ঈদ মোবারক
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
একটি সমাজসেবা মূলক সংঘটন
21/03/2026
ঈদ মোবারক
ঈদ-ঊল-ফিতর ২০২৬
08/08/2025
আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের এসএসসি/দাখিল সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এক উৎসবমুখর পরিবেশে, প্রাণবন্ত অংশগ্রহণ ও ভালোবাসায় ভরপুর ছিল পুরো অনুষ্ঠানটি। শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক, আর অভিভাবকদের চোখে ছিল সন্তুষ্টির দীপ্তি।
এ ধরনের আয়োজন আমাদেরকে শুধু কাছাকাছি আনে না, বরং ভবিষ্যতের পথচলায় আমাদের একতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই—
আল্লাহ আমাদের এই ধারা অব্যাহত রাখার তাওফিক দিন।
আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমিন।
06/08/2025
স্থান - শিকার পুর ইবতেদায়ী মাদ্রাসা
সময় - সকাল ১০:০০ ঘঠিকা।
03/08/2025
আসসালামু আলাইকুম
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: শিকারপুর ইবতেদায়ী মাদরাসা
🔸 অংশগ্রহণের জন্য যোগ্যতা:
(১️)⃣ সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে
(২️)⃣ ০৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা হতে হবে
✅ অনুগ্রহ করে নিচের লিংকে গিয়ে নির্ভুলভাবে তথ্য পূরণ করুন।
❌ ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ০৬/০৮/২০২৫ ইংরেজি।
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYNvOq70rsCkyN06Y8wURPqke9Lk4O9tA-6gj2SFM_r0A29g/viewform?usp=sharing
🟢 সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করুন।
শুভ কামনায়,
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
10/07/2025
06/06/2025
কুরবানিতে করণীয় ও বর্জনীয়
30/03/2025
দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর এসেছে খুশির দিন পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ হোক আনন্দ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার উৎসব।
আসুন, ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করি।
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক!
28/03/2025
আলহামদুলিল্লাহ
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর ইফতার মাহফিল সম্পূর্ণ
28/02/2025
আলহামদুলিল্লাহ!
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের রমজান+ বাৎসরিক ক্যালেন্ডার সদস্যদের হাতে হাতে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে।
07/02/2025
আলহামদুলিল্লাহ!!!
বার্ষিক শিক্ষাসফর ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্থানঃ সাদা পাথর, ভোলাগঞ্জ।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই শিক্ষাসফরে আমরা পেয়েছি আনন্দের অনন্য মুহূর্ত এবং অভিজ্ঞতা। আল্লাহর অশেষ রহমতে সফরটি শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরেছি।
সবাইকে ধন্যবাদ এই সফরকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য।
18/01/2025
আলহামদুলিল্লাহ
শিকারপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ২০২৫-২৬ অধিবাসিক নির্বাচনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং পরিষদের দুই বারের সাবেক সভাপতি জনাব জুবায়ের আহমদ ভাইয়ের উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রবাস গমনের বিদায়ী সংবর্ধনা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে জনাব জুবায়ের আহমদ ভাই তাঁর বক্তব্যে বলেন, "অতীতে যেভাবে পরিষদের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও পরিষদের উন্নয়ন ও সমাজের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।" তিনি আরও বলেন, "পরিষদের প্রতি আমার ভালোবাসা ও দায়িত্ববোধ চিরকাল অটুট থাকবে।"
আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন জনাব জুবায়ের আহমদ ভাইকে উচ্চশিক্ষায় সর্বোচ্চ সফলতা দান করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজের সেবা করার সুযোগ করে দেন।
আমিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
