16/12/2025
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মহানগর খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত..
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় মিছিল ও সমাবেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
12/10/2025
প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান....
"নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে"
------- খেলাফত মজলিস ।
সিলেট ১২ অক্টোবর'২৫: জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান সহ কেন্দ্র ঘোষিত ৬দফা দাবিতে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনুস আহমদ বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। আজ ১২ অক্টোবর দুপুর ১টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ এবং সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্বারকলিপি হস্তান্তর করেন। এ সময় নেতৃবৃন্দ স্বারকলিপিতে লিখিত ৬দফা দাবি পাঠ করে শুনান। জেলাশাসক মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে খেলাফত মজলিসের বক্তব্য ও দাবিগুলো শুনেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা যথাযথ ভাবে প্রেরণ করার আশ্বাস প্রদান করেন। পরে সেখানে উপস্থিত ও বাহিরে অপেক্ষমান ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কে খেলাফত মজলিসের ৬দফা দাবি বিষয়ে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত ব্রিফিং করেন। নেতৃবৃন্দ বলেন- "ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরেরা এখনো দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।"
খেলাফত মজলিসের ৬দফা দাবি হচ্ছে- ১। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, ২। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ৩। আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, ৪। ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা, ৫। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ৬। সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া।
স্বারকলিপি প্রদানকালে খেলাফত মজলিসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা গোলাম রব্বানী, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, হাজী ফখরুল ইসলাম, মুফতী গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।
10/10/2025
নগরীতে খেলাফত মজলিসের গণমিছিল অনুষ্ঠিত...
"জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না" ........খেলাফত মজলিস
সিলেট ১০ অক্টোবর ২০২৫: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরেরা এখনো দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আজ ১০ অক্টোবর শুক্রবার বাদ জুমআ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সারা দেশের বিভাগীয় শহরে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার বিশাল গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্যা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহ-বায়তুলমাল সম্পাদক মাস্টার মোঃ ফারুক মিয়া, সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা আলাউদ্দিন, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, শাহপরান পূর্ব থানা সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, জালালাবাদ থানা সভাপতি আ.খ.ম লোকমান প্রমুখ।
01/10/2025
দক্ষিণ সুরমা থানা খেলাফত মজলিসের কর্মী সমাবেশ..
"দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই"
------মাওলানা তাজুল ইসলাম হাসান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন- "স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষ মানবীয় মর্যাদা ও ন্যায্য অধিকার পায়নি। ক্ষমতার বার বার পালাবদল হয়েছে, কিন্ত এদেশের জনগন সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে পায়নি। মানবীয় মতবাদের ব্যর্থতায় দেশের মানুষ আজ বিকল্প কিছু চায়। বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো গঠনের জন্য ইসলামী আদর্শের কোন বিকল্প নেই। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত মানুষের কাছে পৌছে দিতেই খেলাফত মজলিস আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে প্রার্থী চূড়ান্ত করেছে। দলমতের উর্ধে উঠে ইসলামী আদর্শের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যেতে হবে।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার দায়িত্বশীল ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাত ৯টায় টার্মিনাল রোডস্থ আহমদ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা ইমদাদুল হক নোমানী, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমদ সোহান।
সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখার কমিটি পূনর্গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটির দায়িত্বশীলগন হলেন-
সভাপতি- হাফিজ মাওলানা আলাউদ্দিন,
সহ-সভাপতি- হাজী ফখরুল ইসলাম, মাওলানা ফয়েজ উদ্দিন, হাফিজ মাওলানা গোলাম মোস্তফা,
সাধারন সম্পাদক- মাওলানা কাওসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা বশির আহমদ,
সাংগঠনিক সম্পাদক-এস এম দিলওয়ার হাসান রাসেল,
সহ-সাংগঠনিক সম্পাদক- ইমরান আহমদ,
বায়তুলমাল সম্পাদক- হাফিজ মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক- ইঞ্জিনিয়ার হেলাল আহমদ,
নির্বাহী সদস্য- মাওলানা নাজিম উদ্দীন।
30/09/2025
খাদিমপাড়া ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা..
"নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততাকে গুরুত্ব দিতে হবে"
-------মাওলানা তাজুল ইসলাম হাসান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন- "ভোট একটি আমানত এবং আমাদের সবাইকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নির্বাচনে ভোট দেয়া মানে স্বাক্ষী দেয়া, পরামর্শ দেয়া এবং ভালো মানুষ হিসেবে সত্যায়িত করা। আপনার একটি ভোটে কেউ যদি প্রতিনিধি হয়ে অন্যায় কাজ করে, অনৈতিক সুবিধা ভোগ করে, তাহলে এই অন্যায় ও অনৈতিক কাজের দায়ভার আপনাকেও বহণ করতে হবে। এজন্য নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততা ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে আমরা আশাবাদী।"
খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানার আওতাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আলীম আলমের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় নগরীর পরগনা বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ইমদাদুল হক ইমরান, সাধারাণ সম্পাদক প্রভাষক শাহিন আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ইসলাম উদ্দিন, শাহিন আহমদ, মাওলানা হাসান আহমদ প্রমুখ।
21/09/2025
কাজিরবাজার মাদরাসার প্রাক্তন ছাত্রদের সাথে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত...
সিলট ১৩ সেপ্টেম্বর ২০২৫:
খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ৫ আগস্ট চব্বিশের পট পরিবর্তনের পর ইসলামী শক্তির ঐক্যের জন্য জাতী মুখিয়ে আছে। আগামীর নতুন বাংলাদেশে ইসলামের আদর্শিক রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র বিকল্প। দূর্নীতি ও বৈষম্যহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। কিন্তু সেই ঐক্য যাতে না হয়, সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্রান্তিকালে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহঃ) এর উত্তরসূরী জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তণ ছাত্রদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিগত ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর তালতলাস্থ হোটেল গুলশানের কনফারেন্স হলে জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের সাথে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামেয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামেয়ার ফাযিল ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রাক্তন ছাত্র ঐক্যবদ্ধ ভাবে মাওলানা তাজুল ইসলাম হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মাওলানা তাজুল ইসলাম হাসান সিলেট-১ আসনের একজন উপযুক্ত প্রার্থী। তাকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার পথ সুগম করতে জামেয়ার ফুযালা ও প্রাক্তন ছাত্র ভাইদের এগিয়ে আসতে হবে।
জামেয়ার সাবেক জি.এস ও প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান এবং মাওলানা হোসাইন আহমদ মিসবাহ'র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামেয়ার প্রাক্তণ ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জামেয়ার প্রাক্তণ ছাত্র ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা সাদিকুর রহমান, জামেয়ার ভাইস প্রিন্সিপাল মুফতী ইউসুফ বিন হাবীব, প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আহমদ হোসাইন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, খেলাফত মজলিসের মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, জামেয়ার প্রাক্তণ ছাত্র হাফেজ মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, মুফতী রশীদ আহমদ, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা তফজ্জুল হক, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাজী আব্বাস জালালী, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা আবুল হাসনাত, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা সেলিম আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন প্রমুখ।
19/09/2025
৬দফা দাবিতে নগরীতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত..
"জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবেনা"
------ মহানগর খেলাফত মজলিস
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, দেশের ছাত্রজনতা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার করার জন্য। কিন্তু আমরা দেখলাম সংস্কারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। খুনী ফ্যাসীবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরেরা এখনো দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না।" তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমআ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সারা দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা নগরীর ধোপাদিঘিরপাড় সিলেট সিটি করপোরেশন জামে মসজিদের সামন থেকে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মৌলভিবাজার-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল। মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী'র পরিচালনায় সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সহ-বায়তুলমাল সম্পাদক মাস্টার ফারুক মিয়া, সহ-সাংগঠনিক আফজাল হোসাইন কামিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, জাহেদ আহমদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, ছাত্র নেতা সালমান আহমদ, জুনায়েদ আহমদ ও
সাজিদুর রহমান প্রমুখ।
01/09/2025
মহানগর শ্রমিক মজলিসের কর্মী সমাবেশ..
"সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়"
-------মাওলানা তাজুল ইসলাম হাসান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, যাদের মধ্যে সততা ও আমানতদারিতা নেই তাদের কাছে শ্রমিকদের মর্যাদার কোন মূল্য নেই। খেটে খাওয়া মেহনতি মানুষেরা আজ অধিকার বঞ্চিত। শাসনের নামে শ্রমিকদের বিভিন্ন ভাবে শোষণ করা হচ্ছে। সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। যাবতীয় শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদের পরিচালনায় আজ ৩১ আগস্ট, রবিবার নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনজুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, মহানগর শ্রমিক মজলিসের সহসাধারণ সম্পাদক গুলজার হোসেন দোলন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি ডাঃ এনামুল হক, যুব মজলিস সদর উপজেলা সহসভাপতি মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী প্রমুখ।
31/08/2025
সদর উপজেলায় খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর গণসংযোগ...
"ঐক্যবদ্ধ ইসলামী শক্তি নিয়ে দেশবিরুধী ষড়যন্ত্র রুখতে হবে" ----- মাওলানা তাজুল ইসলাম হাসান
সিলেট-১ (মহানগর-সদর) আসনে খেলাফত মজলিস মমনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর সভাপতি জননেতা হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। বিপ্লবী ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বিশেষতঃ দেশের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ইসলামী শক্তি নিয়ে দেশবিরুধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর এ লক্ষ্যেই খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।"
খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে দিনব্যাপী দাওয়াতী সফর ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
৩০ আগস্ট শনিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন মাদরাসায় সিলেট -১ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের দিনব্যাপী জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নের বিশিষ্ট উলামায়ে কেরাম ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের সাথে সৌজন্য সাক্ষাত, গণ-সংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সফরকালে জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম পিটারগঞ্জ মাদরাসা, মিছবাহুল উলুম কালারুকা মাদরাসা, জালালাবাদ দারুল উলুম আজীজিয়া মাদরাসা, রায়েরগাও, রাজারগাও মাখজানুল উলুম মাদরাসা, পাইকরাজ আসহাবে বদর ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসায় পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও এলাকার মুরব্বিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান এবং শুভেচ্ছা ও নসীহত মুলক বক্তব্য রাখেন সংলিষ্ট মাদরাসার মুহতামিমগণ যথাক্রমে মাওলানা আবদুস সাত্তার, মওলানা খলিলুর রহমান, মাওলানা নুর উদ্দিন, মুফতি মাওলানা আবুল খায়ের কাসেমী, মাওলানা আব্দুল করিম, মাওলানা ফজলে হক, মাওলানা নূর উদ্দিন। আজকের গণসংযোগে অংশ নেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক ও হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান, মাওলানা শোয়াইব আহমদ, ডাঃ এনামুল হক, মাওলানা মোশতাক আহমদ জালালাবাদী প্রমুখ।
- প্রেস বিজ্ঞপ্তি