24/05/2026
বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনঃ
অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় সিলেট মহানগরীর বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মান্যবর পুলিশ কমিশনার ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে অত্র ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করতেই এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। নতুন এই পুলিশ বক্স নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিক পরিদর্শন করেন।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ট্রাফিক বিভাগে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
17/05/2026
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন
অদ্য ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ৮.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।
এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদীপ্ত রায় এবং এডিসি (ট্রাফিক) জনাব গৌতম দেবসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় ডিসি (ট্রাফিক) অফিস ভবনের গার্ড রুম, ট্রাফিক ব্যারাক, বিভিন্ন শাখা, লজিস্টিকস ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় ট্রাফিক বিভাগের সার্বিক কার্যক্রম, সমস্যা ও প্রতিবন্ধকতা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয়কে অবহিত করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদীপ্ত রায়।
পুলিশ কমিশনার মহোদয় পবিত্র আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যানজট নিরসন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক বিভাগের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং সিলেট মহানগরবাসীর জন্য কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি অফিসে সংরক্ষিত নথিপত্র ও অফিসিয়াল কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বরত কর্মকর্তাবৃন্দকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ট্রাফিক বিভাগে কর্মরত সকল টিআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
17/05/2026
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডাম্পিং গ্রাউন্ড হতে ব্যাটারিচালিত যানবাহন অবমুক্ত কার্যক্রম চলমান
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডাম্পিং গ্রাউন্ডে বর্তমানে মোট ৩০৮৭টি ব্যাটারিচালিত যানবাহন (অটোরিকশা ও টমটম) আটক রয়েছে।
মানবিক দিক বিবেচনায় এবং ভবিষ্যতে সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধভাবে ব্যাটারিচালিত যানবাহন পরিচালনা করবেন না—এই শর্তে সম্মতি প্রদান করে এ পর্যন্ত মোট ২৬৮৭ জন মালিক লিখিত আবেদন করেছেন আটককৃত যানবাহন অবমুক্ত করার জন্য।
প্রাপ্ত আবেদনসমূহের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আটককৃত যানবাহনের অবস্থান শনাক্তকরণ সাপেক্ষে অদ্যাবধি মোট ৭৫৫টি ব্যাটারিচালিত যানবাহন ট্রাফিক বিভাগের ডাম্পিং গ্রাউন্ড হতে অবমুক্ত করা হয়েছে। আটক থাকা অন্যান্য যানবাহন পর্যায়ক্রমে অবমুক্ত করার কার্যক্রম চলমান আছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।
05/05/2026
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর আওতায় অপরাধের জন্য বিচার ও দন্ড (অর্থদন্ড, কারাদন্ড ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন, ইত্যাদি) কার্যকরকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি :
04/05/2026
"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ
০৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স হলরুমে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের কল্যান সভা অনুষ্ঠিত হয়।
জনাব সুদীপ্ত রায় , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কল্যান সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এসএমপি সিলেট।
ট্রাফিক বিভাগের কল্যান সভায় পুলিশ কমিশনার, মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর-কে নির্দেশ প্রদান করেন। সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়ত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি এবং বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১২ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, জনাব গৌতম দেব, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেট সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর সদস্যগন।
04/04/2026
"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ
০৪/০৪/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স হলরুমে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের কল্যান সভা অনুষ্ঠিত হয়।
জনাব সুদীপ্ত রায় , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কল্যান সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এসএমপি সিলেট।
ট্রাফিক বিভাগের কল্যান সভায় পুলিশ কমিশনার, মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর-কে নির্দেশ প্রদান করেন। সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়ত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, জনাব গৌতম দেব, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেট সহ ট্রাফিক বিভাগের সদসগন।
21/03/2026
"ত্যাগের মহিমায় উদ্ভাসিত আমাদের ঈদ"
ত্যাগের মহিমায় উদ্ভাসিত ও পেশাদারিত্বের মোড়কে মোড়ানো প্রিয়জন রেখে সড়কে আপনাদের সাবলীল গতি নিশ্চত করাই আমাদের ঈদ আনন্দ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছ। সিলেট শাহী ঈদগাহ ময়দানে জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য হাজার হাজার মুসল্লী সমবেত হন।
ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট প্রায় সাড়ে সাত শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে মুসল্লীদের আগমন ও প্রস্থানে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। সড়কে শৃংখলা রক্ষা ও যানজট নিরসনে শাহী ঈদগাহের প্রবেশদ্বারের প্রতিটি পয়েন্টে নিয়জিত ছিলো ট্রাফিক পুলিশ।
10/03/2026
"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
এসএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক ছিনতাইকারী আটক :
মান্যবর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এসএমপি সিলেট এর দিক নির্দেশনা এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার পাশাপাশি অদ্য ১০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ ২য় পালায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ডিউটিকালীন সময় আনুমানিক সন্ধ্যা ০৬.২০ ঘটিকায় সময় একজন ব্যক্তি হঠাৎ চিৎকার করে যে তাহার মোবাইল নিয়ে যাচ্ছে তৎক্ষনাৎ ডিউটিরত সার্জেন্ট/ পল্লব সরকার ও সার্জেন্ট/ মোঃ জুবরিয়া সঙ্গীয় ফোর্স সহ ধাওয়া করে একটি সিএনজি ও ২ জন ছিনতাইকারি আটক করেন। সিএনজির নম্বর সিলেট-থ-১২-৩০৯৯।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ছিনতাইকারী ও সিএনজি গাড়িটি লামাবাজার পুলিশ ফাড়ি, এসএমপি, সিলেটে প্রেরণ করা হয়। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
08/03/2026
"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
অবৈধ ভারতীয় কসমেটিকস উদ্ধারে এসএমপি ট্রাফিক বিভাগ :
মান্যবর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এসএমপি সিলেট এর নেতৃত্বে এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার পাশাপাশি অদ্য ০৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ নগরীর সোবহানীঘাট, সবজিবাজার এলাকায় ডিউটিকালীন সার্জেন্ট /মো: মোস্তফা কামাল, সঙ্গীয় ফোর্স সহ যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি কালীন সময়ে একটি ট্রাক যাহার নম্বর ঢাকা মেট্রো - ট ১৬-৫৭৮৯, উক্ত কাগজপত্র যাচাই-বাছাই কালে সন্দেহজনক মনে হলে গাড়িটির মধ্যে নিষিদ্ধ ১২ কার্টন ভারতীয় ক্রীম দেখতে পান। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কোতোয়ালি থানাধীন, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ী, এসএমপি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।