Sirajgonj Palli Bidyut Samity-2

Website Contact the organization

Sirajgonj Palli Bidyut Samity-2 An Electricity Distribution Utility

20/09/2026
16/09/2026
গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি...
29/08/2026

গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ায় জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে অদ্য ২৯/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ: শনিবার, সিরাজগঞ্জ পবিস-২-এর আওতাধীন কামারখন্দ ও ইকোনমিক জোন ৩৩ কেভি এবং সংশ্লিষ্ট ১১ কেভি লাইনসমূহে বিশেষ রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও লাইন ক্রুদের সম্মিলিত প্রচেষ্টায় উক্ত কর্মসূচির আওতায় নিম্নবর্ণিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে:

৩৩ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম:

১। গ্রিড উপকেন্দ্রে ইকোনমিক জোন ৩৩ কেভি ব্রেকারের লোড সাইডে R-ফেজের ক্ল্যাম্প পরিবর্তন করা হয়।

২। ইকোনমিক জোন ও কামারখন্দ ৩৩ কেভি ফিডারে ২ সেট DS স্থাপন করে ফিডার দুটিকে ইন্টারকানেক্টেড করা হয়।

৩। কামারখন্দ ও ইকোনমিক জোন ৩৩ কেভি ফিডারে ও উপকেন্দ্রে ৪টি ABS-এর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হয়।

৪। সমিতির নিজস্ব লাইন ক্রু দ্বারা ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনে ১২ স্প্যান Sky Wire (ডি-২) স্থাপন করা হয়।

৫। ৩৩ কেভি লাইনের ৩২টি স্থানে HT Jumper মেরামত করা হয়।

৬। জাম্পারে টুইস্টিং পরিহার, সিস্টেম লস হ্রাস ও সংযোগের দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে ১৮৫টি PG Clamp স্থাপন করা হয়।

৭। কামারখন্দ ও ইকোনমিক জোন ৩৩ কেভি ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ১৫ কিলোমিটার Right of Way (ROW) পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

৮। ৩৩ কেভি লাইনের নিরাপত্তা ও গ্রাউন্ডিং ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ১৬ ফুট দৈর্ঘ্যের রড ব্যবহার করে ৭টি স্থানে গ্রাউন্ডিং কাজ সম্পন্ন করা হয়।

১১ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম:

১। ০৮টি নষ্ট Fuse Cutout পরিবর্তন করা হয়।

২। ০৭ স্প্যান LT লাইনের তার পরিবর্তন করা হয়।

৩। ১২টি ট্রান্সফরমারের Re-wiring সম্পন্ন করা হয়।

৪। ০৪টি নষ্ট কাঠের Cross-arm পরিবর্তন করা হয়।

৫। সার্ভিস ড্রপে ৫৫টি কানেক্টর স্থাপন করা হয়।

৬। ০৯টি HT Jumper মেরামত করা হয়।

উক্ত বিশেষ রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন কার্যক্রমের মাধ্যমে ৩৩ কেভি ও ১১ কেভি লাইন এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামসমূহের কারিগরি সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি, সম্ভাব্য ত্রুটি ও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি হ্রাস, R.O.W.-জনিত ত্রুটি নিয়ন্ত্রণ, লোড ট্রান্সফারের সক্ষমতা বৃদ্ধি এবং সিস্টেম লস হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। একইসঙ্গে জরুরি পরিস্থিতিতে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিচালনা এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি...
28/08/2026

গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ায় জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে অদ্য ২৮/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ: শুক্রবার, সিরাজগঞ্জ পবিস-২-এর বেলকুচি জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনসমূহে বিশেষ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও লাইন ক্রুদের সম্মিলিত প্রচেষ্টায় উক্ত কর্মসূচির আওতায় নিম্নবর্ণিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে:

৩৩ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম:

১। ২৭টি জাম্পার মেরামত।
২। ৬০টি PG Clamp স্থাপন।
৩। গ্রিড ব্রেকারের লোড সাইডে রাইজার পরিবর্তন।
৪। ১২ কিলোমিটার রাইট অব ওয়ে (ROW) পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদন।
৫। ৫টি নষ্ট কাঠের ক্রস-আর্ম পরিবর্তন।
৬। ১৬ ফুট দৈর্ঘ্যের ডাবল রড ব্যবহার করে গ্রাউন্ডিং স্থাপন।
৭। ১৬ স্প্যান Sky Wire পুনঃস্থাপন।

১১ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম:

১। ৭টি নষ্ট কাট-আউট ফিউজ পরিবর্তন।
২। ৩টি ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন।
৩। ৫টি ট্রান্সফরমারের রি-ওয়্যারিং সম্পন্ন।
৪। ৭ স্প্যান এলটি লাইনের তার পরিবর্তন।

উক্ত বিশেষ রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩৩ কেভি ও ১১ কেভি লাইন এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামসমূহের কারিগরি সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি, সম্ভাব্য ত্রুটি ও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি হ্রাস, সিস্টেম লস নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

সার্বিকভাবে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও লাইন ক্রুদের আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ রক্ষণাবেক্ষণ কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি...
28/08/2026

গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সিস্টেম লস হ্রাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ায় জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে গত ২২/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ: শনিবার, সিরাজগঞ্জ পবিস-২-এর কাজিপুর জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনসমূহ এবং সদর দপ্তরের আওতাধীন ভদ্রাঘাট ৩৩ কেভি ফিডারে একটি বিশেষ রক্ষণাবেক্ষণ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, লাইন ক্রু ও মিনি ঠিকাদারদের সম্মিলিত প্রচেষ্টায় উক্ত কর্মসূচির আওতায় নিম্নবর্ণিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে—

৩৩ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম-

১। ৩৬টি জাম্পার মেরামত।
২। ১৬টি PG Clamp স্থাপন।
৩। গ্রিডের অভ্যন্তরে ০১টি ঝুঁকিপূর্ণ কাঠের পোল পরিবর্তন।
৪। গ্রিডের ব্রেকারের লোড সাইডে ০১টি DCS পরিবর্তন।
৫। ০৯টি ক্রসআর্ম পরিবর্তন।
৬। ১৪ স্প্যান Sky Wire স্থাপন এবং ১৬ ফুট দৈর্ঘ্যের রড ব্যবহার করে ১০টি স্থানে গ্রাউন্ডিং সম্পন্ন।
৭। ৩৩ কেভি লাইনে ও কাজিপুর উপকেন্দ্রে স্থাপিত ০৫টি ABS-এর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন।
৮। ০৫ কিলোমিটার Right of Way (ROW) পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পন্ন।

১১ কেভি লাইনে সম্পাদিত কার্যক্রম-

৯। ০১টি পোল এবং ০৪টি ক্রসআর্ম পরিবর্তন।
১০। ০৫ স্প্যান LT তার পরিবর্তন।

ভদ্রাঘাট ৩৩ কেভি ফিডার ও সদর দপ্তরের আওতায় অতিরিক্ত কার্যক্রম

১১। নষ্ট ACR অপসারণপূর্বক নতুন ০১টি ৩৩ কেভি ACR স্থাপন।
১২। ০২টি ৩৩ কেভি কাঠের ক্রসআর্ম পরিবর্তন এবং ০৬টি PG Clamp স্থাপন।
১৩। লাইন পরিচালনা ও সরবরাহ ব্যবস্থাপনার সুবিধার্থে সদর দপ্তরের আওতায় ০২টি ১১ কেভি DS স্থাপন।

উক্ত ব্যাপক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রমের ফলে লাইন ও বৈদ্যুতিক সরঞ্জামের কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে; সম্ভাব্য ত্রুটি, অনাকাঙ্ক্ষিত ট্রিপিং এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একইসঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল এবং গ্রাহকদের উন্নত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের সক্ষমতা আরও জোরদার হয়েছে।

উক্ত ক্রাশ প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও লাইন ক্রুদের আন্তরিক পরিশ্রম, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও...
15/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে কর্মকর্তা/কর্মচারীসহ সমুদয় সকলকে নিরাপত্তার সহিত দিনব্যাপী আয়োজন উপভোগ করার জন্য অনুরোধ জানানো হয়। নববর্ষ উপলক্ষে শুরুতেই পান্তা আয়োজন ও বৈশাখী র‍্যালি উদযাপন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অত্র সমিতির ২৫০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা কর্মপরিবেশে সৌহার্দ্য ও আন্তরিকতা বৃদ্ধি করে।

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর উপরে রাখি, বিদ্যুৎ সাশ্রয় করি।।
22/02/2026

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর উপরে রাখি,
বিদ্যুৎ সাশ্রয় করি।।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি..
22/02/2026

অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি..

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Shiakole
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Sirajgonj Palli Bidyut Samity-2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sirajgonj Palli Bidyut Samity-2:

Shortcuts

Share