উপজেলা প্রশাসন বিশ্বনাথ, সিলেট।

উপজেলা প্রশাসন বিশ্বনাথ, সিলেট।

Share

Office of The Upazila Nirbahi Officer, Bishwanath, Sylhet

Photos from উপজেলা প্রশাসন বিশ্বনাথ, সিলেট।'s post 05/10/2024

উপজেলা প্রশাসন, বিশ্বনাথ সিলেট-এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

09/06/2020

আজ বিশ্বনাথ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্কবিহীন বাইরে অবস্থান করায় এবং গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৯ টি মামলায় ২১০০/- টাকা জরিমানা করা হয়েছে। করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং সরকারি নির্দেশনা মান্য করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Photos from উপজেলা প্রশাসন বিশ্বনাথ, সিলেট।'s post 03/06/2020

বালুমহাল ইজারা প্রদানের দরপত্র বিজ্ঞপ্তি।

11/04/2020

#সিলেট_জেলা_লকডাউন_ঘোষণা

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্য গনের মতামতের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসন সিলেট কর্তৃক সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।
এসময়:
# সিলেটে জনসাধারণের প্রবেশে প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। জাতীয়/আঞ্চলিক সড়ক-মহাসড়ক কিংবা নৌপথে অন্য কোন জেলা হতে সিলেট জেলায় প্রবেশ কিংবা এ জেলায় হতে অন্য কোথাও গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
# সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্য দ্রব্য সরবরাহ এবং সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
# জনস্বার্থে জারীকৃত এ আদেশ অদ্য ১১/০৪/২০২০ তারিখ শনিবার হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

10/04/2020

জরুরি বার্তা:- (জনস্বার্থে শেয়ার করুন)

04/04/2020

#বিজ্ঞপ্তি

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন এবং বিভিন্ন দোকানপাটে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে আগামী ০৫/০৪/২০২০ তারিখ হতে বিকাল ৫.০০ ঘটিকার পর ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং সার বীজ ও কীটনাশক এর দোকান খোলা থাকবে।

স্বাক্ষরিত
.....................
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
সিলেট

24/03/2020

আগামীকাল থেকে উপজেলা প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর টীম থাকবে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে না আসার জন্য অনুরোধ করা হলো

23/03/2020

জরুরি ঘোষণা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭:০০ঘটিকার পর ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। খাবারের দোকান খোলা থাকবে তবে কেউ রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

20/03/2020
20/03/2020

বিশেষ জরুরী ঘোষণা

দেশে নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তেল, পেয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ আছে।তাই আতংকিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।
সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের সাবধান করা হচ্ছে যেন অহেতুক দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ না করেন। অন্যথায় মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ উপজেলায় যে সকল হাট বাজার অবস্থিত তৎসংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি মেম্বার, হাট বাজারের সভাপতি ও সেক্রেটারীর সমন্বয়ে বাজার মনিটরিং করার জন্য অনুরোধ করা হলো এবং অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করলে উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথকে অবহিত করার জন্য অনুরোধ করা হল। আমরা নিয়মিত মোবাইল কোর্ট করবো এবং এ বিষয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
সাধারণ জনগণকে আবশ্যিকভাবে রিসিটের মাধ্যমে পণ্য কেনার জন্য অনুরোধ করা হলো। প্রমাণসহ অভিযোগ করতে হবে। প্রমাণ ছাড়া কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

Photos from উপজেলা প্রশাসন বিশ্বনাথ, সিলেট।'s post 19/03/2020

বিশ্বনাথ উপ‌জেলায় বিদেশ হতে আগত সকল প্রবাসীদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

19/03/2020

আপনাদের অবগতির জন‍্য জানানো যাচ্ছে যে, বিশ্বব‍্যাপী করোনা ভাইরাসের আক্রমণ মারাত্নক আকার ধারণ করেছে। স্বাস্থ‍্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে সঙ্গনিরোধের উদ্দেশ‍্যে সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১) সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

২) শিক্ষার্থীগণ অভিবাবকগণের তত্ত্বাবধানে বাসায় অবস্থান করবে। জরুরি প্রয়োজন ব‍্যতীত বাইরে বের হবে না।
৩) বিদেশ থেকে আগত সকল নাগরিকগণ বাধ‍্যতামুলকভাবে নিজ বাসায় পৃথক থাকবেন (কোয়ারেন্টাইন)।
৪) কোয়ারেন্টাইন চলাকালে কোনভাবেই বাইরে বের হবেন না।
৫) বিদেশ থেকে আগত নাগরিকগণ তার নিকটাত্মীয়ের মাধ্যমে আবশ‍্যিকভাবে স্থানীয় হাসপাতালে কিংবা প্রশাসনের নিকট আগমনের তথ‍্য দিবেন।

৬) কারো মধ‍্যে করোনা ভাইরাস সংক্রমনের লক্ষণ প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতাল, স্বাস্থ‍্য বিভাগের কর্মী কিংবা স্থানীয় প্রশাসনকে অবহিত করবেন।

৭) জনস্বার্থে বর্ণিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে কোন রকমের অসহযোগিতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে; যা জেল কিংবা জরিমানার মাধ‍্যমে শেষ হতে পারে।

৮) রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ,সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম‍্য।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Sylhet
3130