Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ

Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ

Share

Welcome to the Official page of District Police Sunamganj.

01/06/2026

তারিখ: ০১/০৬/২০২৬ খ্রি.

র‍্যাংক ব্যাজ অলঙ্করণ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) আলী আকবর এএসআই(নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিসূত্রে অদ্য ০১/০৬/২০২৬খ্রি: তারিখ সুনামগঞ্জ জেলায় পুণরায় যোগদান করেন। যোগদানকৃত এএসআই (নিরস্ত্র) আলী আকবরকে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম আজ সোমবার (০১ জুন) বিকাল ০৪.০০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ে এসআই(নিরস্ত্র) পদে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুজন সরকার। পুলিশ সুপার, সুনামগঞ্জ পদোন্নতিপ্রাপ্ত এসআই(নিরস্ত্র)কে উল্লিখিত পদে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

27/05/2026
25/05/2026

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কামাল মিয়া (৫০)। তিনি সিলেট জেলার শাহ পরান থানার মুক্তিরচর গ্রামের বাসিন্দা।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে ছাতক থানাধীন ধনপুর এলাকায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে কামাল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ছাতক থানার এসআই মুহাম্মদ শরিফুল আলম, এএসআই মহি উদ্দিন, এএসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

25/05/2026

সুনামগঞ্জের ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফুসকা ও ০৭ বস্তা ভারতীয় জিরাসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন চাওরারচর গ্রামের বাসিন্দা মোঃ সোহাগ (২২)। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটানাস্থল থেকে অজ্ঞাতনামা আসামী রাসেল(৩৫), রাইসুল ইসলাম(৩০) ও ডালিম (৪৫) ঘটনাস্থল হতে পলায়ন করে।

আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর মডেল থানাধীন সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স এর মসজিদ গেইট এর সামনে সুনামগঞ্জ টু সিলেটগামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই মোঃ মাহমুদুল হাসান। তার সাথে ছিলেন এএসআই খাদেমুল ইসলাম, এএসআই রাশেদ খাঁন, কনস্টেবল দিপক মুন্ডা। অভিযানে ৫৫২০ প্যাকেট অবৈধ ভারতীয় ফুসকা যার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ ৩২ হাজার টাকা এবং ০৭ (সাত) বস্তা অবৈধ ভারতীয় জিরা যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা ও একটি পুরাতন নীল রংয়ের ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ফুসকা ও জিরা আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ ফুসকা ও জিরা বাংলাদেশে আনা হয়েছে। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Photos from Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ's post 25/05/2026

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং আন্তঃইউনিট সমন্বয় জোরদারের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বেলা ১৫.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা ও নেতৃত্বে সমগ্র জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সুরক্ষা সরঞ্জামসহ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়।

উক্ত ড্রিলে সুনামগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মূল উদ্দেশ্য ছিল যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, ইউনিটসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি, শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করা।

সুনামগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা প্রস্তুত রয়েছে।

24/05/2026

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল ২০২৬।

Photos from Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ's post 18/05/2026

সুনামগঞ্জ জেলায় নবাগত রেঞ্জ ডিআইজির আগমন।

সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান আজ সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) সকালে সুনামগঞ্জ জেলা সফরে আসেন। সকাল ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষ পর্যায়ে ডিআইজি মহোদয় জেলার চৌকস অফিসারদের সম্মাননা প্রদান করেন এবং পরবর্তীতে আরো ভালো করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইলত্যুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ডিআইজি-কে সম্মাননা স্মারক প্রদান করেন।

Photos from Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ's post 06/05/2026

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা এপ্রিল-২০২৬ এর চূড়ান্ত ফলাফল আজ বুধবার (০৬ মে) রাত ৯টায় প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও মেধাক্রমের ভিত্তিতে মোট ৪৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৪ জন।

এছাড়া আজ সকালে (০৬ মে) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে পিছিয়ে থাকা ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

Photos from Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ's post 17/04/2026

সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম আজ শুক্রবার (১৭ এপ্রিল) সফল ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে

Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

SP Office, Hazipara
Sunamganj
3000