14/03/2026
মেধাবীদের সন্ধানে
"ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান"
আয়োজনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখা
তারিখ, ২২ মার্চ ২০২৬ ইং (ঈদের পরেরদিন)
স্থান, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়
#মধ্যনগর_সুনামগঞ্জ
12/03/2026
শোক বার্তা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২ জনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ সড়ক দুর্ঘটনায় ১২জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম ও মরহুমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
আজ ১২ মার্চ ২০২৬ এক শোকবার্তায় নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা ও মহান আল্লাহর নিকট মরহুম এবং মরহুমাদের জন্য মাগফিরাত কামনা করেন।
বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
08/03/2026
আন্তর্জাতিক নারী দিবসে আত্মপরিচয় জানা আত্মমর্যাদাবান সকল নারীর প্রতি রইল অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারাই পৃথিবীর ভারসাম্য বজায় রেখে চলেছেন।
08/03/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি Saif Mohammed Ala Uddin এবং সাধারণ সম্পাদক মানসূরুল হক শান্তকে Shanto Mia বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন!
08/03/2026
১৭ রমজান : ঐতিহাসিক বদর দিবস
দ্বিতীয় হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ) মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর নামক স্থানে ইসলাম ও কুফরের মধ্যে ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়, যা বদর যুদ্ধ নামে পরিচিত।
মক্কার কুরাইশদের অত্যাচার ও মুসলমানদের উপর অব্যাহত আক্রমণের প্রেক্ষাপটে এই যুদ্ধের সূচনা হয়। মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ ﷺ। তাঁর সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রা.), হযরত উমর (রা.), হযরত আলী (রা.), হযরত হামযা ইবনে আবদুল মুত্তালিব (রা.)সহ প্রখ্যাত সাহাবিগণ। অপরদিকে কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিল আবু জাহল (আমর ইবনে হিশাম), উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ প্রমুখ।
মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, তাদের ছিল ২টি ঘোড়া ও ৭০টি উট। অন্যদিকে কুরাইশদের ছিল প্রায় ১০০০ সৈন্য, ১০০টি ঘোড়া ও ১৭০টি উট। সংখ্যায় ও শক্তিতে পিছিয়ে থাকলেও ঈমানি শক্তি ও আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন।
এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের পক্ষ থেকে ১৪ জন সাহাবি শাহাদাত বরণ করেন (৬ জন আনসার ও ৮ জন মুহাজির)।
যুদ্ধের পূর্বে রাসূলুল্লাহ ﷺ আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিমরা সাহসিকতার সাথে যুদ্ধ করেন। কুরআনে উল্লেখ আছে যে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছিলেন (সূরা আল-আনফাল)।
যুদ্ধের পর বন্দীদের সাথে মানবিক আচরণ করা হয়। অনেককে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়া হয় এবং যারা শিক্ষিত ছিল তারা মুসলমানদের শিক্ষাদানের মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পায়। এতে ইসলামের মানবিক নীতি বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে ওঠে।
বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এই বিজয়ের ফলে মদিনায় মুসলমানদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায় এবং আরবের বিভিন্ন গোত্র ইসলামের শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করে।
01/03/2026
Deep Condolences on the Martyrdom of Ayatollah Ali Khamenei and Protest Against the Aggressive Attacks by the US–Israeli Alliance on Iran"
-Islami Chhatra Andolon Bangladesh
Dhaka, Sunday, 01 March 2026:
Islami Chhatra Andolon Bangladesh has expressed deep sorrow over the martyrdom of Iran’s Supreme Leader, Ayatollah Ali Khamenei, and strongly condemned this brutal assassination.
At the organization’s monthly meeting held at the ICAB Auditorium in Dhaka, Central President Muntachir Ahmad also protested the aggressive attacks carried out by the US–Israeli alliance on Iran amid ongoing discussions regarding Iran’s nuclear program.
The meeting was conducted by Secretary General Sultan Mahmud.
In his address, Central President Muntachir Ahmad expressed deep concern over the ongoing geopolitical tensions involving the United States, Israel, and Iran. He stated that by deliberately creating a war-like situation in the Middle East, powerful global actors have placed international peace and stability at serious risk.
He further stated that the missile attack on the residence of Iran’s Supreme Leader and his subsequent assassination demonstrate a blatant disregard for international law and the established global order. He also condemned the reported killing of students and children in Iran, describing it as a grave violation of human rights.
The Central President alleged that Israel has reached an extreme level of state aggression.
He remarked that its long-standing policies of occupation and military actions in Palestine and neighboring regions have raised serious concerns before the global conscience.
He added that unilateral support from the United States, combined with Israeli military aggression, has intensified instability and escalated tensions across the Middle East.
Calling for peace instead of war in the region, Muntachir Ahmad urged the Muslim world to build stronger political and diplomatic unity to resist all forms of aggression and violence.
He also called upon students and youth to play a leading role in raising awareness and standing in solidarity with oppressed people worldwide.
Among others present at the meeting were Central Vice Presidents Khairul Ahsan Marjan, Hosain Ibn Sarwar, and Imran Hossain Noor; Joint Secretary General Faizul Islam; Organizational Secretary Ibrahim Khalil; Training Secretary Ashikul Islam; and other central leaders of Islami Chhatra Andolon Bangladesh.
Maimun Islam Mithun
Central Publicity and Dawah Secretary
Islami Chhatra Andolon Bangladesh
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির শাহাদাতে গভীর শোক -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ইরানে মার্কিন-ইসরায়েল জোটের আগ্রাসী হামলার প্রতিবাদ
আজ ০১ মার্চ ২০২৬ রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতে গভীর শোক ও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রাজধানী ঢাকার আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ একইসাথে পারমাণবিক ইস্যুতে আলোচনারত ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী হামলার প্রতিবাদ জানান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় সভাপতি বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান ঘিরে চলমান যুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশ্ব শান্তিকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা ও বর্বরোচিত হত্যাকাণ্ড প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা যা আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এছাড়াও ইরানে শিক্ষার্থী ও শিশুদের হত্যাযজ্ঞের নৃশংসতা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, ইসরায়েল আজ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ফিলিস্তিন ও পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে তারা যে আগ্রাসন, দখলদারিত্ব ও গণহত্যা চালিয়ে আসছে, তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন ও ইসরাইলি আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়; শান্তি নিশ্চিতে সকল আগ্রাসন ও সন্ত্রাস বন্ধে মুসলিম বিশ্বকে রাজনৈতিক ও কূটনৈতিক ঐক্যবদ্ধতা গড়ে তোলা এবং বিশ্বব্যাপী নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার হতে শিক্ষার্থী ও তরুণদের অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
27/02/2026
খুনী ও ধর্ষকদের বিরুদ্ধে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তারের উপর সংঘটিত নৃশংস সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৫টায় এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ মোস্তফা হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি রামপুরা টিভি সেন্টার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, নরসিংদীর মাধবদীতে যে পৈশাচিকতা সংঘটিত হয়েছে তা কেবল একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে রক্তাক্ত করেছে। ধর্ষণ ও হত্যা আজ বিচ্ছিন্ন ঘটনা নয়-এটি বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক অবহেলা এবং নৈতিক অবক্ষয়ের নির্মম বহিঃপ্রকাশ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচিত সরকারের প্রধানতম দায়িত্ব। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তবে তার দায় সরকার এড়াতে পারে না। বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ না হলে দেশ অরাজকতার দিকে ধাবিত হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ মোস্তফা হোসাইন বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।
সমাবেশ থেকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি সারাদেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা করে, যদি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইবাহিম খলিল, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, কওমী মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, কার্যনির্বাহী সদস্য, তানভীর আহমেদ শোভন, সোহরাব হোসেন ফজলে, ঢাকা মহানগর পূর্ব সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি সিফাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
27/02/2026
৯ রমযান হলো হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান-এর নবম দিন।
এটি হিজরি বছরের ২৪৫তম দিন। যদি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তবে এটি ২৪৬তম দিন হবে। আর যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি ও শাবান-এই চারটি মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তবে এটি বছরের ২৪৭তম দিন হিসেবে গণ্য হবে।
এই দিনের পর হিজরি বছরের শেষ পর্যন্ত আরও ১০৯ বা ১১০ দিন অবশিষ্ট থাকে।
২১২ হিজরি: মুসলিম বাহিনী আসাদ বিন ফুরাতের নেতৃত্ত্বে সিসিলি দ্বীপপুঞ্জে অবতরণ করে এবং তা দখল করে নেন। এই অভিযানটি ঘটে আব্বাসীয় খলিফা আল-মামুনের সময়ে। সিসিলিতে ইসলাম প্রচার ও স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। [১]
৩৮১ হিজরি: ফাতিমীয় খলিফা আল-আজিজ বিল্লাহ তার অসুস্থ পুত্র মনসুরের সুস্থতার জন্য ১০,০০০ দিনার দান করেন দরিদ্রদের মাঝে।
৪৫২ হিজরি: ফাতিমীয় খলিফা আল-মুস্তানসির বিল্লাহ ইবনুল মাগরিবিকে উজির পদ থেকে বরখাস্ত করেন এবং আবুল ফারাজ আল-বাবলিকে পুনরায় নিয়োগ দেন।
৫৫৯ হিজরি: মিশরের কায়রো শহরের উপর আরোপিত অবরোধ ভেঙে ফেলা হয়। এই সংঘর্ষে অংশ নেয় শাওয়ার ইবনে মুজির আল-সাদী এবং আসাদ উদ্দিন শিরকুহ। এই সময় খলিফা ছিলেন আল-আযিদ লিদিনিল্লাহ, যিনি ফাতিমীয়দের শেষ খলিফা ছিলেন। সংঘর্ষের একপর্যায়ে শাওয়ার নিহত হন এবং শিরকুহ তার স্থলাভিষিক্ত হন।
৮২৫ হিজরি: মিশরের কায়রো শহরের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য ‘সুলতান হাসান মাদ্রাসা’র মিনারে পুনরায় আযান চালু করা হয়। এই ঘটনা ঘটেছিল মামলুক সুলতান জাহির তুতারের শাসনামলে।
৮২৭ হিজরি: বুলাক থেকে দুটি মুসলিম যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে। এই জাহাজে ৮০ মামলুক ছিল, যারা ফ্রাঙ্কি জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে যাত্রা করে। ফ্রাঙ্কিরা এর পূর্বে মুসলিম শহর বৈরুতের উপকূলে আক্রমণ চালিয়েছিল।
৮৪৩ হিজরি: দামেস্ক শহরের সাধারণ জনগণ মাংসের মূল্যবৃদ্ধির কারণে মিছিল করে প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হলে শহরে বিচারপতি ও অভিজাতরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১৩২৬ হিজরি:অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রানৎস জোসেফ বসনিয়া ও হার্জেগোভিনাকে তার সাম্রাজ্যে যুক্ত করেন, যা আগে ৩০ বছর ধরে উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল।
একই দিনে বুলগেরিয়া নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং একতরফাভাবে রাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করে।
১৩৬৪ হিজরি: ইন্দোনেশিয়া জাপানি দখল থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে ডাচ ঔপনিবেশিক শক্তির বাধার কারণে প্রকৃত স্বাধীনতা পেতে আরও চার বছর সময় লেগে যায়।
১৩৬৭ হিজরি: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলুশন ৫৪ গ্রহণ করা হয়, যা ফিলিস্তিনে সামরিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানায়।
১৩৭৬ হিজরি: সুয়েজ খাল আবার আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য খুলে দেওয়া হয়, যা আগে ত্রিপক্ষীয় আগ্রাসনের কারণে বন্ধ ছিল।
১৪০০ হিজরি: সিরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী সালাহ আল-বিতারকে সিরীয় গোয়েন্দা সংস্থা প্যারিসে হত্যা করে। এটি তার ও তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের মধ্যে মতবিরোধের ফল ছিল।
১৪২২ হিজরি: হামাসের সামরিক শাখার নেতা মাহমুদ আবু হানুদ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন।
১৪২৯ হিজরি: আসিফ আলি জারদারি পাকিস্তানের রাষ্ট্রপতির পদে শপথ নেন।
১৪৩৪ হিজরি: স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে মরক্কোকে ঐতিহাসিক দলিল সংরক্ষিত মাইক্রোফিল্ম হস্তান্তর করে।
21/02/2026
২১ ফেব্রুয়ারি (০৮ ফাল্গুন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা ও তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
#২১ফেব্রুয়ারি #০৮ফাল্গুন
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
20/02/2026
ইতিহাসের কালপঞ্জিতে রমজান ২ রমজান: তাওরাত নাজিল
ইসলামের ইতিহাসে ২ রমজান এক গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। বিভিন্ন হাদিস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, এ দিনেই মহান আল্লাহ তাআলা তাঁর মহান নবী হজরত মুসা আলাইহিস সালাম -এর ওপর আসমানি কিতাব তাওরাত নাজিল করেন।
পবিত্র কোরআনে ইঙ্গিত পাওয়া যায় যে, পূর্ববর্তী নবীদের প্রতিও আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, যা মানবজাতির জন্য হিদায়াত, ন্যায়বিচার ও জীবনব্যবস্থার দিশারি ছিল। তাওরাত ছিল বনি ইসরাঈলের জন্য বিধানসমৃদ্ধ এক মহাগ্রন্থ। এতে ঈমান, ইবাদত, সামাজিক ন্যায়বিচার ও শরিয়তের বিভিন্ন বিধান অন্তর্ভুক্ত ছিল।
রমজান শুধু কোরআন নাজিলের মাসই নয়, বরং পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহ অবতীর্ণ হওয়ারও বরকতময় সময়। তাই ২ রমজান আমাদের মনে করিয়ে দেয় - আল্লাহ তাআলার হিদায়াতের ধারাবাহিকতা, নবুওয়তের ঐতিহ্য এবং মানবজাতির জন্য তাঁর রহমতের সুবিশাল ইতিহাস।
এই দিনে আমাদের উচিত কিতাবুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত করা, আসমানি শিক্ষার প্রতি আন্তরিকতা বৃদ্ধি করা এবং হিদায়াতের পথে নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা।
___________________________________________
আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91