Govt. Madan Mohan College BNCC Platoon

Govt. Madan Mohan College BNCC Platoon

Share

ᴼⁿᶜᵉ ᵃ ᶜᵃᵈᵉᵗ
ᴬˡʷᵃʸˢ ᵃ ᶜᵃᵈᵉᵗ

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 26/03/2026

জাতীয় প্যারেড স্কোয়ারে ২০২৬ সালের স্বাধীনতা দিবস প্যারেডে সরকারি মদন মোহন কলেজের ২ জন ক্যাডেট অংশগ্রহণ করে গৌরবের সাথে প্যারেড সম্পন্ন করেছে।
এটি আমাদের কলেজের জন্য এক অসাধারণ অর্জন ও গর্বের মুহূর্ত। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে দেশপ্রেম ও শৃঙ্খলার পথে এগিয়ে যেতে।
তাদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা🇧🇩

25/03/2026
20/03/2026

Video 📸 Suliman Nur

28/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী (বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়), জনাব খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় কে সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক গার্ড অব অনার প্রদান

18/02/2026

Congratulations CUO

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 18/02/2026

আপনার নতুন পদোন্নতি আপনার অসাধারণ নেতৃত্বের দক্ষতার প্রমাণ।

গত ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ময়নামতি রেজিমেন্টের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের এ-কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন সরকারি মদন মোহন কলেজ, বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সাহিদ আহমদ।

উনার এ সিদ্ধিলাভে অভিনন্দন জানিয়ে আজ আনুষ্ঠানিক ভাবে পুষ্পময় শুভেচ্ছার মাধ্যমে সাদরে গ্রহণ করে নেন সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার, প্লাটুন কমান্ডার লে.মোঃমনিরুল ইসলাম, ৭ বিএনসিসি ব্যাটালিয়নের বিএসএম সার্জেন্ট জাহিদুল ইসলাম , সাবেক ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আহসান উল্লা এবং অনুগত ক্যাডেটবৃন্দ।

আবারও জানাই আপনার সাফল্য ও নতুন অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সাহিদ আহমদ । আপনার আগামীর পথচলা হোক আরও আনন্দময়, সুন্দর ও সফল।

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 16/02/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 🌟

ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি পেলেন সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট সাহিদ আহমেদ।

দীর্ঘদিনের নিষ্ঠা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি এই গৌরবময় পদে অধিষ্ঠিত হলেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়।

নব নিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার সাহিদ আহমেদ-এর আগামী দিনের দায়িত্ব পালন হোক আরও সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল।
সিইউও সাহিদ আহমেদ-এর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। 🇧🇩✨

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 16/01/2026

গর্বের আরেকটি বিশেষ মুহূর্ত ,
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে আমাদের সম্মানিত শিক্ষক ও বিএনসিসিও লেফটেন্যান্ট মোঃ মনিরুল ইসলাম স্যার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সিইউও মোঃ আহসান উল্লা শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন।
আপনাদের অর্জন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। 🇧🇩
BNCC | Govt. Madan Mohan College

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 15/01/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬
সিলেট জেলা পর্যায়ে সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য এক গর্বের মুহূর্ত।
আমাদের সম্মানিত শিক্ষক ও বিএনসিসিও লেফটেন্যান্ট মোঃ মনিরুল ইসলাম স্যার সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে এবং সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন শ্রেষ্ঠ প্লাটুন হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিইউও মোঃ আহসান উল্লা সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্যার ও সকল ক্যাডেটকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই অর্জন আমাদের সবার গর্ব। 🇧🇩
BNCC | Govt. Madan Mohan College

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 10/01/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬
সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন এর জন্য এটি এক গর্বের অর্জন।

আমাদের কলেজের সম্মানিত শিক্ষক ও বিএনসিসি অফিসার
লেফটেন্যান্ট মোঃ মনিরুল ইসলাম স্যার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে এবং
সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন শ্রেষ্ঠ প্লাটুন হিসেবে নির্বাচিত হওয়ায় স্যার ও প্লাটুনের সকল ক্যাডেটকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹🌹

স্যারের দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও অক্লান্ত পরিশ্রমে আমাদের প্লাটুন সবসময় নিয়মিত, সক্রিয় ও উদাহরণযোগ্য ভূমিকা পালন করে আসছে। করোনা কালীন সময়, দুর্যোগকালীন সেবা, ট্রাফিক কন্ট্রোলসহ বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে স্যারের নির্দেশনা ও ক্যাডেটদের সম্মিলিত অংশগ্রহণ প্রশংসনীয়।

এছাড়াও অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,
ক্যাডেট আন্ডার অফিসার (CUO) মো: আহসান উল্লাহ শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাঁর শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রম এই সম্মান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই অর্জন শুধু ব্যক্তি নয়, এটি সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুনের গর্ব ও ঐতিহ্যের প্রতীক।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও এই প্লাটুন দেশ ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

Bangladesh National Cadet Corps (BNCC)
Govt. Madan Mohan College BNCC Platoon

22/09/2025

সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুনে অনার্স প্রথম বর্ষ ও একাদশ প্রথম বর্ষ ২০২৫ ব্যাচে নতুন ক্যাডেট ভর্তি চলছে ।

যোগাযোগ- সাইফুর রহমান ভবন ৫ ম তলা। আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০:০০-১:০০
ঘটিকা প্লাটুন খোলা থাকবে।

Photos from Govt. Madan Mohan College BNCC Platoon's post 25/08/2025

আজ ২৫ শে আগস্ট রোজ সোমবার সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন ময়নামতি রেজিমেন্টের মাননীয় রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত স্যার ।আরও উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের মাননীয় ব্যাটালিয়ন কমান্ডার বিএনসিসিও মেজর ড.তোফায়েল আহমেদ স্যার,বিএনসিসিও লে.মোঃমনিরুল ইসলাম স্যার, বিএনসিসিও লে.জেবা আমাতুল হান্না স্যার,পিইউও সোয়েবুর রহমান স্যার, বিএসএম সার্জেন্ট রাসেল মাহমুদ,সামরিক প্রশিক্ষক সার্জেন্ট জাহিদুল ইসলাম ও কর্পোরাল নজরুল ইসলাম এবং প্লাটুনের ক্যাডেটবৃন্দ।

মাননীয় রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মহোদয় প্লাটুন পরিদর্শন শেষে অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন ম্যামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিশেষে তিনি বৃক্ষরোপণ করেন এবং প্রস্থান করেন।

আজকের দিনটি সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় ছিলো।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Lamabazar Point
Sylhet
3100

Opening Hours

Tuesday 11:00 - 14:00
Thursday 08:00 - 11:00
Saturday 09:00 - 16:00