Adv Nurul Islam BNP

Adv Nurul Islam BNP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Nurul Islam BNP, Sunamganj.

Sunamganj 04 Constituency Sunamganj Sadar and Biswambharpur area is the favorite of all and Bangladesh Nationalist Party (BNP) is the representative of Jatiya Sangsad No. 227.

Photos from Adv Nurul Islam BNP's post 01/06/2026

ঈদের ৪র্থ দিনে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ১ জুন, ২০২৬

Photos from Adv Nurul Islam BNP's post 30/05/2026

আজ ৩০ মে ২০২৬ (শনিবার), মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বি এনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

29/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে আত্মনিবেদিত নেতৃত্ব আমাদের অনুপ্রেরণার উৎস।

আজকের এই দিনে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করি - তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🇧🇩🌺

-এডভোকেট নুরুল ইসলাম নুরুল
মাননীয় সংসদ সদস্য (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর), ২২৭ নং আসন, সুনামগঞ্জ-৪

27/05/2026

🌙✨ প্রিয় সুনামগঞ্জ সদর - বিশ্বম্ভরপুরবাসী এবং বিদেশে অবস্থানরত প্রবাসী সবাইকে পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ✨🌙

ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল আযহা।

এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।

আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতায় গড়ে তুলি আরও সুন্দর সমাজ।

25/05/2026

সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিনা দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুর উপজেলা, সুনামগঞ্জ।

এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Adv Nurul Islam BNP's post 13/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সুনামগঞ্জ জেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বুধবার, ১২ মে ২০২৬ ইংরেজি।

Photos from Adv Nurul Islam BNP's post 12/05/2026

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি সহ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ, জনাব কামরুজ্জামান কামরুল এবং জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শিশুদের খেলাধুলা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সকল আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Adv Nurul Islam BNP's post 07/05/2026

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান এমপি, লুৎফুজ্জামান বাবর,কলিম উদ্দিন মিলন, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ কয়সর আহমদ, সভায় অংশ নেন।

05/05/2026

সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই নগদ অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অতিবৃষ্টির কারণে ফসল হারানো প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সংকট দূর করা।

এটি প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মানবিক সহায়তার অংশ।

কৃষকদের পক্ষ থেকে এবং স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যেন এই সহায়তা কার্যক্রম আগামী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত অর্থাৎ সারা বছর অব্যাহত রাখা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়া কৃষকদের পাশে সরকারের এই পদক্ষেপ স্থানীয় কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছেন।

-AdminPost

#সুনামগঞ্জ #কৃষকসহায়তা #মানবিকউপহার #ফসলহানি #বাংলাদেশসরকার #কৃষিবিপ্লব #সুনামগঞ্জনিউজ

Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sunamganj