Medicine Club, Sirajganj Medical College Unit

Medicine Club, Sirajganj Medical College Unit

Share

Medicine Club, Sirajganj Medical College Unit is an Academic cm Social organization.

27/05/2026

Medicine Club, Sirajganj Medical College Unit -এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ✨🌙
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এই মহিমায় সবার জীবন ভরে উঠুক শান্তি, আনন্দ ও কল্যাণে।
ঈদ মোবারক 🤍

12/05/2026

Glimpse of Learning Medical Terminology 2026,
Arranged by Medicine Club, Sirajganj Medical College Unit

Photos from Medicine Club, Sirajganj Medical College Unit's post 07/05/2026

✨ সফলতার সাথে সম্পন্ন হলো “Learning Medical Terminology 2026” ✨

৬ মে ২০২৬ তারিখে Medicine Club, Sirajganj Medical College Unit-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “Learning Medical Terminology 2026” Workshop। 🩺📚

মেডিকেলের নতুন শিক্ষার্থীদের জন্য এই আয়োজন ছিল চিকিৎসাবিজ্ঞানের জটিল টার্মিনোলজিকে সহজভাবে জানার একটি চমৎকার উদ্যোগ। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি, শেখার আগ্রহ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্মশালাটি হয়ে উঠেছিল অত্যন্ত সফল ও উপভোগ্য।

এই আয়োজন সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং যারা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

📖 শেখার এই পথচলা চলুক আরও দূর…


06/05/2026

A huge thank you and heartfelt gratitude to everyone who worked both in front of and behind the scenes to make the Medicine Club Corner possible. Your tireless effort and dedication have truly brought this beautiful wall to life. 💙✨

05/05/2026

Glimpse of Orientation -S12 Batch

05/05/2026

📢
মেডিকেলে এসে প্রথম যে জিনিসটা অনেকের কাছেই নতুন আর কঠিন লাগে, তা হলো মেডিকেল টার্মিনোলজি।
আর সেই পথটা সহজ করতেই আমাদের আয়োজন “Learning Medical Terminology 2026”

এই সেশনে তোমরা জানতে পারবে মেডিকেলে বহুল ব্যবহৃত বিভিন্ন টার্মের অর্থ, উচ্চারণ ও ব্যবহার যা তোমাদের একাডেমিক জার্নিকে করবে আরও সহজ ও আত্মবিশ্বাসী।

দেখা হচ্ছে আগামীকাল💙

Photos from Medicine Club, Sirajganj Medical College Unit's post 05/05/2026

🌸🌸 স্বাগতম নবাগত S12 Batch 🌸

Medicine Club, Shaheed M. Monsur Ali Medical College Unit -এর পক্ষ থেকে নবাগত S12 ব্যাচের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ তোমাদের আমাদের পরিবারে বরণ করে নিতে পেরে আমরা আনন্দিত। তোমাদের মেডিকেল জীবনের এই নতুন অধ্যায় হোক জ্ঞান, মানবিকতা ও সেবার মানসিকতায় সমৃদ্ধ।

Medicine Club বরাবরই শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবসেবামূলক কার্যক্রমে যুক্ত করতে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, তোমরাও এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও আগ্রহকে আরও বিকশিত করবে ।

✨ Learn and let others learn to serve the humanity in the best possible manner ✨

Photos from Medicine Club, Sirajganj Medical College Unit's post 09/04/2026

আজ ০৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের Paediatric ward ও Outdoor-এ হাম (Measles) বিষয়ক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয় Medicine Club, Shaheed M. Monsur Ali Medical College Unit -এর উদ্যোগে।

🔴 হাম হলে করণীয়:
• জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে
• পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে
• বেশি করে তরল খাবার (পানি, স্যুপ, ORS) গ্রহণ করতে হবে
• শিশুকে আলাদা রেখে সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করতে হবে

💉 প্রতিরোধ ও টিকা (EPI Schedule):
• ৯ মাস বয়সে MR (Measles-Rubella) টিকা
• ১৫ মাস বয়সে ২য় ডোজ MR টিকা
• বর্তমান বিশেষ কার্যক্রম:

জরুরি টিকাদান: হামের প্রকোপ বাড়ায় সরকার ৫ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে বিশেষ টিকা কার্যক্রম শুরু করেছে

লক্ষ্যমাত্রা: ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে

স্থানীয় টিকাদান কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে

👉 সময়মতো টিকা গ্রহণই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়

এই ক্যাম্পেইনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং Paediatric, Dermatology, Gynaeসহ বিভিন্ন বিভাগের সম্মানিত স্যার-ম্যামগণ উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।

টিকা নিন, হাম প্রতিরোধ করুন।
সচেতন হই, সুস্থ থাকি।

07/04/2026

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। সুস্থতা শুধু রোগমুক্ত থাকার নাম নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকার সমন্বয়। বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করি ,কিন্তু মনে রাখতে হবে, সুস্থ শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ।

আসুন, আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি,
সুষম খাবার গ্রহণ করবো, নিয়মিত ব্যায়াম করবো, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবো এবং নিজের পাশাপাশি অন্যের স্বাস্থ্যের প্রতিও সচেতন থাকবো।

“সবার জন্য সুস্থ জীবন, এই হোক আমাদের অঙ্গীকার।”

25/03/2026

২৬ শে মার্চ 🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

Medicine Club, Shaheed M. Monsur Ali Medical College Unit -এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসীম সাহস, ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখাই হোক আমাদের অঙ্গীকার।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Shialkol
Sirajganj
6700