Poudnapur Social Organization

Poudnapur Social Organization

Share

Poudnapur Social Organization
ESTD: 08/02/2016

পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন
স্থাপিত: ০৮/০২/২০১৬

03/06/2026

শেখ সাদী বলেছিলেন- আমি বহু মানুষ দেখেছি যাদের গায়ে কোনো পোশাক নেই, আবার অনেক পোশাক দেখেছি যেগুলোর ভেতরে কোনো মানুষ নেই।
পচে গেছে মা

Photos from Poudnapur Social Organization's post 31/05/2026

প্রবাস গমন উপলক্ষে নজরুল ইসলাম সুমনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
'ফুলকুঁড়ি ক্রীড়া সংঘ পৌদনাপুর'-এর সভাপতি এবং 'পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন' Poudnapur Social Organization-এর সিনিয়র সদস্য নজরুল ইসলাম সুমনের প্রবাস গমন উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ তিনি আজ সকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুলকুঁড়ির ক্রীড়া সংঘ এবং পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্যে নজরুল ইসলাম সুমনের সুস্বাস্থ্য, সফলতা ও শান্তিময় প্রবাস জীবন কামনা করেন। পাশাপাশি তিনি যেন প্রবাসে থেকেও এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখেন, সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তাঁর নিজ বাড়িতে এবং সর্বশেষে নজরুল ইসলাম সুমনের নিরাপদ ও কল্যাণময় প্রবাস জীবন কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

27/05/2026

আজ ফজরের নামাজ পড়ে শুরু করে, রবিবারে আসরের নামাজ পড়ে শেষ হবে।*
৯ জিলহজ্ব (ঈদের আগের দিন) ফজর থেকে ১৩ জিলহজ্ব (ঈদের পরে তৃতীয় দিন) আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাযের পর ১ বার তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব।

26/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

'আল্লাহর কাছে কোরবানির গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া।'

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।
পরিবারের সঙ্গে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত, হৃদয় ভরে উঠুক শান্তি ও সুখে।

Poudnapur Social Organization পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই
ঈদ মোবারক!

26/05/2026
21/05/2026

একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।

এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, “আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!”

Photos from Poudnapur Social Organization's post 21/05/2026

“এক ব্যাগ রক্ত হতে পারে একটি জীবনের নতুন আশা”

মানবতার সেবায় আবারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন-এর সিনিয়র সদস্য মো. নুর উদ্দিন তালুকদার Md. Noor Uddin।

রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন অসহায় মানুষের জীবনে বেঁচে থাকার শেষ আশার আলো। একজন রক্তদাতার সামান্য উদ্যোগই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি ও প্রিয়জনের জীবন।

রক্তদান হলো মানবতার সবচেয়ে সুন্দর উপহার, যেখানে নেই কোনো স্বার্থ — আছে শুধু ভালোবাসা, সহমর্মিতা ও জীবন বাঁচানোর অঙ্গীকার। 🤝

আসুন, আমরা সবাই মানবতার কল্যাণে নিয়মিত রক্তদানে এগিয়ে আসি এবং অন্যের জীবন বাঁচাতে সচেতন হই।
মহান আল্লাহ তায়ালা সকল রক্তদাতার এই মহৎ কাজ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

Poudnapur Social Organization
ঐতিহ্যবাহী পৌদনাপুর, বিশ্বনাথ, সিলেট
রক্তদানের তারিখ:
❑ ১৯ মে, ২০২৬ ইং, মঙ্গলবার

Photos from Poudnapur Social Organization's post 21/05/2026

“তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।” (সূরা আর-রূম : ২১)

পৌদনাপুর নিবাসী জনাব হাজী মখলিছ আলী সাহেবের বড় ছেলে ও পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন এর সিনিয়র সদস্য, সাইদুর রহমান নাইম Saidur Rahman-এর শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন।

এসময় উপস্তিত ছিলেন শাহ সুফি মোজাম্মিল আলী রহ. আলিম মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওঃ ছাদিকুর রহমান (অলংকারী)
সংস্থার উপদেষ্টাগণ ও সদস্যবৃন্দদের উপস্তিতে “স্মৃতির মোহনা” প্রদান করা হয়।

এ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া নবদম্পতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দো’আ করি —
তিনি যেন তাদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করে দেন। 🤲

২১ মে, ২০২৬, বৃহস্পতিবার
আলমা কমিউনিটি সেন্টার,
লালাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট ।

Photos from Poudnapur Social Organization's post 21/05/2026

আমাদের সংস্থার সিনিয়র সদস্য সাইদুর রহমান নাইম Saidur Rahman-এর শুভ বিবাহ উপলক্ষে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 💐

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Bishwanath
Sylhet
3130