06/06/2026
গতকাল ০৫ জুন ২০২৬ইং তাং এর পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক তিনটি পরিবারকে তিন বান টিন দেওয়ার কথা গ্রহীত হয়েছিলো। তারি ধারাবাহিকতায় আজ ০৬ জুন রোজ শনিবার ২০২৬ ইং তারিখে সংস্থার পক্ষ থেকে ৬নং ওয়ার্ড চৌকিদেখীতে একটি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ।
05/06/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মাননা ক্রেস্ট প্রদান।
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রবাসি বাংলাদেশি প্রেসিডিয়াম সদস্য মোঃ নিজাম আহমেদের ভাগ্না জনাব আরাফাত হোসেন কে সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন এর জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জনাব আল ফরহাদ মতিন, উপদেষ্টা জনাব বদরুল ইসলাম রিপন,সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সহ সভাপতি মৌলভী শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক শামীম আহমেদ(সানী) সহ সাধারণ সম্পাদক এমডি ইজাবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,অর্থ সম্পাদক মোক্তার হোসেন সামি,সমাজ কল্যান সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমেদ,এান ও দূর্যোগ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান চৌধুরী, পাঠাগার সম্পাদক মোঃ রাব্বি,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,সাধারণ সদস্য মোঃ মিলন আহমেদ,মোঃ ইয়ার হোসেন,মোঃ মাসুক।
05/06/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্যগনের মধ্যে
গঠনতন্ত্র বিতরণ করা হয়।
05/06/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারি পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারি পরিষদের মাসিক সভা অদ্য ০৫ জুন ২০২৬ ইং তাং রোজ শুক্রবার বাদ এশা রাত ৯: ঘটিকার সময় সংস্থার অস্থায়ী কার্য্যলয় শাহপরান স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সভায় গরীব মানুষের মধ্যে তিন বান টিন বিতরণ এবং একটি মসজিদে মুর্দার গোসলের খাট ও মশারী দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জনাব আল ফরহাদ মতিন, উপদেষ্টা জনাব বদরুল ইসলাম রিপন, প্রেসিডিয়াম সদস্য মোঃ নিজাম আহমেদ,সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সহ সভাপতি মৌলভী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ(সানী) সহ সাধারণ সম্পাদক এমডি ইজাবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,অর্থ সম্পাদক মোক্তার হোসেন সামি,সমাজ কল্যান সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমেদ, এান ও দূর্যোগ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান চৌধুরী, পাঠাগার সম্পাদক মোঃ রাব্বি,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,সাধারণ সদস্য মোঃ মিলন আহমেদ,মোঃ ইয়ার হোসেন,মোঃ মাসুক।
03/06/2026
সংস্থার কার্যকারী পরিষদের মাসিক সভা আহবান।
জনাব,আসসালামু আলাইকুম।
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারি পরিষদের মাসিক সভা আগামী
০৫ জুন ২০২৬ ইং তাং রোজ শুক্রবার বাদ এশা রাত ৯: ঘটিকার সময় সংস্থার অস্থায়ী কার্য্যলয় শাহপরান স্কুল কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংস্থার সকল কার্যকারী পরিষদের মেম্বার ও সাধারণ সদস্যগন যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
উক্ত সভায় আরো উপস্থিত থাকবেন সংস্থার উপদেষ্টা পরিষদ ও প্রসিডিয়াম সদস্যগন। এছাড়াও একজন প্রবাসী অতিথি কে সম্মাননা স্বরক প্রদান করা হবে।
সভা আহবান ক্রর্মে
জনাব মোঃজালাল উদ্দীন সাহেব।
সভাপতি।
এবং সাধারণ সম্পাদক: শামীম আহমেদ (সানী)
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা,৬নং ওয়ার্ড চৌকিদেখী, সিলেট। 01756-368951
সভার,স্থান
শাহপরান স্কুল কক্ষ
১৩০/৩ রংধনু ৩নং গল্লী পূর্ব চৌকিদেখী সিলেট।
বার্তা প্রেরক
আরমান চৌধুরী
প্রচার ও প্রকাশনা সম্পাদক
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা,৬নং ওয়ার্ড চৌকিদেখী সিলেট।
27/05/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
প্রিয় নগর বাসি,আসসালামুয়ালাইকুম,
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে,
প্রবাসী বাঙালী,ইলেকট্রনিক্স মিডিয়া,অনলাইন পএ পএিকার সাংবাদিক ভাই ও বোন এবং সিলেট সিটি কর্পোরেশন এর ৬নং ওয়ার্ডের নাগরীক সহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছন্তেঃ
জনাব,মোঃ জালাল উদ্দীন।
সভাপতি।
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা,৬নং ওয়ার্ড চৌকিদেখী, সিলেট।
18/05/2026
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আর্থিক সহযোগিতা।
১৮/০৫/২০২৬ ইং তাং রোজ সোমবার চৌকিদেখী ৬নং ওয়ার্ড এলাকার ১নং গলীর বাসিন্দা একটি অসহায় পরিবার মোঃ আতর আলী সাহেবের মেয়ের ঘরের নাতি,টিউমার জর্নিত কারনে অসুস্থ হয়ে পড়লে,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,ডাক্তারের পরামর্শে অপারেশন করানো হয়। অপারেশন শেষে তাহার সমস্ত ঔষধ কিনার জন্য পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৫০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়,আর্থিক সহযোগিতার সময় উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন সাহেব,সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।