~ Post: Md Masum Billah

#গাবর_গাড়ী_যুব_সমাজ #ফুটবল_টুর্নামেন্ট ্থান ্থান #চ্যাম্পিয়ন #রানারআপ #যুবসমাজ #খেলাধুলা

05/04/2026

ইনশাআল্লাহ 💙

04/04/2026

কেউ যদি আমাদের দেখে হিংসা করে, তাকে হিংসা করতে দিন।
কারণ সে আমাদের খারাপ দিক নয়, বরং ভালো দিকটাই দেখেছে—আর সেই ভালো দিকটাই তাকে হিংসা করতে বাধ্য করেছে।
আমাদের কাজ হলো নিজের পথেই এগিয়ে চলা, কারো হিংসা বা সমালোচনায় থেমে না যাওয়া।

#গাবরগাড়ী_যুব_সমাজ #যুব_সমাজ #একতা #অনুপ্রেরণা #পজিটিভিটি #নিজের_পথে #ভালো_কাজ #মোটিভেশন #গ্রামবাংলা #সামাজিক_উদ্যোগ #হিংসা #সাফল্য #অনুপ্রেরণা #পজিটিভিটি #নিজের_পথে #ভালো_থাকুন

~ Post: Md Masum Billah

01/04/2026

ঈদের আনন্দকে আরও রঙিন করতে গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj এর উদ্যোগে ঈদের পরের দিন অনুষ্ঠিত হয়েছিল জমজমাট খেলাধুলার আয়োজন 🎉
নানা খেলার মাঝে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল মজার কলাগাছের খেলা 😄🌴
হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো আয়োজন ❤️
📹 সেই দারুণ মুহূর্তের একটি ছোট ভিডিও আপনাদের জন্য শেয়ার করা হলো।
দেখে জানাবেন কেমন লেগেছে! 👇
#গাবর_গাড়ী_যুব_সমাজ #গ্রামবাংলার_খেলা #কলাগাছের_খেলা

Photos from গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj's post 31/03/2026

গাবর গাড়ী যুব সমাজ - Gabor Gari Jubo Somaj এর উদ্যোগে ঈদের পরের দিন আয়োজিত বিশাল ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉⚽

এই আয়োজনে তরুণ, যুবক, বয়স্ক ও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সত্যিই প্রশংসনীয়। 🤝💖
সবাই মিলে এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও আনন্দময়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের কিছু সুন্দর ও স্মরণীয় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হলো। 🥇🎁

এই আয়োজন আমাদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের বন্ধনকে আরও দৃঢ় করেছে। ❤️

📸👇 পুরস্কার বিতরণের কিছু মুহূর্ত

#গাবরগাড়ী_যুব_সমাজ #ক্রীড়া_প্রতিযোগিতা #পুরস্কার_বিতরণ ্দ #সবার_অংশগ্রহণ

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Gabor Gari
Sirajganj
6780