13/05/2026
প্রবাসী সংগঠক ও পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর উপদেষ্টা জনাব শামীম আহমেদ সুমন সাহেবের অর্থায়নে: দুইটি স্কুল,কালা পাথর (পলাশ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং মালনি চড়া (কেয়া প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের মধ্যে আগামী ১৫ই মে ২০২৬ ইং রোজ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটের সময়,শিক্ষা সামগ্রী (স্কুল ড্রেস) ও ছাতা বিতরণ অনুষ্ঠান ।
05/05/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব এম আমির উদ্দিন পাভেল সাহেব। হাই প্রেসার জর্নিত কারন, ও শারীরিক দুর্বলতার জন্য অসুস্থ হয়ে বাসায় বিস্ররামে রয়েছে জনাব এম আমির উদ্দিন পাভেল সাহেব এর জন্য সবাই দোয়া করবেন,আল্লাহ যেনও তাড়াতাড়ি অনাকে সুস্থ করে দেন। আমিন
উপদেষ্টা জনাব এম আমির উদ্দিন পাভেল সাহেবের শারীরিক খোজ খবর নিতে অনার বাসায় যান সংস্থার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব, সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,অর্থ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সামি, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
04/05/2026
মে দিবসে পঞ্চদশ সমাজকল্যাণ সংস্থার আলোচনাসভা
মহান মে দিবস উপলক্ষে পঞ্চদশ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে আলোচনাসভা অনুষ...
01/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা। ০১/০৫/২০২৬ ইং
------
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পহেলা মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সহ সভাপতি জনাব মৌলভী শহিদুল ইসলাম, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ(সানী) সভায় উপস্থিত ছিলেন
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব মোঃ বদরুল ইসলাম রিপন সাহেব, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ, অর্থ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সামি,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান চৌধুর,পাঠাগার সম্পাদক মোঃ রাব্বি। সভায় উপস্থিত বক্তাগণ সরকারের কাছে একটি অনুরোধ করে বলেছেন যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বীমা বিভিন্ন এনজিও সহ সকল প্রকার শ্রমিকদের সুস্বাস্থ্য এবং ন্যায্য মজুরির ও পেনশন সুবিধা দেওয়ার একটি উদ্দোগ নিতে।
30/04/2026
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান ও সংস্থার মাসিক সভা ০১/০৫/ ২০২৬ ইং
------
জনাব,আসসালামু আলাইকুম।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান ও সংস্থার মাসিক সভা আগামী ০১/০৫/ ২০২৬ ইং তাং রোজ শুক্রবার বাদ এশা রাত ৯: ঘটিকার সময় সংস্থার অস্থায়ী কার্য্যলয় শাহপরান স্কুল কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংস্থার সকল কার্যকারী পরিষদের মেম্বার ও সাধারণ সদস্যগন সহ সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো,উক্ত সভা ও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্থার উপদেষ্টা ও প্রসিডিয়াম সদস্যগন।
সভা আহবান ক্রর্মে
জনাব মোঃজালাল উদ্দীন সাহেব।
সভাপতি।
এবং সাধারণ সম্পাদক: শামীম আহমেদ (সানী)
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা,৬নং ওয়ার্ড চৌকিদেখী, সিলেট। 01756-368951
সভার,স্থান
শাহপরান স্কুল কক্ষ
১৩০/৩ রংধনু ৩নং গল্লী পূর্ব চৌকিদেখী সিলেট।
বার্তা প্রেরক
আরমান চৌধুরী
প্রচার ও প্রকাশনা সম্পাদক
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা,৬নং ওয়ার্ড চৌকিদেখী সিলেট।
27/04/2026
৬নং ওয়ার্ড চৌকিদেখী এলাকার মায়ার এক ভাই বাপ্পি মিয়া (সুনাই) অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তার সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং তাহার শারীরিক খোজ খবর নিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান,পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ।
বাপ্পি মিয়া (সুনাইর) জন্য সবাই দোয়া করবেন।
২৭/০৪/২০২৬ ইং
19/04/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ নাছির উদ্দীন সাহেব ওনার আমেরিকার নিজ বাসভবনে পা পিছলে পড়ে গিয়ে ডান হাতের হাড় ফেটে যায়। উপদেষ্টা জনাব মোঃ নাছির উদ্দীন সাহেবের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেনও তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেন। আমিন
18/04/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে চৌকিদেখীর এলাকার মরহুম জনাব বাবুল মিয়া সাহেবের বড় ছেলে জনাব আব্দুল জলিল মিলু সাহেব US একশত ডলার আর্থিক সহযোগিতা করায় আমরা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং দোয়া করি আমাদের সাথে সব সময় সামাজিক কাজে সহযোগিতা করবেন।
18/04/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা করা হয় ১৮ এপ্রিল ২৬ ইং।
অদ্য ১৮ এপ্রিল ২০২৬ ইংরেজী তারিখঃ চৌকিদেখী এলাকার একজন মহিলাকে চিকিৎসা বাবদ সামান্য আর্থিক সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
17/04/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঔষধ বাবদ আর্থিক সহযোগিতা ০৪/এপ্রিল ২০২৬ ইং
গত ০৪/এপ্রিল ২০২৬ ইংরেজী তারিখঃ একজন
অসহায় মহিলাকে কে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঔষধ বাবদ সামান্য আর্থিক সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরমান চৌধুরী।