খেলাফত মজলিস সিলেট জেলা
'খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন'
03/04/2026
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুতি ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল বিকেলে জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, এডভোকেট মোহাম্মদ ফজর আলী,শামসুল ইসলাম, মাওলানা আবুস সালাম,যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান,ইঞ্জিনিয়ার সাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ,বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনওয়ার হোসাইন খান,প্রশিক্ষণ সম্পাদক আলী নূর,যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান,ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
বৈঠকে জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফজর আলীর মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
24/12/2025
সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ
সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুফতী মোহাম্মদ আবুল হাসানের পক্ষে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের কাছ থেকে আজ বিকেলে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, সিলেট জেলা সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রাহমান,মাওলানা আব্দুস ছালাম,জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুছাব্বির, কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, দুবাই শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ,কানাইঘাট পৌর শাখা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, কানাইঘাট উপজেলা সহ-সভাপতি মাওলানা আহমদ আলী,,জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার,পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও মাওলানা আব্দুল করিম প্রমুখ।
20/12/2025
খেলাফত মজলিসের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার -০২
জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদীহিমূলক সরকার:
অবাধ ও নিরপেক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকার পরিচালনা করবে এবং সরকার তার সব কর্মকান্ড পরিচালনার ব্যাপারে জনগণের কাছে দায়ী থাকবে। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
#দেওয়ালঘড়ি #দেয়ালঘড়ি #ভোট #নির্বাচন #সংসদনির্বাচন #সংস্কার #গণভোট #খেলাফতমজলি #রাজনীতি #মজলিস #দেওয়ালঘড়িতেভোটদিন
07/12/2025
আজ ৮ ডিসেম্বর খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শুক্রবার, সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের নেতৃত্বে এক উদ্বোধনী সম্মেলনের মাধ্যমে খেলাফত মজলিসের যাত্রা শুরু হয়।
এই সংগঠন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা-ই মানুষের ইহকালীন ও পরকালীন জীবনমান উন্নয়নে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন এবং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সুনিপুণভাবে পরিচালিত করতে পারে।
এই সংগঠন বাংলাদেশে খেলাফতের আদর্শে একটি জনকল্যাণমূলক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা কায়েম করতে চায়। যেখানে ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। যেখানে ধর্মীয় পরিচয়ে নয়, বরং মজলুমের পক্ষে ও জালিমের বিপক্ষে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। ময়দানে ত্যাগ-কুরবানীর নজরানা পেশ করছে। ৭ দফা মৌল কর্মসূচি ও ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারকে সামনে রেখে কার্যক্রম অব্যাহত রেখেছে।
সুদীর্ঘ ৩৫ বছরে এই সংগঠন দেশের আলেম-উলামা, দ্বীনদার-বুদ্ধিজীবি, পেশাজীবি, শ্রমজীবি সহ নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষের একটি কাঙ্ক্ষিত সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের বর্তমান আমীর হচ্ছেন মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সবাইকে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।
#শুভেচ্ছা #খেলাফতমজলিস #মজলিস #প্রতিষ্ঠাবার্ষিকী #দেওয়ালঘড়ি
07/12/2025
খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা
ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫: আগামীকাল ৮ ডিসেম্বর খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শুক্রবার, সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের নেতৃত্বে এক উদ্বোধনী সম্মেলনের মাধ্যমে খেলাফত মজলিসের যাত্রা শুরু হয়। সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার-ফ্যাসিস্ট শেখ হাসিনার অপশাসন থেকে দেশবাসী মুক্তি পেলেও আমাদের এখনো কাঙ্ক্ষিত বিজয় আসেনি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এদেশকে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দুর্নীতি, অবিচার ও জুলুম মূলোৎপাটনে এখানে আমূল সংস্কার প্রয়োজন। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখানে প্রশাসনিক সংস্কার ও শিক্ষাব্যবস্থার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার বিকল্প নেই।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। তবে নির্বাচনের পূর্বে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত না করলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাধাগ্রস্থ হওয়ার শংকা রয়েছে। এর মধ্যে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত পরিবেশ ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থিমিত।
পরাজিত ফ্যাসিবাদি অপশক্তি ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত। বাংলাদেশ বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে আরো সোচ্চার থাকার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। ঈমান ও দেশপ্রেমবোধ জাগ্রত করে আমাদেরকে স্বাবলম্বীতার দিকে এগিয়ে যেতে হবে। সাহসিকতার সাথে সার্বভৌমত্ব বিরোধী যে কোন হুমকী মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র ও উস্কানী ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে। উগ্রবাদের কোন পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।
খেলাফত মজলিস নেতৃদ্বয় দেশবাসীর উদ্দেশ্যে আরো বলেন, সকল সংকটের স্থায়ী উত্তরণে প্রয়োজন খেলাফত ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা। যেখানে জনগণ হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। যেখানে মানুষ মানুষের উপর কোন প্রভুত্ব করতে পারবে না। প্রতিনিধি হিসেবে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণ নিজেদের জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা করবে। মহানবী হযরত মুহাম্মদ স. শেষ নবী হিসেবে আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন এবং নিজে সে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করে গেছেন। খোলাফায়ে রাশেদার শাসনামলেও তা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল।
খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা মানুষের ইহকালীন ও পরকালীন জীবনমান উন্নয়নে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সুনিপুণভাবে পরিচালিত করে। খেলাফতের আদর্শে একটি জনকল্যাণমূলক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। যেখানে ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। যেখানে ধর্মীয় পরিচয়ে নয়, বরং মজলুমের পক্ষে ও জালিমের বিপক্ষে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আর সে লক্ষ্য অর্জনেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে খেলাফত মজলিস।
প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। ময়দানে ত্যাগ-কুরবানীর নজরানা পেশ করছে। ৭ দফা মৌল কর্মসূচি ও ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারকে সামনে রেখে কার্যক্রম অব্যাহত রেখেছে। সুদীর্ঘ ৩৫ বছরে খেলাফত মজলিস দেশের আলেম-উলামা, দ্বীনদার-বুদ্ধিজীবি, পেশাজীবি, শ্রমজীবি সহ নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষের একটি কাঙ্ক্ষিত সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।
06/12/2025
৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ
---------------------------------------------------
জুলাই সনদের পক্ষে হ্যাঁ বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
----মাওলানা আবদুল বাসিত আজাদ
খেলাফত মজলিসের আমীর,৮ দলের অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবদুল বাসিত আজাদ বলেছেন,
'আজ একটি ঐতিহাসিক দিন। নব্বই সালে এক স্বৈরাচার বিতাড়ন করেছিলাম এই দিন। ৯২ সালের এই দিনে প্রতিবেশী উগ্র শাসক গোষ্ঠী বিজেপি ও তাদের দোসরদের হাতে আমাদের বাবরী মসজিদ শহীদ করে দেয়া হয়। আজ একই দিনে সিলেটের এই সমাবেশ নতুন বিজয়ের সূচনা করলো।'
তিনি বলেন,'জুলাই সনদের পক্ষে 'হ্যাঁ' বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবীতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে।'
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলনরত ৮ দলের চলমান কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আজ বেলা ২ ঘটিকা থেকে মূল অনুষ্ঠান শুরু সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে। সমাবেশে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপূল লেক সমাগম হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন,' স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও এ জাতি মুক্তি পায়নি। পালাক্রমে একদল দখলদারীতে নামলে,আরেকদল লোটপাটে লিপ্ত হয়েছে।বেগম পাড়ায় সম্পদের পাহাড় জমিয়েছে।এভাবেই আমাদের স্বাধীনতা উত্তর ৫৪ বছর কেটেছে।এবার জনগণ জেগে উঠেছে।যারা একসময় নির্বাচন নির্বাচন তসবীহ জপ করতেন,এই গণ জাগরণ দেখে কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা শুরু করেছেন। বাঁকা পথে ক্ষমতার স্বাদ পেতে বুঁদ হয়ে পড়ছেন।'
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন,'বিগত ৭ টি সমাবেশ প্রমাণ করেছে এদেশের জনগণ 'হ্যাঁ' ভোটের পক্ষে। আল্লাহ আমাদেরকে জিম্মি দশা থেকে রক্ষা করেছেন। এখন সুযোগ এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তাই সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন দিতে হবে। কারো আবদারে পেছানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবেনা।'
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামুনুল হক বলেন,
'জীবন দিয়ে জুলাই যোদ্ধারা যে ফ্যাসিবাদকে বিদায় করেছে,সেই ফ্যাসিবাদ আবার কায়েম হোক তা মেনে নবেনা।'
তিনি বলেন,' জুলাই সনদ নিয়ে দেশ আজ ২ ভাগে বিভক্ত।একপক্ষ জুলাই সনদের বিপক্ষে।আর ৮ দল এবং দেশপ্রেমিক জনতা জুলাই সনদের পক্ষে।আগামী গণভোটে জুলাই সনদের বিপক্ষে যারা 'না' ভোটের ক্যাম্পেইন করবে,জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।'
সমাবেশে ৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান,ইসলামী আন্দোলনের আমীর মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক,খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের,ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ সভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী,জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল হক চান,জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের,খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য সেলিম উদ্দিন,খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান,আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার ও খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা তাউহিদুজ্জামান প্রমূখ।
01/12/2025
১. খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন
২. বিভেদ নয় ঐক্য চাই - কল্যাণমূলক রাষ্ট্র চাই
৩. জাতীয় সংস্কারের পক্ষ নিন - গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন
৪. প্রবাস থেকে পোস্টাল ভোটিংয়ে অংশ নিন
৫. ইনসাফ, উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Sylhet
3100
