মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজ সকালের নাগরিক সভার আমন্ত্রণপত্রটা আমি দলের একজন নেতাকে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম, বিকেলের কর্মীসভায় তো যাচ্ছিই—উনি বরং সকালে যাক, কাছ থেকে দেখুক আমাদের প্রধানমন্ত্রীকে।
কিন্তু বিকেলে শিল্পকলা একাডেমিতে ঢোকার সময় বাইরে দাঁড়িয়ে থাকা শত শত নেতা-কর্মীকে দেখে সত্যি লজ্জা লাগছিল।
অনেকেই ছিলেন যারা বাবার সাথে রাজনীতি করেছেন- তাদের চোখের দিকে তাকানোই কঠিন হয়ে যাচ্ছিল। গুলিবিদ্ধ অনেকে শুনেছি আসেই নি অভিমান করে।
তারা বাইরে দাঁড়িয়ে, আর আমি ভেতরে ঢুকছি- এই জিনিসটা খুব খারাপ লাগছিলো।
গত ১৬-১৭ বছরে এই দলকে টিকিয়ে রাখা আর এই দলকে আজকে সরকার পরিচালনার দায়িত্বে বসানোর কঠিন সংগ্রামে তাদের তুলনায় আমার বা আমার সাথে ভিতরে বসে থাকা অনেকের অবদানই নিতান্ত নগণ্য।
হয়তো আরও বড় পরিসরে অনুষ্ঠানটির আয়োজন করা যেতো। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়া বা অন্য কোন সীমাবদ্ধতায় হয়তো সেটি সম্ভব হয়ে ওঠেনি।
কিন্তু তাও… ভিতরে বসে থাকতে গিয়ে বারবার মনে হচ্ছিল, এই মানুষগুলোর জায়গা তো বাইরে না। তৃণমূলের এই মানুষগুলোই তো দলের প্রাণ, আসল চালিকা শক্তি।
খারাপ সময়ে খালেদা জিয়ার ঢাল হয়ে তারাই দাঁড়িয়েছিল, ভবিষ্যতের কোনো দুর্যোগে তারেক রহমানের জন্য বুক চিতিয়ে তারাই দাড়াবে।
ভয়টা এখানেই।
অবহেলা আর অভিমানের ভারে এই মানুষগুলো যদি ধীরে ধীরে দূরে সরে যায়, সেদিন হয়তো টের পাবো-
মঞ্চের খেলায় জিতে গেলেও, মাঠের খেলায় হেরে গেছি!
Barrister Riashad Azim Adnan - ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান
Father, Husband, Lawyer and Social worker He is also affiliated with the ADR Group for Mediation, UK.
ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান
সহ-সভাপতি, বিএনপি, সিলেট মহানগর
আইনজীবী | রাজনীতিবিদ | শিক্ষক
ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান ন্যায়বিচার, গণতন্ত্র ও শিক্ষার প্রতি একনিষ্ঠভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জজ কোর্টের একজন আইনজীবী এবং সিলেট বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের গর্বিত সদস
25/04/2026
দেশের জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হচ্ছে- জনগণকে আর লাইনে দাঁড়াতে হবে না, ইনশাআল্লাহ।
গতকাল চট্টগ্রাম বন্দরে গিয়ে নিজ চোখে দেখলাম রাষ্ট্রীয় জ্বালানি মজুদ আর সরবরাহের পুরো প্রক্রিয়া। আমার ঠিক পেছনে একটি জাহাজ থেকেই প্রায় ৪ কোটি লিটার তেল খালাস হচ্ছে। এমন আরও চারটি জাহাজ বহির নোঙ্গরে অপেক্ষায়, আর শত শত নৌযানে করে দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি পৌঁছে যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত না হয়ে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করি- ধৈর্য্যই এই আন্তর্জাতিক সংকট মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।
অদম্য এই জাতি কখনোই সংকটে মাথা নত করে নাই, এবারও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ!
সিলেটের কোন পাম্পে তেল নাই কেন?
তেল বর্তমানে কিতাবে আছে, গোয়ালে নাই।
১ তারিখ থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছি।
22/03/2026
“মন্ত্রী” আরিফ চাচার সাথে প্রথম ছবি।
ঈদের মধ্যাহ্নভোজ শেষে তার বাসভবনে।
অপরাধীর কোনো দল নেই। সন্ত্রাসীর কোনো রাজনীতি নেই।
দলের নাম ব্যবহার করে সন্ত্রাস করা যাবে না। রাজনীতির আড়ালে অরাজকতা সৃষ্টির দিন শেষ।রাজনীতি হবে মানুষের সেবা করার জন্য, সন্ত্রাসী ও দখলদারদের আশ্রয় দেওয়ার জন্য নয়।
যারা সমাজে ভয়, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়ায়,তাদের স্থান রাজনীতিতে নয়- আইনের কাঠগড়ায়।
ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান
ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর
16/03/2026
পথটা সহজ ছিল না।
তবুও ইতিহাস থেমে থাকেনি।
একজন শুরু করেছিলেন পথচলা।
আরেকজন সেই পথ ধরে এগিয়ে চলেছেন।
তারেক জিয়া — আরেক জিয়া।
16/03/2026
সরকার, প্রশাসন আর মালিক সমিতি জনগণের সাথে আছে।
14/03/2026
তিনি আমাদের সাথে বসলেন, শুনলেন এবং সমাধান করলেন।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সকালে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে তার সাথে সাক্ষাৎ করি। তিনি ধৈর্যসহকারে বিপিসি সৃষ্ট জ্বালানি সরবরাহ সংকটের বিষয়টি শোনেন। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের ডাকেন এবং তাদের উপস্থিতিতে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন। একই সাথে আশ্বাস দেন- আজকের মধ্যেই এই সংকটের সমাধান হবে।
ফলাফল, দিন শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত: জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার।
দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল এই পদক্ষেপের জন্য সিলেট বাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ।
কথা কম, কাজ বেশি- এমনই হোক রাজনীতি।
ব্যারিস্টার রিয়াসাদ আজিম
ভারপ্রাপ্ত সভাপতি
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগ
12/03/2026
জ্বালানি বাজার কোনো পরীক্ষাগার না।
একেকদিন একেক নীতিমালা ঘোষণার এই পাগলামি বিপিসিকে বন্ধ করতে হবে।
তাদের এই অব্যবস্থাপনা ও অদক্ষতা আর চলতে পারে না।
বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত নিয়ে জ্বালানি বাজারে পরীক্ষানিরীক্ষা বন্ধ করুন।
রোজার দিনে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ করুন।
#বিপিসি
#আমলাতান্ত্রিক_জটিলতা
#জ্বালানি_সংকট
#জবাবদিহিতা
09/03/2026
আলহামদুলিল্লাহ।
আমাকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের কেন্দ্রীয় মহাসচিব জনাব জুবায়ের আহমেদ চৌধুরী, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন আহমেদসহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে, যাঁরা এই সংকটপূর্ণ সময়ে আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।
বর্তমান কঠিন পরিস্থিতিতে জ্বালানী সরবরাহ ব্যবস্থা সচল রাখা শুধু একটি সাংগঠনিক দায়িত্ব নয়, বরং জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুদায়িত্ব। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।
আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া, পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
Click here to claim your Sponsored Listing.
