Al-Ihsan Shop BD

Al-Ihsan Shop BD

Share

আপডেট বই সুলভ মূল্যে সংগ্রহ করতে সঙ্গে থাকুন...

02/12/2024

খাঁটি মধু চেনার প্রচলিত পদ্ধতি: মিথ না বাস্তবতা?

অনেকেই মধুর বিশুদ্ধতা নির্ধারণে কিছু প্রচলিত পদ্ধতি ব্যবহার করেন, যেমন: পানিতে ফেলা, আগুনে পোড়ানো, বা পিঁপড়ার আকর্ষণ। তবে এই পদ্ধতিগুলো আসলে কতটা বিজ্ঞানসম্মত? চলুন, সত্যটি জেনে নেই:

১. পানিতে পরীক্ষা

খাঁটি মধু পানিতে সহজে মিশে না, কারণ এতে আর্দ্রতা কম। তবে এটি নির্ভুল পরীক্ষা নয়। কিছু প্রাকৃতিক মধু পাতলা হতে পারে এবং মিশ্রিত মধুও কখনো কখনো পানিতে মিশবে না।

২. আগুন পরীক্ষা

আগুনে খাঁটি মধু পোড়ার সম্ভাবনা বেশি, কারণ এতে আর্দ্রতা কম। কিন্তু চিনি মেশানো মধুও পোড়তে পারে। তাই এটি বিশুদ্ধতা নির্ণয়ের নির্ভরযোগ্য উপায় নয়।

৩. পিঁপড়া ধরে কি না?

পিঁপড়া মূলত মধুর প্রাকৃতিক চিনি এবং পরিবেশে থাকা আর্দ্রতার প্রতি আকৃষ্ট হয়। মধু খাঁটি হলেও, যদি খোলা জায়গায় রাখা হয়, তবে পিঁপড়া আসতে পারে। তাই এটি মধুর খাঁটি হওয়ার মানদণ্ড নয়।

বিশুদ্ধ মধু চেনার সবচেয়ে ভালো উপায় কী
মধুর বিশুদ্ধতা নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ল্যাব টেস্ট,বিশেষজ্ঞ মতামত ও মধুর বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা।

ল্যাব টেস্টে মধুর আর্দ্রতা, প্রাকৃতিক এনজাইম, এবং চিনি মেশানো হয়েছে কি না—তা নিশ্চিত করা যায়।

মনে রাখবেন, প্রচলিত ধারণার চেয়ে বৈজ্ঞানিক উপায়ই সঠিক। খাঁটি মধু কিনুন, নিশ্চিন্ত থাকুন।

#খাঁটি_মধু #বিশুদ্ধতা #সচেতনতা

30/11/2024

খাঁটি মধু – প্রকৃতির বিশুদ্ধ উপহার!

আমাদের কাছে পাবেন ১০০% প্রাকৃতিক, বিশুদ্ধ, এবং মানসম্মত মধু। ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত মধুর সঠিক গুণাগুণ সম্পর্কে সচেতন হন৷ খুচরা ও পাইকার উভয় প্রকার কাস্টমারই সন্তুষ্ট বলেই এখনও চলছে পরিশ্রম।

মধুর প্রকৃতি ও বৈশিষ্ট্যঃ

মধুর প্রধান উপাদান গ্লুকোজ ও ফ্রুকটোজ।

গ্লুকোজ বেশি থাকলে মধু জমে (যেমন সরিষা ফুলের মধু)।

ফ্রুকটোজ বেশি থাকলে মধু সহজে জমে না (যেমন সুন্দরবনের মধু)।

মধু জমাট বাঁধা মানেই ভেজাল নয়, এটি মধুর প্রাকৃতিক বৈশিষ্ট্য।

আমাদের মধুর গুণাগুণঃ

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে।

ত্বকের যত্নে কার্যকর এবং প্রাকৃতিক এন্টি-অক্সিডেন্ট।

ক্ষত নিরাময়ে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে

আমাদের সংগ্রহঃ

প্রাকৃতিক চাক ও ক্ষুদে মাছির মধু, ক্রিমের ঘি৷

প্রাকৃতিক চাক থেকে সংগৃহীত, সেরা মানের নিশ্চয়তা।

অর্ডার করুন আজই!

📞 অর্ডারের জন্য কল করুন: [01765371892]
📦 সারা দেশে হোম ডেলিভারি সুবিধা৷

Photos from Al-Ihsan Shop BD's post 09/09/2024

আজকের ডেলেভারি।

22/08/2024

মধু নিতে নক করুন৷

22/03/2024

আলহামদুলিল্লাহ, ডেলেভারি ডান। পাইকারি ও খুচরার জন্য যোগাযোগ করুন। প্রাকৃতিক চাকের মধু।

13/03/2024

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।

মধুর উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

মধুর উপকারিতা

শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

যৌন দুর্বলতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।

প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়: মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

পাকস্থলীর সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

তাপ উৎপাদনে: শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। এক অথবা দুই চা–চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

(মাঠ পর্যায় থেকে সংগৃহীত খাঁটি প্রাকৃতিক চাকের মধুর জন্য যোগাযোগ করুন।)

11/03/2024

আজকেও কিছু প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করেছি৷ পাইকারি ও খুচরা দু'ভাবেই দেয়া সম্ভব।

পরিমাণ বেশি হলে সময় দিতে হবে৷ একদম নির্ভেজাল আলহামদুলিল্লাহ।

23/02/2024

আলহামদুলিল্লাহ, ক্ষুদে মৌমাছির মধু পাইকারি ও খুচরার জন্য যোগাযোগ করুন।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

ব্রিলিয়ান্ট লাইব্রেরি, চৌরাস্তা, সিরাজগঞ্জ সদর
Sirajganj
SIRAJGANJ