03/03/2026
সম্মানিত সদস্যবৃন্দ, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর যাকাত তহবিলে যারা সহযোগিতা করতে চান? অনুগ্রহপূর্বক আগামী ৮ মার্চ, ১৮ রমাদান এর মধ্যে এডভোকেট আবুল ফজল, সাধারণ সম্পাদক সাহেবের সাথে যোগাযোগ করে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল: এডভোকেট আবুল ফজল - ০১৭১১৩৩৭৭৪৩ (বিকাশ)
প্রচারে:
সালেহ আহমেদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট
27/02/2026
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সৈয়দ আদিল :
পবিত্র রমজান মাস উপলক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ) বিকেল ৫টায় নগরীর রোজ ভিউ হোটেলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর রেজা কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ খালেদ মহসিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ আবুল ফজল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড.মোহাম্মদ জহিরুল হল শাকিল, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, সমিতির সহ-সভাপতি ছালেহ আহদ চৌধুরী, সিলেট বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও সাহিত্যিক জালাবাদ এসোসিয়েশন ইউকের আবুল আজাদ কালাম ছোটন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, রোজভিউ হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মইন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিলেট প্লাজা মার্কেটের চেয়ারম্যান বুলবুল আমিন বুলবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহইয়াহ চৌধুরী সুহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুর রহমান চৌধুরী। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ নবীগঞ্জ- বাহুবলের নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেছেন, এলাকার উন্নয়নের স্বার্থে সকল অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করবো।
দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা মৌলিক সুবিধা থেকে হবিগঞ্জ-১ আসন অবহেলিত ছিলো, আপনারা আর বঞ্চিত থাকবেন না। আমার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করার। আমার বাবারও এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন ছিল। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকাটিকে একটি উন্নত-সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ খালেদ মহসিন বলেন, “রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
02/12/2025
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সম্মানিত সদস্য জনাব আব্দুল হাদি, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা (এসএমপি) তে যোগদান করায় সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা রইলো।
10/11/2025
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সৈয়দ আদিল : নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা ৭ নভেম্বর শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজা....
07/11/2025
বক্তব্য প্রদান করছেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং গবেষক, ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।।
07/11/2025
বক্তব্য প্রদান করছেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মনসুর আলী খান...
07/11/2025
নবীগঞ্জ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ সভায় বক্তব্য প্রদান করছেন ডাক্তার এস.এম হাবিবুল্লাহ সেলিম।।