উপজেলা প্রশাসন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ- UNO, Bishwambarpur

উপজেলা প্রশাসন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ-   UNO, Bishwambarpur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা প্রশাসন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ- UNO, Bishwambarpur, Government Organization, Bishwambarpur, Sunamganj.

27/07/2025
16/06/2025
16/10/2017

কৃষি ও পল্লী ঋণ সমাচার

29/04/2016

কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এখানে একই পরিবারের ২ জন নিহত এবং উপজেলায় ১১জন আহত হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তা?ক্ষণিক আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারী সাহায্য প্রাপ্তির লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তির জন্য সরকারী সাহায্য আসা মাত্রই তা বিতরণের ব্যবস্থা করা হবে। গত ১ মাসে এ উপজেলায় শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ফসলহানির পাশাপাশি কালবৈশাখি ঝড়ের কবলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। আশা করছি প্রকৃতির বিরূপ অবস্থার বিরুদ্ধে লড়াই করে আবার মাথা উচু করে দাঁড়াবে এ এলাকার সংগ্রামী মানুষ।
উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশেই আছে।
নিহতদের পরিবারকে এ শোক বইবার শক্তিদিন সৃষ্টিকর্তা এ প্রার্থনা রইল। আর আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

Photos 22/04/2016

জমি কেনার পূর্বে যে বিষয়গুলো জানা জরুরী: নিজে জানুন, শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।

22/04/2016

জরুরী ঘোষনা:---
বিশ্বম্ভরপুর উপজেলার সম্মানিত কৃষক-শ্রমিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ী ঢলের কারণে এ এলাকার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তাছাড়া আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাত হয়ে ফসল তলিয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সকলকে তাদের পাকা
-আধা পাকা ধান কাটার জন্য পূনরায় অনুরোধ জানানো যাচ্ছে।

Photos 16/04/2016

বিশ্বম্ভরপুর উপজেলার সম্মানিত কৃষক-শ্রমিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আবহাওয়া অফিস হতে প্রাপ্ত তথ্য মতে এ এলাকায় আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাত হয়ে ফসল তলিয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সকলকে তাদের পাকা
-আধা পাকা ধান কাটার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এসময় বালি-পাথর উত্তোলন বন্ধ থাকবে এবং অবৈধভাবে উত্তোলনকারীজ সকল ব্যক্তিবর্গসহ জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে। তাই, বালি-পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের ধান কাটার কাজে যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যারা এই স্ট্যাটাস পড়বেন তাদের কাছেও এই মেসেজ কৃষকদের কাছে পৌছিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।

Photos from উপজেলা প্রশাসন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ-   UNO, Bishwambarpur's post 10/04/2016

বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে জলাবদ্ধতার পানি সেচ যন্ত্রের দ্বারা অবসারণ করে বোরো ফসল রক্ষার জন্য সেচ যন্ত্র চালুর উদ্ভোধন করেন মাননীয় এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন।

শাহজালালে যাত্রী হয়রানি, টার্কিশ এয়ারলাইন্সকে ৪ লাখ টাকা জরিমানা | কালের কণ্ঠ 05/04/2016

তাওহিদুল ইসলাম এবং স্ত্রী সায়লা আলম সুইডেনে থাকেন। দেশে বেড়ানো শেষে আজ সকাল ৬.১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স যোগে এ দম্পতির সুইডেন ফেরার কথা ছিল। ভোর সাড়ে চারটায় তাঁরা টার্কিশ চেক-ইন কাউন্টারে লাইনে দাঁড়ান। ৫.০৭ মিনিটে তাঁরা কাউন্টারে পাসপোর্ট-টিকেট সাবমিট করতে সক্ষম হন। ৫.০৯ মিনিটে তাদের নাম সিস্টেমে এন্ট্রি করা হয়। সমস্যা দেখা দেয় ব্যাগেজ বুকিং দিতে গিয়ে। দু'জনে ৪৬ কেজি করে মোট ৯২ কেজি লাগেজ এলাউড। এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী লাগেজের সংখ্যা নির্ধারিত নয়, তবে কোনও লাগেজ ৩২ কেজির ওপরে যেতে পারবে না। দু'জনের কাছে মোট চারটা লাগেজ ছিল, যার সর্বমোট ওজন ৮০ কেজিরও কম।
তাওহিদুল এর বক্তব্য মতে, বাড়ি থেকে মেপে আনা চারটি লাগেজের মধ্যে সবচেয়ে বড় লাগেজটির ওজন ছিল ৩০ কেজি। কিন্তু কাউন্টারে ওজন মাপার যন্ত্রে রিডিং আসে ৩৮ কেজি। হতভম্ভ যাত্রীর কাছে বিষয়টি অসম্ভব মনে হলে তিনি লাগেজটি পাশের দ্বিতীয় মেশিনে ওজনে দেন, সেখানে রিডিং আসে ৩০ কেজি। অতঃপর কাউন্টার অন্য এক নারী অফিসারের নির্দেশমতে তিনি লাগেজটি তৃতীয় মেশিনে ওজনে দেন, সেখানেও রিডিং আসে ৩০ কেজি। কিন্তু প্রথম অফিসার এটা মানতে রাজি নন। প্রথম মেশিনের রিডিং অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি অনড়।
ইতিমধ্যে ৫.১৫ মিনিটে এয়ারলাইন্সের টার্কিশ ডেপুটি ম্যানেজার এসে ঘটনা শুনে সংশ্লিষ্ট অফিসারকে ইংরেজিতে শাউট করে তাৎক্ষণিক কাউন্টার ক্লোজ করে চলে যেতে বলেন এবং তিনিও চলে যান। এদিকে আতংকিত ঐ দম্পতি অফিসারদের পেছনে পেছনে দৌঁড়ে গিয়ে অনুরোধ করে এক মিনিট সময় চান এবং বলেন, বড় লাগেজের অতিরিক্ত মাল ফেলে দেবেন কিংবা ছোট লাগেজে নেবেন। অফিসাররা উল্টো তাঁর উপর বিরক্ত হয়ে কর্কশ ভাষায় তাকে চলে যেতে বলেন এবং রিজার্ভেশন অফিসে গিয়ে দুই টিকেটে ২২ হাজার টাকার মতো নোশো ও চেইঞ্জিং চার্জ দিয়ে টিকেট করে নিয়ে আসতে বলেন।
নিরুপায় হয়ে তারা ফিরে যাচ্ছিলেন রিজার্ভেশন অফিসে। পথিমধ্যে তাওহিদ ফোন দেন তার বন্ধুদের কাছে। বন্ধুরা তাকে ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশে নক করার পরামর্শ দেন। তাওহিদুল তখনই ফেসবুক পেইজ থেকে একটি নাম্বার নিয়ে সকাল ৮টার দিকে ফোন করেন বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফকে। ম্যাজিস্ট্রেট ঘটনা শুনে তাঁকে রিজার্ভেশন অফিসে না গিয়ে কোর্টে আসার পরামর্শ দেন এবং তিনিও তৎক্ষণাৎ অফিসে রওয়ানা দেন।
ইতিমধ্যে তিনি টার্কিশ এয়ারলাইন্সকেও খবর দিয়ে রাখেন, যাতে মিউচুয়ালি বিষয়টি নিষ্পত্তি করে দেয়া যায়। যাত্রীরা আসলেও এয়ার লাইন্সের দায়িত্বশীল অনেকেই আদালতে আসতে অনীহা প্রকাশ করছিলেন। সিসিটিভি দেখে তিনি যাত্রীর কথার সত্যতা পান এবং সংশ্লিষ্ট অফিসারও তা স্বীকার করেন।
ম্যজিস্ট্রেট সেই অফিসারকে আইন অনুসারে যাত্রীদের ন্যায্য ক্ষতিপূরণ ও থাকা-খাওয়া সহ টিকেটের ব্যবস্থা করে দিয়ে সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করে ফেলার অনুরোধ করেন। কিন্তু এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেননি। তাদের বক্তব্য, টার্কিশের কোনও দোষ নেই। এরপর বসানো হলো মোবাইল কোর্ট।
যে বিষয়গুলো উঠে আসে মোবাইল কোর্টে-
১। ডিপার্চারের একঘণ্টা পূর্বে অর্থাৎ ৫.১৫ মিনিটে কাউন্টার ক্লোজ করার অর্থ এই নয় যে, কাউন্টার বন্ধ করে অফিসার চলে যাবে। এই বন্ধ করার অর্থ হলো, এর পর আর কোনও প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করা যাবে না। বরং সময়ের ভেতরে শেষ দিকে আসা প্যাসেঞ্জারের বোর্ডিং পাশ ইস্যু করতে আরও ১৫ মিনিট কাউন্টারে থাকা বাঞ্ছনীয়। আর সেই সময় হিসেব করেই ডিপার্চার টাইমের কমপক্ষে ৪৫ মিনিট পূর্বে ইমিগ্রেশনে ঢোকার টাইম নির্ধারণ করা হয়েছে।
২। যাত্রী নির্ধারিত সময়ের ৬ মিনিট পূর্বেই চেক-ইন করেছেন।
৩। তিনটি ওয়েট-মেশিনের মধ্যে দু'টির রিডিং এবং যাত্রীর দাবি একইরূপ। আরও নিশ্চিত হওয়ার জন্য সেখানে ডিউটিরত মেশিন অপারেটরের মতামত নেয়া যেত কিংবা আরও সন্দেহমুক্ত হতে চতুর্থ মেশিনে চেক করা যেত। অথচ পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাইরের নিরপেক্ষ ওয়েট মেশিনে মেপে রিডিং ৩০ কেজিই পাওয়া যায়। এতে অফিসার কর্তৃক প্রথম মেশিনের সন্দেহযুক্ত রিডিংকে ফাইনাল ধরে যাত্রীর সাথে রূঢ় আচরণ করা অন্য কিছু ইঙ্গিত দেয়।
৪। যাত্রীকে মালামাল অন্য লাগেজ শিফট করা বা ফেলে দেয়ার সুযোগটি পর্যন্ত না দিয়ে কাউন্টার ত্যাগ করা কোনও ধরনের যাত্রীসেবার সংজ্ঞায় পড়ে না।
৫। সবচেয়ে অন্যায় করা হয়েছে, একজন চেকিং করা যাত্রীকে লাগেজের এক্সট্রা ওয়েটের কারণে একান্তই যদি অফলোডই করতে হয়, তাকে অবশ্যই শেষ প্রশ্ন করতে হবে এই ভাবে যে, "সঙ্গত কারণে আমরা আপনার লাগেজ বুকিং নিতে পারছি না, কিন্তু আপনি চাইলে ঐ লাগেজ ছাড়া ফ্লাই করতে পারেন, এটা আপনার অধিকার।" এ ধরনের কোনও প্রশ্ন না করেই তার এন্ট্রি ক্যান্সেল করা বা অফলোড করা সেবার নামে জবরদস্তিমূলক অত্যাচারের পর্যায়ে পড়ে।
৬। উপরন্তু এটা সহজে অনুমেয় যে, ওজন কারসাজি বা নোশো চার্জের লোভে কূটকৌশলী হয়ে কাজটি করা হয়েছে।
অভিযুক্ত এয়ারলাইন্সের পক্ষে দুই অফিসার আবু হায়াত মোহাম্মদ আফসান উদ্দিন এবং আব্দুস সাত্তার সিদ্দিক এর স্বীকারোক্তির ভিত্তিতে দায়িত্ব অবহেলার কারণে সেবা গ্রহীতাগণ প্রতিশ্রুত সেবা না পাওয়ায় এবং তাদের আর্থিক ও মানসিক স্বাস্থ্যহানির ঘটানো বা ঘটানোর চেষ্টার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে পৃথক দুজন যাত্রীর পৃথক পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করেন, অনাদায়ে প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। পাশাপাশি একই আইনের ৭৬ ধারায় জরিমানার ২৫% ক্ষতিগ্রস্তদের প্রদানের নির্দেশ দেন তিনি।
তাওহিদ কালের কণ্ঠকে বলেন, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি বাংলাদেশের বিমানবন্দর থেকে হয়রানি হওয়ার পরে এতো ভালো একটা সার্ভিস পাবো। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটদের এই ধরনের কার্যক্রমে আমি বিস্মিত। ইতোমধ্যে ক্ষতিপূরণের ২৫ ভাগ অর্থ পেয়েছেন বলে তিনি জানান।
আদালত সূত্রে জানা যায়, ইতিমধ্যে টার্কিশ এয়ারলাইন্স জরিমানাকৃত ৪ লক্ষ টাকা পরিশোধ করেছে এবং যাত্রী দু'জনও তাদের প্রাপ্য ৫০ হাজার টাকা করে বুঝে নিয়েছেন। টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার এ যাত্রী দম্পতির থাকা-খাওয়া-হোটেল সহ আগামীকাল সকালের ফ্লাইটে তাদের কোনো চার্জ ছাড়াই টিকেট নিশ্চিত করেছেন।
http://www.kalerkantho.com/online/national/2016/04/04/343852

শাহজালালে যাত্রী হয়রানি, টার্কিশ এয়ারলাইন্সকে ৪ লাখ টাকা জরিমানা | কালের কণ্ঠ তাওহিদুল ইসলাম এবং স্ত্রী সায়লা আলম সুইডেনে থাকেন। দেশে বেড়ানো শেষে আজ সকাল ৬.১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স যোগে

Photos 29/03/2016

বাল্যবিবাহ-কে না বলুন।

Photos from উপজেলা প্রশাসন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ-   UNO, Bishwambarpur's post 26/03/2016

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। দিবসটির শুরুতে স্মৃতি সৌধে ফুল দেয়া হয় এবং পরে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা ধূলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মৃক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Bishwambarpur
Sunamganj