Bangladesh Forestry Students Association, SUST

Bangladesh Forestry Students Association, SUST

Share

BPFSA, SUST- is the student-organization of the department of Forestry & Environmental Science, SUST.

Photos from Bangladesh Forestry Students Association, SUST's post 08/02/2026

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্রী) – সেমিফাইনাল ফলাফল
আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্রী)-এর সেমিফাইনাল ম্যাচে ফরেস্ট্রি বিভাগ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অ্যানথ্রোপলজি বিভাগকে ২৮ রানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

এই জয়ের ফলে ফরেস্ট্রি বিভাগ ফাইনাল ম্যাচে ইকোনোমিক্স বিভাগের মুখোমুখি হবে।

উক্ত খেলায় টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আমাদের সকলের প্রিয় Md. Shamim Reza Saimun স্যার। খেলাটি উপভোগ করতে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় ডিন স্যার Abu sayed Arifin khan Nobel, পাশাপাশি উপস্থিত ছিলেন এবং সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন ফারজানা ম্যাম ও নুসরাত ম্যাম।

ফরেস্ট্রি বিভাগের ছাত্রী দলকে অভিনন্দন ও ফাইনাল ম্যাচের জন্য রইল শুভকামনা।

Photos from Bangladesh Forestry Students Association, SUST's post 07/02/2026

ক্যাম্পাস আন্তঃবিভাগীয় খেলা

FES বনাম SOC ম্যাচে FES ৭ উইকেটে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

আগামীকাল সকাল ৯টায় সেমিফাইনাল ম্যাচে ফরেস্ট্রি বিভাগের মেয়েদের টিম মুখোমুখি হবে নৃবিজ্ঞান বিভাগের।

খেলাটি উপভোগ করার জন্য সবাইকে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

22/01/2026

আগামীকাল ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জানুয়ারি ২০২৫, রোজ শুক্রবার
ই–বিল্ডিং গ্রাউন্ডে পবিত্র শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠান সূচি:
🕉️ পূজারম্ভ : সকাল ৮:০০ ঘটিকা
🙏 অঞ্জলি প্রদান : সকাল ৯:২০ ঘটিকা
🍚 প্রসাদ বিতরণ : সকাল ১১:০০ টা
🪔 আরতি প্রদান : সন্ধ্যা ৬:০০ টা
🎶 সাংস্কৃতিক অনুষ্ঠান : সন্ধ্যা ৬:৩০ টা

আপনাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে
আপনাদের সাদরে আমন্ত্রণ। 🌸

15/12/2025

রক্তে কেনা স্বাধীনতা, সবুজে গড়া ভবিষ্যৎ।
শুভ বিজয় দিবস 🇧🇩

26/11/2025

অভিনন্দন Shanto Ahmed (১৭ তম ব্যাচ) 🌹

সুপারিশপ্রাপ্ত! ৪৫ তম বি.সি.এস (পুলিশ)

Photos from Bangladesh Forestry Students Association, SUST's post 12/11/2025

Congratulations! Sir

Heartfelt congratulations to Dr. Swapan Sarker Sir for receiving the Vice Chancellor Award 2025 for his outstanding research contribution! 🎓

08/11/2025

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫:
প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করতে বন অধিদপ্তর স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতা কার্যক্রমে যারা ইতোমধ্যে কাজ করছেন বা আগ্রহী, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। সংগৃহীত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হবে।

স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। বন অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। তাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে পুরস্কার প্রদান বা বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য পুরস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে।

নিবন্ধনের জন্য অনলাইনে নিচের লিংকে ফরম পূরণ করা যাবে:
🔗 https://forms.gle/Hz6kgbpqKdHvu1SY8

এ বিষয়ে প্রয়োজনে বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা, মোবাইল: ০১৯৯৯০০০০৪২; ইমেইল: [email protected], [email protected] এ যোগাযোগ করা যেতে পারে।

পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মযাত্রায় সম্পৃক্ত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে। সরকার মনে করে, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।

28/09/2025

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিময়।

07/07/2025

পঙ্গুত্ব নয়—বরং শুরু হোক সম্ভাবনার নতুন পথচলা

আজ শুধু মেহেদী ভাই নয়, যেন তার পুরো পরিবারই হাঁটছে এক অনিশ্চিত আঁধারের পথে—দুর্ভাগ্যের ভার কাঁধে নিয়ে, ক্রাচে ভর দিয়ে এগিয়ে চলেছে প্রতিটি দিন। জীবন যেন থমকে গেছে, সময় যেন আটকে আছে অসহায়ত্ব আর যন্ত্রণার এক দুর্বিষহ মোহনায়। তবু, সেই আঁধারের মাঝে যদি আপনি হন এক আশার আলো, যদি আপনি হন সেই শেষ আশ্রয়—যার অবলম্বনে আবারও উঠে দাঁড়াতে পারে একটি পরিবার!
মোঃ আবু হানিফা মেহেদী—শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এক উদ্যমী মেধাবী তরুণ, যিনি একসময় প্রকৃতি আর পরিবেশ নিয়ে দেখতেন স্বপ্ন, দেশ ও সমাজের জন্য কাজ করতেন নিরলস। কিন্তু আজ সেই স্বপ্নবাজ তরুণ নিজেই প্রকৃতির নির্মম খেলায় চিরস্থায়ী পঙ্গুত্বের মুখোমুখি।
২০২৩ সালে মেহেদীর শরীরে বাসা বাঁধে এক ভয়ঙ্কর অসুখ—Avascular Necrosis (AVN) at Bilateral Femoral Heads। এই রোগ ধীরে ধীরে নষ্ট করে দিয়েছে তার দুটি হিপ জয়েন্ট। এখন প্রতিটি পা ফেলাই যেন অসীম যন্ত্রণা, প্রতিটি পদক্ষেপ যেন এক অদৃশ্য কাঁটার বিছানা। গত বছরের নভেম্বর থেকে তিনি পুরোপুরি শয্যাশায়ী। দাঁড়ানো তো দূরের কথা, ব্যথায় তিনি ঠিকমতো শুয়েও থাকতে পারেন না।
চিকিৎসকদের স্পষ্ট মতামত জরুরি ভিত্তিতে দুটো Hip Joint Replacement Surgery না করালে, মেহেদী চিরতরে হারাবেন চলা-ফেরার ক্ষমতা। ভারতে অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন ২০ লক্ষ টাকা, যা বর্তমানে তার পরিবারের নাগালের বাইরে। গত দুই বছরের চিকিৎসায় নিঃস্ব তারা—ঋণে জর্জরিত, কিন্তু মেহেদী কিংবা তার পরিবার এখনও স্বপ্ন দেখা থামায়নি। এখন তারা ভরসা রাখছে আপনাদের ওপর, সমাজের ওপর। একটি শেষ চেষ্টা... একটি শেষ আশ্রয়...
আজ মেহেদীর বৃদ্ধ বাবা-মা, তার স্ত্রী আর শিশুপুত্র একটাই কথা বলছেন—“আমরা একা আর পারছি না... কিন্তু যদি সমাজ একসাথে দাঁড়ায়, তবে হয়তো আবার আশার আলো ফোটে।”
আপনার একটু সহানুভূতি, একটি ছোট্ট সাহায্য হয়ে উঠতে পারে মেহেদীর জীবনে নতুন সূর্যোদয়। ফিরিয়ে দিতে পারে তার হাঁটার সাহস, স্বপ্ন বোনার শক্তি।
চলুন, আমরা তার পাশে দাঁড়াই।
চলুন, একটি সম্ভাবনাকে জ্বলে উঠতে সাহায্য করি কারণ, মানবতার শেষ আশ্রয় তো আমাদের হৃদয়েই!

FOR DONATION PLEASE USE THE FOLLOWING

Bkash (All Personal)

01712685451 (Mehedi, 8th batch)

01717412221 (Rubel, 6th batch)

01814701228 (Orchis, 14th batch)

01762942343 (Mehedi, 8th batch)

Nagad (All Personal)

01712685451 (Mehedi, 8th batch)

01719432896 (Krishna , 8th batch)

01717931180 (Rubel, 6th batch)

01814701228 (Orchis, 14th batch)

01762942343 (Mehedi, 8th batch)

Rocket (All Personal)

01712685451-6 (Mehedi, 8th batch)

01682130810-1 (Rubel, 6th batch)

Bangladesh

Sonali Bank PLC.

FES Alumni Association
A/C No- 5632502000753

S U O SC and Technology Branch, Sylhet

Swift Code: BSONBDDH
Routing No: 200913076

Canada

E-transfer: [email protected]

Germany

Md Rafsan Hussain

IBAN: DE60 1001 1001 2628 5628 37

BIC: NTSBDEB1 # # #

USA

Zelle ID: [email protected]

Australia

PayID: [email protected]

Global

PayPal: [email protected]

Photos from Bangladesh Forestry Students Association, SUST's post 07/07/2025

Assalamu alaikum everyone,

As per the decisions made in the last general meeting, we have documented some important points under the guidance of the department head for the restructuring of the BPFSA constitution. The attached images in this post provide the details of the constitution's policies.

Note: This post will be deleted on the 9th at 12:00 PM.

Your valuable comments, suggestions, and feedback are important to us.

30/06/2025

অভিনন্দন রাহুল সরকার (১৭ তম ব্যাচ) 🌹
বি.সি.এস (প্রশাসন),৪৪ তম বিসিএস।

Photos from Bangladesh Forestry Students Association, SUST's post 21/05/2025

Memory of last year

Forestry Champions League - 2024




Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Shahjalal University Of Science And Technology
Sylhet
3114