Clean City Sylhet

Clean City Sylhet

Share

We also have the responsibility of making sylhet a clean city for the next generation.

Photos from Clean City Sylhet's post 27/03/2026

সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল,
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা 🇧🇩

১৯৭১ সালের ২৬শে মার্চ পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট করার জন্য যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা।

এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে,হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন।

সবাই যখন শহীদ মিনারে ফুল দিতে ব্যস্ত ছিলো, ঠিক তখনই আমরা ক্লিন সিটি সামাজিক সংগঠন পরিবার ব্যস্ত ছিলাম আগামীর প্রজন্ম ছোট্ট সোনামনিদের স্বাধীনতার এই ৫৫তম বছরে স্বাধীনতার মর্ম যেই এক টুকরো লাল সবুজ পতাকার স্বাধীন দেশ বাংলাদেশ করার জন্য ১৯৭১ সালে লাখো লাখো মানুষ নিজের জীবন দিয়েছিলেন সেই স্বাধীন দেশের পতাকা তুলে দিতে ছোট্ট সোনামনিদের হাতে, যাতে তারা এই ছোট্ট বয়স থেকেই নিজ দেশের প্রতি অগাধ ভালোবাসা ও যুদ্ধে শহীদ হওয়া দামাল ছেলেদের মত মন-মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে।


#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

Photos from Clean City Sylhet's post 27/03/2026

স্বাধীনতার চেতনা হোক আমাদের শক্তি, পরিচ্ছন্ন শহর গড়া হোক আমাদের স্বপ্ন

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আমাদের ইতিহাসের গৌরবময় এক অধ্যায়। এই দিনটি শুধু একটি তারিখ নয়—এটি বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস, এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষার প্রতীক।

১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যার মাধ্যমে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

এই দিবসের তাৎপর্য আমাদের মনে করিয়ে দেয়—স্বাধীনতা সহজে আসেনি। লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের ত্যাগ আর আপামর জনগণের সংগ্রামের বিনিময়ে এসেছে এই লাল-সবুজের পতাকা। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।


#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

21/03/2026

🎉🎂 জন্মদিনের শুভেচ্ছা, সাদিয়া ফেরদৌসি ইভা ! 🎂🎉

ক্লিন সিটির একজন দায়িত্ববান ও নিবেদিতপ্রাণ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ফেরদৌসি ইভা-এর আজ শুভ জন্মদিন।

এই বিশেষ দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যক্তিগত ও পেশাগত জীবনে অব্যাহত সাফল্য কামনা করছি।
সমাজ ও সংগঠনের কল্যাণে তাঁর আগামীর পথচলা হোক আরও ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক।

“একসাথে গড়ি পরিচ্ছন্ন আগামীর সিলেট!”

— ক্লিন সিটি সিলেট পরিবার






#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#পরিচ্ছন্ন_শহর_সুস্থ_সমাজ

20/03/2026

#পবিত্র_জুমাতুল_বিদা

রমজান মাসের শেষ জুমা—জুমাতুল বিদা। এটি শুধু একটি দিন নয়, বরং আমাদের ঈমান, আমল ও আত্মার অবস্থা যাচাই করার এক বিশেষ সময়। পুরো রমজানজুড়ে আমরা যত ইবাদত করেছি, এই দিনটি যেন তার একটি মূল্যায়নের দিন।

🤲 হে আল্লাহ,
আমাদের চোখের পানি, অন্তরের তওবা এবং গোপন দোয়া কবুল করুন।

রমজানের পরও যেন আমরা সঠিক পথে অবিচল থাকতে পারি—এই তাওফিক দিন

জুমাতুল বিদা আমাদের শেখায়—রমজান শেষ হতে পারে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যেন কখনো শেষ না হয়।

19/03/2026

ক্লিন সিটি সিলেট –এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দফায় সিলেট শাহী ঈদগাহ দলদলী মাঠে হতদরিদ্র মুসলিম চা-শ্রমিকদের মাঝে “৪ টেখায় ঈদ সামগ্রী" (সিজন ২) বিতরণ শেষে কর্মসূচির শিরোনাম বাক্যকে কেন্দ্র করে সংগঠনের উপদেষ্টা জনাব ডা. জহিরুল ইসলাম অচিনপুরী স্যারের একটি মনোরঞ্জন গান পরিবেশন…

17/03/2026

"ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা"

আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে ভালো থাকার মাঝে আছে রামাদ্বানের প্রকৃত মহিমা। তাই এই সিয়াম সাধনার মাসে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত চা-বাগানের শ্রমিকদের জন্য ক্লিন সিটি সিলেটের বিশেষ আয়োজন " েখায়_ঈদ_সামগ্রী" সিজন-০২

তারিখঃ- ১৮ মার্চ ২০২৬খ্রিঃ, বুধবার
সময়ঃ- বিকাল ০৪:০০ ঘটিকায়
স্থানঃ- দলদলী চা-বাগান মাঠ, শাহী ঈদগাহ, সিলেট।

16/03/2026

#পবিত্র_শবে_ই_ক্বদর

শবে কদর সেই মহিমান্বিত রাত, যে রাতে নাযিল হয়েছে পবিত্র কুরআন।

ইবাদত, তওবা আর দোয়ার মধ্য দিয়ে কাটুক এই বরকতময় রাত।

14/03/2026

"ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা"

আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে ভালো থাকার মাঝে আছে রামাদ্বানের প্রকৃত মহিমা। তাই এই সিয়াম সাধনার মাসে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত চা-বাগানের শ্রমিকদের জন্য ক্লিন সিটি সিলেটের বিশেষ আয়োজন " েখায়_ঈদ_সামগ্রী" সিজন-০২

ঈদ সামগ্রীর প্যাকেটে যা যা থাকবেঃ-➡️➡️
🔴 ↘️ চাল
🟠 ↘️ ডাল
🟡 ↘️ আলু
🟢 ↘️ পিয়াজ
🔵 ↘️ সয়াবিন তেল
🟣 ↘️ ময়দা
🟤 ↘️ চিনি
⚫ ↘️ লাচ্ছা
⚪ ↘️ গুড়া দুধ
🔴 ↘️ সেমাই

আমাদের উক্ত কার্যক্রমে বিত্তবান ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
সবার সহযোগিতা পেলে আমরা শত শত চা শ্রমিক মানুষদের মুখে হাসি ফুটাতে পারবো।

আমাদের মহতী উদ্যোগে "৪ টেখায় ঈদ সামগ্রী" সিজন-০২ ইভেন্টে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তারা সহযোগিতা পাঠাতে পারেন- বিকাশ/নগদ মাধ্যমে।
➡⭕বিকাশ/নগদঃ- 01717-933768 (আবু তাহের, অর্থ সম্পাদক)

🔄সহযোগিতা প্রদানের শেষ সময় আগামী ১৬ মার্চ ২০২৬ খ্রিঃ রাত ১০টা পর্যন্ত।
🔃 সম্ভাব্য ইভেন্ট তারিখঃ- ১৭ মার্চ ২০২৬ খ্রিঃ

আয়োজনে- Clean City Sylhet Clean City Clean City Organisation

13/03/2026

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিলেট ভয়েস পরিবারের প্রতি ❤️❤️

https://www.facebook.com/share/v/1DbyakgHq2/

13/03/2026

ক্লিন সিটি সিলেটের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য "৪ টেখায় ইফতার সিজন-৬ এর ৩য় ও সর্বশেষ ইভেন্ট আজ শুক্রবার রিকাবীবাজার কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হবে।

তারিখঃ- ১৩মার্চ ২০২৬খ্রিঃ, শুক্রবার
সময়ঃ- বিকাল ৪:৪৫ মিনিটে
স্থানঃ- কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে,রিকাবীবাজার, সিলেট।

Clean City Sylhet Clean City Clean City Organisation

08/03/2026

#আন্তর্জাতিক_নারী_দিবস

"পৃথিবীর যা কিছু চির কল্যাণকর
অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর "

নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়।

মা, বোন, সহধর্মিণী হোক বা বন্ধু, নানারূপে নারীরা আমাদের জীবনে নিরন্তর অবদান রেখে চলেছেন
তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই বিশ্বের সকল নারীদের

Photos from Clean City Sylhet's post 07/03/2026

"৪ টাকার বিনিময়ে ইফতার প্রদান করে আমরা বোঝাতে চাই—এটি কোনো দান নয়, বরং সম্মান ও সহমর্মিতার একটি বন্ধন"

"ভ্রাতৃত্বের বন্ধনে জয় হোক মানবতার" স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে মানবিক উদ্যোগ মাত্র ৪ টেখায় ইফতার ইভেন্ট আয়োজন করা। নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে "৪ টেখায় ইফতার সিজন-৬" এর ২য় পর্ব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের এই আয়োজনে নগরীর নিম্নআয়ের মানুষ, দিনমজুর, পথচারী ও সুবিধাবঞ্চিত অনেকেই অংশ নিয়ে সম্মানজনকভাবে ইফতার গ্রহণ করেছেন।

রমজান মাস সহমর্মিতা, মানবতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। সেই ভাবনা থেকেই অন্নহীন মানুষের কষ্ট লাঘব করতে এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া। মাত্র ৪ টাকার বিনিময়ে ইফতার বক্স তুলে দেওয়া হয়েছে সেইসব মানুষের হাতে, যাদের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করাটাই কঠিন হয়ে পড়ে।
খাবারের কোনো জাত নেই, কিন্তু ক্ষুধার কষ্ট সবারই সমান। রাস্তার ধারের মানুষ কিংবা দিনমজুর কেউ যেন ইফতারের সময় খালি পেটে না থাকে—সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে “৪ টেখায় ইফতার” কার্যক্রম।

আমাদের উক্ত ইভেন্টে অনুপ্রেরণা দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী, সিলেট ভয়েসের বার্তা সম্পাদক জামিল আহমদ।এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ।

আমরা প্রত্যাশা করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে এবং রমজানের প্রকৃত শিক্ষা—ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা—সবার মাঝে ছড়িয়ে পড়বে।

#ইফতার #সিলেটেরইফতার #রমজান২০২৪ #ক্লিনসিটি #৪টেখায়ইফতার #সামাজিকসংগঠন
#ক্লিনসিটিসিলেট #৪টেখায়ইফতারসিজন৪

Clean City Clean City Sylhet Clean City Organisation

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sylhet
Sylhet
3100