Advocate Muminul Islam Mumin

Call Contact the organization

Advocate Muminul Islam Mumin President, Bangladesh Jatiyotabadi Jubodal, Sylhet District

আজ বিভিন্ন ইউনিট যুবদল নেতৃবৃন্দের সাথে জিন্দাবাজার শুভেচ্ছা বিনিময়
02/10/2026

আজ বিভিন্ন ইউনিট যুবদল নেতৃবৃন্দের সাথে জিন্দাবাজার শুভেচ্ছা বিনিময়

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটির সবাইকে অভিনন্দন
20/09/2026

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটির সবাইকে অভিনন্দন

16/09/2026
16/09/2026
সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত​সিলেট প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্...
16/09/2026

সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

​সিলেট প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বাদ এশা (রাত ৯:০০ ঘটিকায়) কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-এর সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন-এর যৌথ পরিচালনায় সভায় সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে এডিস লার্ভা ধ্বংস, বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকার জনগণের পাশে দাঁড়িয়ে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা।সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সিলেট জেলা পরিষদ মিলনা...
16/09/2026

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সিলেট জেলার অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌর নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ।

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকু...
13/09/2026

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক

​সিলেট প্রতিনিধি:
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিক জনাব আশিকুর রহমান আশিক যুক্তরাজ্য থেকে সফলভাবে সফর শেষে দেশে এসে পৌঁছেছেন।

রবিবার ১৩ সেপ্টেম্বর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এলাকায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাঁকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

​উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন; সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল; জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর পরিচালনা পর্ষদের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উৎসবমুখর ও উদ্দীপনামূলক পরিবেশের সৃষ্টি হয়।

​নেতৃবৃন্দ আশিকুর রহমান আশিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর এই প্রত্যাবর্তন এলাকার দলীয় রাজনীতিকে আরও বেশি গতিশীল ও সুসংহত করবে।

১১ সেপ্টেম্বর ২০২৬ ​শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পুত্র আসিফুল হ...
11/09/2026

১১ সেপ্টেম্বর ২০২৬
​শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পুত্র আসিফুল হক চৌধুরীর শুভ বিবাহ অনুষ্টানে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক সহ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এই আনন্দঘন মুহূর্তে নবদম্পতির জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—নবদম্পতির প্রতি রইল আন্তরিক শুভকামনা।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান পাপলু-কে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে মনোনীত ...
10/09/2026

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান পাপলু-কে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে মনোনীত করায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Address

Zindabazar
Sylhet

Telephone

+8801711967213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Muminul Islam Mumin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Advocate Muminul Islam Mumin:

Shortcuts

Share