29/03/2026
Treatment done ✅
Specially thanks to "Rony Basak" dada
আমার ইন্সট্রাকশন অনুযায়ী উনি নিজেই সবকিছু করেছেন।
Our main goal is to serve the sick dogs and cats of the society
29/03/2026
Treatment done ✅
Specially thanks to "Rony Basak" dada
আমার ইন্সট্রাকশন অনুযায়ী উনি নিজেই সবকিছু করেছেন।
17/03/2026
বেলকুচি বাসীর দৃষ্টি আকর্ষণ করছি ⚠️⚠️⚠️
কোনাবাড়ী বা এর আশেপাশে কেউ কি আছে সাহায্য করার মতোন?
একটা বাচ্চা কুকুরের মুখে ২ দিন হলো কোটা আটকে গেছে। ওটা একটু বের করে দিতে হবে।
আমি সিরাজগঞ্জের বাহিরে আছি, নাহলে নিজেই যেতাম
কেউ এগিয়ে আসলে উপকার হয়।
07/01/2026
সারারাত কঠিন শীতে আশ্রয় দেওয়ার পর সকালে খামচি দিয়ে চলে গেলো 🥲
কঠিন ঠান্ডার মধ্যেও হাসপাতালে গিয়ে ৩ দিনে ৬ টা ইনজেকশনের ঘা খাওয়া অনেক বেদনাদায়ক 🥲
ঠিক এতোটা কষ্ট সহ্য করেই আমরা প্রাণীদের কল্যানে কাজ করি প্রতিনিয়ত 😊
06/11/2025
কুকুর কেন মানুষের প্রাইভেট পার্ট শোঁকে? 🤔
কুকুররা একে অপরকে শুভেচ্ছা জানায় এক অদ্ভুত উপায়ে — তারা প্রাইভেট পার্ট শুঁকে দেখে!
কিন্তু যখন তোমার নিজের কুকুর তোমার প্রাইভেট পার্টের দিকে মনোযোগ দেয়, তখন সেটা একটু অস্বস্তিকর লাগতে পারে, তাই না?
👉 আসলে কুকুরদের জন্য এটা একধরনের “হ্যালো বলার” উপায়।
তাদের নাকে থাকে প্রায় ২২ কোটি ঘ্রাণগ্রাহী কোষ, যা মানুষের তুলনায় প্রায় ৫০ গুণ বেশি!
তাই তারা নাক দিয়েই পৃথিবীকে চিনে — কে তুমি, কোথায় গিয়েছ, কী খেয়েছ — সব বুঝে ফেলে শুধু গন্ধে! 🐾
পরের বার যখন কুকুর তোমাকে শুঁকবে, রাগ কোরো না — ও শুধু তোমার সম্পর্কে জানতে চাইছে ❤️
C.P
#কুকুর_তথ্য
01/11/2025
তিমি মায়েরা সমুদ্রের মাঝখানে তাদের বাচ্চাদের দুধ পান করায়—কোন বোতল নেই, কোন পৃষ্ঠ নেই, কোন বিশ্রাম নেই।
তাদের দুধ পৃথিবীর অন্য যেকোনো শিশুর মতো নয়: প্রায় ৫০% চর্বিযুক্ত, ক্রিম পনিরের মতো ঘন এবং পানিতে খুব কমই দ্রবীভূত হয়। এভাবেই একটি শিশু তিমি সমুদ্রে এক ফোঁটাও না ফেলে পানির নিচে পান করতে পারে।
ফলে এই দুধ একটি নবজাতক তিমির পুষ্টিগুণ হিসেবে কাজ করে যা দিনে ১০০ পাউন্ড পর্যন্ত ওজন বাড়াতে পারে, খোলা স্রোতে বেঁচে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে।
এটি বিবর্তনের নীরব অলৌকিক ঘটনা—সম্পূর্ণ নীরবতায় তৈরি একটি বন্ধন, সমুদ্রের বিশালতায় যেখানে কেবল সহজাত প্রবৃত্তি এবং উষ্ণতা বিদ্যমান।
C.P
29/10/2025
পরশুদিন ইনবক্সে একজন নক করে, যে একটা বিড়ালের শোচনীয় অবস্থা, ভিডিও দেখে মনে করেছিলাম বাচবে না হয়তো।
আজকে গিয়ে দেখি বেচে আছে, তবে রেসপন্স খুবই কম।
পানির অভাবে ডিহাইড্রেট হয়ে একদম শুকিয়ে দূর্বল হয়ে গেছে। পানি খেতে দিলাম, পানি খাওয়ার পর মোটামুটি একটু ভালো রেসপন্স করছে।
লোকেশন :- জামে মসজিদ এর সিড়ির নিচে বসার জায়গাটার ওখানে আছে।
আশেপাশের কেউ থাকলে একটু মাছ দিয়ে ভাত মেখে দিয়ে আসতে পারেন।
আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।
একটু খাওয়াদাওয়া করলেই বিড়ালটা সুস্থ হয়ে যাবে
28/10/2025
আজকে মসজিদে হুজুর সুন্দর একটা কথা বলছেন।
আপনি একটা কুকুরকে খাওয়াইলে মানুষকে খাওয়ানোর থেকে কম সওয়াব পাবেন না। উলটা বেশিই সওয়াব পাবেন। আপনার পাঁচ টাকা দামের একটা বনরুটি খেয়ে কুকুরটা যদি দোয়া করে যে আল্লাহ এই বান্দা আমারে খাওয়াইলো, এরে মাফ করে দাও। অমুক তমুকের দোয়া কবুল না-ও হইতে পারে, কিন্তু এই বোবা প্রাণী বলতে দেরী তার দোয়া কবুল হইতে দেরী হবে না।
#কালেক্টেড
01/10/2025
এডপশন হয়ে গেছে
বিড়ালটিকে সঠিকভাবে যিনি যত্ন করতে পারবেন তিনিই পাবেন।
প্রতি বছর ফ্লু ভ্যাকসিন করাতে হবে।
মাঝে মধ্যে বিড়ালের আপডেট দিতে হবে।
৩ বেলা খেতে দিতে হবে।
ফুড হ্যাবিট :- মাছ /চিকেন সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলে খায়।
পটি:- বালুতে।
যে নিবেন সে অবশ্যই সিরাজগঞ্জ সদরে বাসা হতে হবে।
সদরের বাহিরে হলে এসে নিয়ে যেতে হবে কোনোভাবেই গিয়ে দিয়ে আসা সম্ভব নয়।
২ দিন নিয়ে পালবেন পরে ফেরত দিবেন এমন পাবলিক দূরে থাকুন।
শুধু শুধু ইনবক্স করা থেকে বিরত থাকুন। আমাদের সময়ের মূল্য আছে
29/09/2025
আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ডান ✅
২০২৪ সালের পর আজকেই প্রথম স্পট ট্রিটমেন্ট দিলাম আমরা। দীর্ঘ ১ বছর পর।
সমস্যা :- ঘাড়ে ম্যাগোট হয়েছে অন্য কুকুরের সাথে মারামারি করে।
এলাকার লোকজন যথেষ্ট হেল্পফুল ছিলো। অনেক হেল্প পেয়েছি তাদের থেকে❤️
লোকেশন :- CO অফিস রোড, হোসেনপুর সিরাজগঞ্জ সদর।
চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছে সিরাজগঞ্জের স্বাদ (অর্গানিক পণ্য বিক্রয় প্রতিষ্ঠান)
26/09/2025
একটা হারিয়ে যাওয়া বিড়াল পাওয়া গেছে।
যদি কারোর হয়ে থাকে উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যাবেন।
৩ দিনের মধ্যে মালিক পাওয়া না গেলে বিড়াল টিকে এডপশনে দেওয়া হবে।
22/09/2025
পোস্ট পাওয়ার পর, আজকে সকালে আমরা লোকেশনে গিয়ে কুকুরটিকে পর্যবেক্ষণ করে আসি & সেই সাথে কিছু শুকনা খাবার দিয়ে আসি।
মূলত কুকুরটি স্ট্রোক করে কোমড়ের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে।
খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক ভাবে করছে।
ভেটের সাথে পরামর্শ করে আজকেই ওর ট্রিটমেন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ।