সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৭৭ জন গ্রেফতার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ১৩১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ০৪/০৬/২০২৬ খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) মোট ৪৩ জন এবং ০৫/০৬/২০২৬ খ্রি. সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত আরও ৩৪ জনসহ সর্বমোট ৭৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা, ছিনতাইকারী, হকার, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। বর্ণিত ৭৭ জনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশের অভিযানে ০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৩ টি বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৮টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করাসহ সর্বমোট ১৩১ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Sylhet Metropolitan Police - SMP
This Is The Official Page of Sylhet
Metropolitan Police.
04/06/2026
জালালাবাদ থানা পুলিশের অভিযানে ০৫ বোতল Officer's Choice বিদেশী মদ, ১৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০১(এক)জন গ্রেফতারঃ
০৩/০৬/২০২৬খ্রি. আনুমানিক রাত ০৪.২৫ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউ/পি'র অন্তর্গত দখড়ী সাকিনস্থ জনৈক দিলোয়ার হোসেনের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ০৫ বোতল Officer's Choice বিদেশী মদ, ১৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আসামী আজাদ মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-পুটামারা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০ (ক)/১৯(ক)/২৪(ক)/৪১ রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেফতার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ০৩/০৬/২০২৬ খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) মোট ৪২ জন এবং ০৪/০৬/২০২৬ খ্রি. সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত আরও ৩২ জনসহ সর্বমোট ৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। বর্ণিত ৭৪ জনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশের অভিযানে ০৫ বোতল বিদেশি মদ, ২১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৭৮টি বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭২টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করাসহ সর্বমোট ১৫০ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬২ জন গ্রেফতার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ০২/০৬/২০২৬ খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) মোট ৪৩ জন এবং ০৩/০৬/২০২৬ খ্রি. সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত আরও ১৯ জনসহ সর্বমোট ৬২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। বর্ণিত ৬২ জনকে গ্রেফতারের পাশাপাশি এসএমপি ডিবি কর্তৃক ০১টি টয়োটা কারসহ ৪০০০ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৭০টি বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭৫টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করাসহ সর্বমোট ১৪৫টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
02/06/2026
কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামী গ্রেফতার, চোরাইকৃত মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার:
০১/০৬/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৮:৪০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার বাসা নং-২৮ এর তৃতীয় তলায় অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে একটি Redmi Note 12 Pro মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। উক্ত মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র সংরক্ষিত ছিল।
পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০২, তারিখ-০২/০৬/২০২৬ খ্রি., ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। তাৎক্ষনিক সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনাপূর্বক ০২/০৬/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন মজুমদার পাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান পরিচালনা করে পারভেজ আহমদ (২০), পিতা- নুরুল ইসলাম প্রকাশ নুর মিয়া, স্থায়ী ঠিকানা- নৌয়াপাড়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ এবং বর্তমান ঠিকানা- বন কলাপাড়া, জিন্নত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, সিলেটকে গ্রেফতার করেন। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭), পিতা-নিমার আলী, মাতা-শাবানা বেগম, স্থায়ী ঠিকানা- ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট এবং বর্তমান ঠিকানা- ঘাসিটুলা (মতিনের কলোনী), থানা-কোতোয়ালী, সিলেট‘কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
02/06/2026
গণবিজ্ঞপ্তি:
02/06/2026
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ০৯ (নয়) জন গ্রেফতার:
অদ্য ০২/০৬/২০২৬ খ্রি. দুপুর ১৩:১৫ ঘটিকায় শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডস্থ নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন মহিলা ও ০৬ (ছয়) জন পুরুষসহ মোট ০৯ (নয়) জনকে আটক করেন।
আটককৃতরা হলেন: ১। শাহ আলম (৪৫),
২। আকলিছ মিয়া (২৫), ৩। আলম মিয়া (২২), ৪। রুবেল মিয়া (৩৫), ৫। আজিজুল (১৮), ৬। সাইফুল ইসলাম (২২), ৭। সাদিয়া (১৮), ৮। ইয়াসমিন (১৯), ৯। সাদিয়া বেগম (১৯)।
উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
02/06/2026
এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক অপহরন চক্রের ০৫ সদস্য গ্রেফতার ও ভিকটিম উদ্ধারঃ
জিল্লুর রহমান(২৭) এর সাথে কিছুদিন পূর্বে আসামী মীম আক্তার নাহিদার মোবাইল ফোনে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। গত ০১/০৬/২০২৬ খ্রি. আসামী মীম আক্তার অপরাপর আসামীদের যোগসাজশে পরিকল্পিতভাবে জিল্লুর রহমানকে দেখা করার জন্য ডেকে নেয়। একই দিন রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ বড়বাজার গলির মুখে পৌঁছালে আসামী মীম আক্তারসহ আসামী মিল্লাত, এমরান খান ও স্বপন আহমেদ তাকে ঝাপটে ধরে মারধর করে এবং জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে কুনিপাড়া এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে একটি বসতঘরে অবৈধভাবে আটক করে রাখা হয়। সেখানে আগে থেকে অবস্থান করা আসামী শিল্পি বেগমসহ অন্যান্য আসামীরা তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে আসামী এমরান খান তার পকেটে থাকা নগদ ৮,০০০/- (আট হাজার) টাকা নিয়ে নেয় এবং সকল আসামী বাদীপক্ষের নিকট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে বিষয়টি জানাজানি হয়।
পরবর্তীতে ০১/০৬/২০২৬খ্রি. আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে এএসআই(নিঃ) এমদাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কুনিপাড়া সাকিনে আসামিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ভিকটিম জিল্লুর রহমান(২৭) কে উদ্ধার করেন এবং আসামী ১। মীম আক্তার নাহিদা (২২), পিতা- নাসির মিয়া, স্বামী- এমরান খান, সাং- কুনিপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মিল্লাত (২০), পিতা- নাসির মিয়া, সাং- কুনিপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। শিল্পি বেগম প্রকাশ শিল্পি দেওয়ান (৪০), স্বামী- নাসির মিয়া, সাং-কুনিপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। এমরান খান (২৪), পিতা- রফিক মিয়া, সাং-কল্পগ্রাম, থানা-শাহপরাণ (রহঃ) জেলা-সিলেট ও ৫। স্বপন আহমেদ (২৩), পিতা- বিলাল মিয়া, মাতা-স্বপ্না বেগম, সাং- সুরমা গেইট, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেটদেরকে গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-মামলা নং-০১, তারিখ-০২/০৬/২০২৬ খ্রি. ধারা- ৩৬৫/৩৪২/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২৬ জন গ্রেফতার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ১৪১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ০১/০৬/২০২৬ খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) মোট ৯৮ জন এবং ০২/০৬/২০২৬ খ্রি. সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত আরও ২৮ জনসহ সর্বমোট ১২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, বিনা পরোয়ানায়, মেট্রো অধ্যাদেশ মোতাবেক, চোর, সন্দেহজনক ও অন্যান্য কারনে গ্রেফতারকৃত ব্যক্তিগণ। বর্ণিত ১২৬ জনকে গ্রেফতারের পাশাপাশি এসএমপি ডিবি কর্তৃক ০১টি টয়োটা কারসহ ৪০০০ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ১৪১ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মে-২০২৬ এ এসএমপি’র অভিযানে ১৬৬৫ জন গ্রেফতার, বিপুল মাদক ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার
সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে মে-২০২৬ মাসে এসএমপি’র বিভিন্ন থানা ও DB’র পৃথক অভিযানে সর্বমোট ১৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে নিয়মিত মামলার আসামি ১৯২ জন, ছিনতাইকারী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত ১৯১ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ৯৯ জন, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, চোর-ডাকাত ৫৬ জন, জুয়াড়ি ৫২ জন এবং হকার ৯০ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে এসএমপি’র ০৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু এবং ১৭৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
অভিযানে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশী মদ, ২০ লিটার দেশী কেরু মদ, ১ কেজি ৪৮ পুড়িয়া গাঁজা ও গাঁজার ০৭টি গাছসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এছাড়া বিভিন্ন অভিযানে ১১,৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩,৫৭১ পিস ভারতীয় Chocolate, ১০,৩৩২ পিস ভারতীয় Cream, ১,৬০৫ কেজি অবৈধ Tea Leaf, ৪৮০ পিস Keo Karpin Olivoyl, ২,১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় Benju, ৬০০ পিস Chips, ৭,৬০০ পিস তারাবাতি, ৩,০০০ পিস HYDRO BOMB, ৬,৪৮০ পিস কাভিরি Mehendi, ১৪৭ কেজি পুস্তদানা ও ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
এসএমপি’র DB’র বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি Mobile Phone এবং বিকাশ প্রতারণার ৫,০০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া মে মাসে ট্রাফিক বিভাগ ৩,৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে; এর মধ্যে ১,৬৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১,৮৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
