দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জয়ী হওয়ার পরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা বক্তব্য।
Momen's Cyber Force
Momen's Cyber Force
04/04/2023
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আজ বঙ্গবাজার এলাকায় ছুটে যান।
03/04/2023
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, "আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত।" তিনি আরও বলেন, "আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
31/03/2023
মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা
ঢাকা, ৩১ মার্চ ২০২৩:
বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার।
গতকাল (৩০ মার্চ ২০২৩) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-কে প্রেরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা প্রদান করবে বাংলাদেশ।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এ প্রসঙ্গে ধন্যবাদ জানিয়ে চিঠিতে উল্লেখ করেন, “বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।”
দুদেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আরও সহায়ক হবে- বলে চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।
মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুদেশের অংশীদারিত্বের আরও সুযোগ প্রদান করবে।
07/03/2023
24/02/2023
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, এমপি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন।
30/01/2023
স্যালুট মাননীয় পররাষ্ট্রমন্ত্রী
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সিলেটের যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রস্তাব অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট শহর পর্যন্ত মেট্রোরেল এবং সিলেট শহরের সার্কুলার রিংরোডের প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তরের মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত হয়েছে।”!!!
28/01/2023
বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এসব পিঠা উপভোগের জন্য অনুষ্ঠানে
উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
27/01/2023
BPL International Cricket started in Sylhet Cricket Stadium today at 2:30 pm. Honorable Foreign Minister Dr A K Abdul Momen was there.
26/01/2023
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক, এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি।
04/01/2023
পরিপূর্ণ জীবনের পরিসমাপ্তি : সেলিনা মোমেন।
আয়শা খাতুনের (নিনা) পরিপূর্ণ বিদায়।
উনি আমাদের সবার বুবু ।
উনার জীবনটা এখন কথায় বলা যায় পরিপূর্ণ জীবন।
উনি যে একজন সুগৃহিনী ছিলেন এতে কোন সন্দেহ নাই। আমার সাথে উনার দেখা উনার জীবনের পড়ন্ত বেলায়। তারপরও বলবো যা দেখেছি, যতটুকু বুঝেছি উনার জীবনে খুবই স্বচ্ছতা ছিল ।
বুবুর সাংসারিক জীবনও এতো সুন্দর ছিল যে, উনার আটটি মেয়েকে সুন্দরভাবে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। তাদের বিয়ে দিয়ে অনেক নাতি-নাতনী রেখে গেছেন । ভাই-বোনদের অনেক আদর যত্ন করতেন । সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলছেন ।
নীনা বুবুর অনেক বয়স, ৯৩ বছরে তিনি চলে গেলেন। এই বয়সেও অনেক বই পড়তেন , কিছু দিন পর পরই কোরআন শরীফ পাঠ শেষ করতেন (কোরআন খতম দিতেন)।
বুবু সম্বন্ধে অনাবিল ভাষায় বলা যায়, তিনি সুশ্রী সুন্দরী , সহজ সরল, আন্তরিকভাবে মানুষকে আপন করে নিতে পারতেন । বুবু ছিলেন রুপের সম্রাজ্ঞী ও ভালবাসার প্রতিক ॥ অফুরন্ত গুণ আর জ্ঞানের আলো দিশারী ছিলেন নীনা বুবু।
আজ বুবুকে শেষ বিদায় দিতে গিয়ে বুকের ভিতরে ব্যথা অনুভব করছিলাম । জানি না কেন এমন হচ্ছিল! আমি উনার যে খুব কাছে খুব বেশি ছিলাম তা না , কিন্তু উনার অল্প কথায় হয় তো বেশি কাছের, বেশি আপন হয়ে গিয়েছিলাম ।
আমরা সবাই যখন গাড়ির বহর করে যাচ্ছিলাম, মনে হচ্ছিল বিয়ে যাত্রা! আসলে বিয়ে আর শবযাত্রা - দুইটাই যাত্রা!! কারো জীবনের শুরু, কারো জীবনের শেষ । বুবু জীবনের আটটি ফুলের বাগান রেখে গেছেন, তারাই উনার রক্ষণাবেক্ষণ করবে । আমীন ।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Sylhet
3100
