তাহিরপুর স্টুডেন্ট এসোসিয়েশন -TSA

তাহিরপুর স্টুডেন্ট এসোসিয়েশন -TSA

Share

TSA's mission is to "Make Tahirpur upozila a unique upozila at the base of the earth with the light of education"

08/01/2024

অভিনন্দন প্রিয় দাদা সুনামগঞ্জ ১, এডভোকেট রনজিত সরকার ✌️✌️

তাহিরপুরে ফের বন্যার শঙ্কা, ডুবে যাচ্ছে শত শত ফসলি জমি - ডেইলি কাগজ ২৪ 17/09/2020

https://dailykagoj24.com/?p=2401

তাহিরপুরে ফের বন্যার শঙ্কা, ডুবে যাচ্ছে শত শত ফসলি জমি - ডেইলি কাগজ ২৪ ফরহাদ ওয়েসি, তাহিরপুর : করোনাভাইরাসের মহামারির মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় তিন-চার বার বন্যায় হানা দিয়েছে....

Ghuddi Foundation Scholarship (SSC 2020) 05/06/2020

পরিচিত কেউ থাকলে আবেদন করার জন্য বলতে পারেন।

আকাশ সমান স্বপ্ন আর পরিশ্রম করার মানসিকতা থাকলে এ স্কলারশিপে আবেদন করতে পারো।

যোগ্যতাঃ

১. এস এস সি/সমমান ২০২০ পরীক্ষার্থী (বিজ্ঞান/মানবিক/ব্যাবসা শাখা)
এবং প্রাপ্ত সর্বনিম্ন জিপিএ ৪.৫০

২. আর্থিক ভাবে অস্বচ্ছল.

অনলাইনে আবেদনের লিংকঃ

https://lop.by/EfaSsc2020

(অনলাইন আবেদনের সময় কোন ডকুমেন্ট/ছবি দিতে হবে না।)

আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ
২৫শে জুন ২০২০.

ঘুড্ডি ফাউন্ডেশন বৃত্তি কখনোই অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তির মত নয়।

এই বৃত্তি যাকেই দেওয়া হয়, নিশ্চিত করা হয় সে যেন প্রতিষ্ঠিত হতে পারে।

তাই বৃত্তির জন্য নির্বাচনের পূর্বে কঠোর ভাবে ২ টি ধাপ অনুসরন করা হয়।

****** ১ম ধাপ **********

পরীক্ষা হবে মোট ১৫০ নাম্বার

এর মধ্যে ১০০ নাম্বারের এম সি কিউ এক্সাম।

বাকি ৫০ নাম্বারের মার্কিং করা হবে পরীক্ষার হলে ছাত্র/ছাত্রী কর্তৃক জমাকৃত নিচের ডকুমেন্টের উপর।

** ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

** এস এস সি মার্কশীট অথবা ইন্টারনেট হতে প্রাপ্ত মার্কশীটের ফটোকপি।

** এস এস সি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।

** একটি কাগজে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পছন্দের যে কোন ১ জন শিক্ষকের নাম, মোবাইল নাম্বার লিখে আনতে হবে।

** কমপক্ষে ৪ (চার) পেইজের একটি আবেদন পত্র লিখে আনতে হবে বৃত্তি পরীক্ষার হলে।
যেখানে বিস্তারিত বর্ণনা থাকবেঃ
পারিবারিক সম্পদের সঠিক পরিমান,
পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উৎসের বর্ণনা,
পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসেব, পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা,
নিজের সফলতা-দুঃক্ষ-কষ্ট-ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।

আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজের এক পাশে।

লিখতে হবে নিচের ফরমেটেঃ

বরাবর,
নুর খান
চেয়ারম্যান,
ঘুড্ডি ফাউন্ডেশন,
ঢাকা।
বিষয়ঃ এস এস সি/সমমান ২০২০ এর "সবার জন্য শিক্ষা" বৃত্তির আবেদন।

উল্লেখ্য,
একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুজে পাওয়া গেলে উভয় প্রার্থীকে বাতিল ঘোষনা করা হবে।

১ম ধাপের এম সি কিউ পরীক্ষার মানবন্টনঃ

বিজ্ঞানঃ পদার্থ - ৩০, রসায়ন - ৩০, গণিত - ৩০, সাধারন জ্ঞান ১০.

মানবিকঃ বাংলা - ২৫, ইংরেজী - ২৫, গণিত - ২৫, সাধারন জ্ঞান - ২৫.

ব্যবসাঃ গণিত - ২৫, ব্যবসায় উদ্যোগ - ২৫, হিসাব বিজ্ঞান - ২৫, ইংরেজি - ২৫

পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

** প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।

** ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পরীক্ষার তারিখঃ
পরে এস এম এস করে জানানো হবে।

পরীক্ষার কেন্দ্রঃ
নিজ বিদ্যালয়ের সব চেয়ে নিকটবর্তী কেন্দ্রে।
এটি এস এম এস করে জানানো হবে পরবর্তীতে।

********** ২য় ধাপ *******

১ম ধাপ যারা পার করতে পারবে,
তাদেরকে ঢাকায় ডাকা হবে ভাইবা এবং লিখিত পরীক্ষার জন্য।

লিখিত পরীক্ষার মান বন্টন আগে থেকে উল্লেখ করা হবে না।
তবে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে,
তা জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য,
ঢাকায় যাদেরকে ডাকা হবে,
তাদের যাতায়াত খরচ প্রদান করবে ঘুড্ডি ফাউন্ডেশন।

২য় ধাপের পরে চূড়ান্ত ভাবে নির্বাচিতরা নিম্নোক্ত সুবিধা পাবেঃ

মাসিক ২০০০ টাকা

১ম ও ২য় বর্ষে বই ও ভর্তি বাবদ ৬,০০০ টাকা

এইচ এস সি ফর্ম ফিলাপ বাবদ ২০০০ টাকা।

এই সময় নিম্নোক্ত বিষয় মাথায় রাখতে হবেঃ

** উচ্চ মাধ্যমিক ১ম ও ২য় বর্ষের ফাইনাল পরীক্ষায় নিজ কলেজের মেধা তালিকার প্রথম ১ থেকে ১০ এর মধ্যে থাকতে হবে।

** সকল ছাত্র/ছাত্রীকে ২০২২ সালের জানুয়ারি মাসে আরেকটি লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
ঐ পরীক্ষায় ভাল করতে পারলে,
এইচ এস সি এক্সাম পরবর্তী ৪ মাস ঢাকায় হোস্টেল এবং বর্ণে এডমিশন কেয়ারে পড়ার খরচ বৃত্তি আকারে পাবে।
যারা এই বৃত্তি পাবে,
তাদেরকে অবশ্যই এডমিশন কোচিং করার জন্য ঢাকায় আসতে হবে।

ধন্যবাদ।
ঘুড্ডি ফাউন্ডেশন

Ghuddi Foundation Scholarship (SSC 2020) (সকল তথ্য ইংরেজীতে প্রদান করতে হবে)

04/06/2020

একটা মানবিক আবেদন...❤️

আপনারা যারা আম, জাম, পেপে, লিচু, কাঠাল খাবেন, দয়া করে খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার। ❤️
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।
ইসলাম অনুযায়ী, এটা সদকায়ে জারিয়াহ্। অর্থাৎ মৃত্যুর পরও যে সওয়াব জারি থাকে। যতদিন ঐ গাছ থেকে প্রাণীকূল অক্সিজেন পাবে, ছায়া পাবে, উপকৃত হবে আপনার পরবর্তী প্রজন্ম এছাড়াও গাছ থেকে পোকামাকড় বা পাখি ফল খেয়ে ফেললেও ইকোসিস্টেম উপকৃত হবে।

(সংগৃহীত) ❤️

24/04/2020

আলহামদুলিল্লাহ! আমাদের TSA এর সদস্য হিসেবে আরো একজন যোগদান করেছেন।
শরিফুল ইসলাম শুভ
উত্তর বড়দল ইউনিয়ন
ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরিক্ষা দিয়েছেন।
আমাদের TSA এর সাথে যোগদান করায় TSA এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
👇
মাধ্যম : Abul Hasan Raj. এজন্য তাকেও অসংখ্য ধন্যবাদ।
👇
♦TSA এর বর্তমান সদস্য সংখ্যা হল ৩৩৮ জন।👈
👇
TSA এর সদস্য হতে চায়লে TSA এর উদ্যোক্তা ও আহ্বায়ক ফরহাদ ওয়েসি এর ইনবক্সে যোগাযোগ করুন:- অথবা আমাদের অফিসিয়াল পেইজের ইনবক্সে লিখুন, আমি TSA এর সদস্য হতে চাই! ব্যাস কি কি লাগে আপনি পেয়ে যাবেন!!!!
আমাদের সকল কার্যক্রম সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে.....
https://m.facebook.com/2018.tsa

আর সদস্য পদ নিশ্চিত করে
জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে...
https://www.facebook.com/groups/tsa.2018

ভিজিট করুন আমাদের TSA এর ফান্ডের পেইজে
Help for Poor Children
https://m.facebook.com/2019.hpc
এছাড়া HPC ফাউন্ডেশনের গ্রুপে দেশ বিদেশের যে কেউ জয়েন করতে পারবেন! গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/2019.hpc
https://www.facebook.com/groups/2019.hpc

24/04/2020

তাহিরপুর স্টুডেন্ট এসোসিয়েশন(TSA) এর পক্ষ থেকে তাহিরপুর উপজেলার সকল মুসলিম ভাই-বোনদেরকে জানাই পবিত্র রমাদ্বানের শুভেচ্ছা!
সিয়াম সাধনায় সকলের শান্তি নিশ্চিত হওক

10/04/2020

তারিখ : ১১/০৪/২০২০
বরাবর,
এয়ারটেল,রবি,গ্রামীন,বাংলালিংক ও টেলিটক বাংলাদেশ ফোন অপারেটার কর্তৃপক্ষ।

বিষয় : আগাম এক মাসের এমবি ফ্রী করার জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা ১৭ কোটি মানুষের অন্তত গড়ে ১০ কোটি মানষও যদি মোবাইল ব্যবহার করে থাকি তাহলে ২০ কোটি সিম আমরা ব্যবহার করছি! আপনারা সকল অপারেটররা মিলে যদি প্রতিদিন গড়ে ১ টাকাও ইনকাম করেন প্রত্যেকের কাছ হতে, তাহলে ২০ কোটি টাকা ইনকাম আপনারা করে থাকেন। সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দী। তখন হাতের মোবাইলটাই আমাদের একমাত্র সম্বল। বাংলাদেশের খোঁজ খবরা খবর নেওয়ার জন্য অনেক সময় এমবি কেনার প্রয়োজন হয়। এর ফলে বাজারে যোতে হয়। যা স্টে হুমের বিপরীত কাজ হচ্ছে। আপনাদের সেবায় আমরা খুবই আনন্দিত। এখন জাতির এই ক্রান্তি লগ্নে ফ্রী এমবি দিয়ে একটু সহযোগিতা করেন তাহলে পৃথিবীর বুকে আরেকটি ইতিহাস রচিত হবে। ইনকাম করেছেন আরো করবেন। প্লীজ এই সময়ে মানবিকতার খাতিরে মানুষকে ঘরে রাখার স্বার্থে আগামী একমাস ইন্টারনেট ব্যবহারটা ফ্রী করে করোনা মোকাবিলায় সহযোগিতার হাত বাঁড়িয়ে দিন। তাহলে অন্তত মানুষ মোবাইল নিয়ে গৃহবন্দীতে সাচ্ছন্দ্যবোধ করবেন।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরিউক্ত বিষয় বিবেচনা পূর্বক আগামী এক মাস ইন্টারনেট ব্যবহার ফ্রী করে দিয়ে গ্রাহকদের ভালবাসায় আপনাদের হৃদয় সিক্ত হওক।

বিনীত নিবেদক
ফরহাদ ওয়েসি এবং সকল ইন্টারনেট ব্যবহারকারী।

প্রিয় ফেসবুক বন্ধু-বান্ধবগণ যদি আপনারা আমার সাথে একমত হওন, এটা কপি করে প্রত্যেকে পোস্ট করুন। তাহলে আশা করি হয়ত সকল অপারেটার কর্তৃপক্ষের সুনজরে পরবে।
সময় রাত ১২ টা ২৭ মিনিট।

09/03/2020
Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Temporary Office, Ekata Bazar, Tahirpur
Sunamganj
3030