27/12/2021
দৈনিক সিলেটের ডাক ❤️
গ্রামীণ জনগোষ্ঠীকে বইমুখী করার উদ্যোগ গাংপার নোয়াকোট, ছাতক, সুনামগঞ্জ
27/12/2021
দৈনিক সিলেটের ডাক ❤️
23/12/2021
বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রতিটি এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে।
ছাতকে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজ...
23/12/2021
ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ছাতকে মুজিববর্ষের কুইজের পুরস্কার পেল স্কুলশিক্ষার্থীরা অনলাইন ডেস্ক:: স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের
22/12/2021
https://www.sylheterbarta24.com/archives/37216
ছাতকে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজ...
22/12/2021
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে প্রতিটি এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে।
স্কুলশিক্ষার্থীদের হাতে মুজিববর্ষের কুইজের বই পুরস্কার স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে
22/12/2021
https://www.shyamalsylhet.com/news/details/Sylhet/39388
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রতিটি এলাকায় পাঠাগার স্থাপন করতে হবে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজ...
22/12/2021
মুজিববর্ষের কুইজের পুরস্কার পেল ছাতকে স্কুলশিক্ষার্থীরা
স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সাতটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতস্ফূর্ত উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। মূখ্য আলোচক ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মবনু।
আল আব্বাস পাঠাগারের পরিচালক হাফিজ মুবাশ্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ফায়যুর রাহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে প্রতিটি এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, সীমান্ত এলাকার একটি প্রত্যন্ত গ্রামে পাঠাগারের মাধ্যমে জ্ঞান ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের ফলে আগামী দিনে গ্রাম থেকে বইপড়ুয়া মানবিক তারুণ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব উঠে আসবে। তারা সরকার ও স্থানীয় প্রশাসনকে পাঠাগারটির সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
মহান বিজয় দিবসকে সামনে রেখে স্কুল পর্যায়ে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আল আব্বাস পাঠাগার। প্রতিযোগিতায় সাতটি স্কুল ও মাদরাসার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে ৫০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে বই পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ১নং ইসলামপুর ইউপি সদস্য ময়না মিয়া, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার খোকন, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব নুরুজ্জামান জামাল, রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, নোয়াকোট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, জামেয়া কোরআনিয়া নোয়াকোট মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল মনাফ, ছনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা আক্তার, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক বদরুল আলম, নোয়াকোট উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসাইন, গাংপার নোয়াকোট গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল খালিক, রইছ আলী, ওয়াজেদ আলী, নোয়াকোট মাদরাসার শিক্ষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফিজ কলিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মদরিছ আলী প্রমুখ।
12/12/2021
আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকলে আমন্ত্রিত।
04/08/2021
দৈনিক সিলেটের ডাক পত্রিকায় আল আব্বাস পাঠাগারের ত্রাণসহায়তার নিউজ।
03/08/2021
করোনাকালীন লকডাউনে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাতকের আল আব্বাস পাঠাগার।
ছাতকে ১ শ পরিবারে আল আব্বাস পাঠাগারের ত্রাণসহায়তা করোনাকালীন লকডাউনে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাতকের আল আব্বাস পাঠাগার। দুই দফায় কর্মবঞ্চিত ১ শ'টি পরিবারে চ....
03/08/2021
পাঠাগার শুধু বইপড়া কর্মসূচি নয়, সামাজিক প্রয়োজনে মানবিক কর্মসূচিও পালন করতে পারে। তাই করোনাকালীন দুর্যোগে আমরা মানবিক কর্মসূচি গ্রহণ করেছি।
ছাতকে আল আব্বাস পাঠাগারের ত্রাণসহায়তা পেল ১০০ পরিবার করোনাকালীন লকডাউনে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাতকের আল আব্বাস পাঠাগার। দুই দফায় কর্মবঞ্চিত ১০০টি পরিবারে
27/07/2021
আল আব্বাস পাঠাগারের মানবিক উদ্যোগ
ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে করোনাকালীন লকডাউনে হতদরিদ্র-বিপন্ন মানুষের জন্য "১০ কেজি চাল" প্রজেক্ট সম্পন্ন হয়েছে। পাঠাগারের পরিচালক হাফিজ মুবাশ্বির আহমদের তত্ত্বাবধানে চাল-ডাল দেওয়া হয়েছে। পাঠাগার কর্তৃপক্ষের দেশি-বিদেশি আত্মীয়স্বজনের আর্থিক সহায়তায় মানবিক এই কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান, গাংপার নোয়াকোট গ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াজেদ আলী, ইসকন্দর আলী, ডা. আশরাফ আলী, সিকন্দর আলী ও তরুণ সমাজসেবক আফতাব আলী।