BD ARMY

BD ARMY

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD ARMY, Military Base, Sirajganj.

★★সৈনিক বা যোদ্ধারা তাদের ব্যক্তিগত গৌরবের জন্য নয়,
বরং আমাদের দেশের গৌরবের জন্য লড়াই করে🇧🇩🇧🇩★★

★সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ😔★

⚔️বাংলাদেশ সেনাবাহিনী আমার অহংকার ⚔️

Photos from BD ARMY's post 03/09/2025

সংবাদ বিজ্ঞপ্তি

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): গত ২৫ জুলাই ২০২৫ হতে ২৬ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানকালে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর ০১টি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

01/09/2025

নির্ভীক রণাঙ্গনে, প্রদীপ্ত দেশপ্রেমে

01/09/2025

Md Shafiqul Islam

Photos from BD ARMY's post 30/08/2025

চট্টগ্রামের সীতাকুন্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪

ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ (শনিবার): আজ চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। উক্ত কারখানা হতে চারজন সন্ত্রাসীসহ ০৬ টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১ টি, ছুরি ২০ টি, ওয়াকিটকি চার্জারসহ ০২ টি, মেগাফোন ০১ টি, প্যারাসু্ট ফ্লেয়ার ০৪ টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

30/08/2025

সংবাদ বিজ্ঞপ্তি

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার): আজ রাত আনুমানিক ৮ টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯ টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়।

সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

Photos from BD ARMY's post 27/08/2025

সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বুনিয়া সোহেল গ্যাং-এর ১১ জন সন্দেহভাজন গ্রেফতার

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বুধবার): গতকাল রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বুনিয়া সোহেল গ্যাং-এর বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় দীর্ঘ তল্লাশি করেও বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি। অভিযানকালে, বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্য হতে ৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং শেখ জিলানিসহ ৭ জনকে মোহাম্মদপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পূর্ব হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Photos from BD ARMY's post 26/08/2025

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৮ সেনাসদস্য

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পাঁচটার দিকে মোহনপুর উপজেলার সদরের মডেল টাউন এলাকায়।

এতে সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার পর স্থানীয়রা ও সেনা সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করেন।

সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারাতারি সুস্থ করে দেন আমিন ❤️🥰

#রাজশাহী #সড়কদুর্ঘটনা #বাংলাদেশসেনাবাহিনী #দুর্ঘটনাসংবাদ #সতর্কথাকুন

Photos from BD ARMY's post 25/08/2025

১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের অসামান্য সাফল্য

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার): ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২২-২৪ আগস্ট রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২টি দলের মোট ৩৫০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

৪০টি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেনাবাহিনী দল ২৬টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান অর্জন করে। নৌবাহিনী ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রথম রানারআপ এবং পুলিশ দল ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানারআপ হাওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা চারটি নতুন জাতীয় রেকর্ড অর্জন করেছেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট সৈনিক মোশাররফ প্রতিযোগিতার সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। আশা করা যায়, সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।

#বাংলাদেশসেনাবাহিনী
#বাংলাদেশনৌবাহিনী
#বাংলাদেশপুলিশ #জাতীয়_গ্রীষ্মকালীন_অ্যাথলেটিক্স

24/08/2025

এখন ও সময় আছে আপনারা আবেদন করতে পারেন ❤️🥰

BD ARMY⚔️⚔️

24/08/2025

এখন ও সময় আছে আপনারা আবেদন করতে পারেন ❤️🥰
BD ARMY⚔️

23/08/2025

Big shout out to my new rising fans! Nusrat Jahan

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Sirajganj