Al Ihsan Student Council Habiganj

Call

Al Ihsan Student Council Habiganj ~•শিক্ষা✯সেবা✯শান্তি~•
আল ইহসানের মূলনীতি

পবিত্র উমরাহ পালন উপলক্ষেআল ইহসান ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়কShah Raduanul Amin Tamim কেআল ইহসান ছাত্র পরিষদের পক্ষ থেকে...
28/09/2026

পবিত্র উমরাহ পালন উপলক্ষে
আল ইহসান ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক
Shah Raduanul Amin Tamim
কে

আল ইহসান ছাত্র পরিষদের পক্ষ থেকে
জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান আল্লাহ আপনার উমরাহ কবুল করুন
এবং সফরকে বরকতময় ও কল্যাণময় করুন।

শুভেচ্ছান্তে-
আল ইহসান ছাত্র পরিষদ, হবিগঞ্জ

আল ইহসান ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক প্রিয় Md Salman শুভ বিবাহ উপলক্ষে    আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸আল্লাহ তায়ালা তো...
18/09/2026

আল ইহসান ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক
প্রিয় Md Salman শুভ বিবাহ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸

আল্লাহ তায়ালা তোমার নতুন দাম্পত্য জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ করুন। দু’জনের পথচলা হোক সুন্দর ও মধুর, জীবনভর একে অপরের পাশে থাকার তাওফিক দান করুন। 🤲❤️

সকল হাফেজি মাদ্রাসার শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি।স্বারক: আলই/ছাপা/২০২৬/১২                         তারিখ: ০৮/০৯/২০২৬ঘোষণ...
08/09/2026

সকল হাফেজি মাদ্রাসার শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি।

স্বারক: আলই/ছাপা/২০২৬/১২ তারিখ: ০৮/০৯/২০২৬

ঘোষণাপত্র

বিষয়ঃ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহৎ পরিসরে 'হিফজুল কুরআন প্রতিযোগিতা' আয়োজন প্রসঙ্গে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

সম্মানিত হিফজ মাদরাসার শিক্ষকবৃন্দ, আপনারা অবগত আছেন যে, “আল ইহসান ছাত্র পরিষদ” প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি, পবিত্র কুরআনের চর্চা ও প্রসারের লক্ষ্যে গত বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আপনারা জানেন, বর্তমানে বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক আয়োজনে দুর্নীতি, বৈষম্য বা স্বজনপ্রীতির নানা অভিযোগ শোনা যায়, যা অত্যন্ত হতাশাজনক। কিন্তু গত বছর আমরা এই প্রথাগত ধারণাকে ভেঙে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে একটি মডেল প্রতিযোগিতা উপহার দিয়েছিলাম। আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম__ “আমাদের প্রতিযোগিতায় যদি কেউ বিন্দুমাত্র দুর্নীতি বা স্বজনপ্রীতি প্রমাণ করতে পারে, তবে তাকে নগদ ৫০,০০০ (অর্ধ লক্ষ) টাকা পুরস্কার প্রদান করা হবে।”

আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরা আমাদের কথা রেখেছি, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছি এবং মানুষের ভুল ধারণা ভাঙতে সক্ষম হয়েছি।

গতবারের সেই অভূতপূর্ব সাফল্য ও আস্থার ধারাবাহিকতায়, এ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা "হিফজুল কুরআন প্রতিযোগিতা" আরও বৃহৎ পরিসরে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছি। এবারের আয়োজন হবে আরও জাঁকজমকপূর্ণ এবং বরাবরের মতোই শতভাগ দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ। আমাদের সেই 'অর্ধ লক্ষ টাকা' পুরস্কারের উন্মুক্ত চ্যালেঞ্জ এ বছরও বলবৎ থাকছে।

আমরা বিশ্বাস করি, পবিত্র কুরআনের খেদমতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজকে আরও আলোকিত করবে। এ মহতী আয়োজনে আমরা আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা এবং নেক দোয়া একান্তভাবে কামনা করছি। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন, নিয়মাবলি, তারিখ এবং স্থান খুব শীঘ্রই আমাদের পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিবেদান্তে,

হাফিজুর রহমান তৌসিফ
আহ্বায়ক
আল ইহসান ছাত্র পরিষদ

মুহাম্মদ ইমন শেখ
সদস্য সচিব
আল ইহসান ছাত্র পরিষদ

🌙✨ ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পবিত্র জুলুস ✨🌙রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনের স্মরণে আয়োজন করা হয়েছে পবিত্র জ...
20/08/2026

🌙✨ ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পবিত্র জুলুস ✨🌙

রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনের স্মরণে আয়োজন করা হয়েছে পবিত্র জুলুস।
নবীপ্রেমে হৃদয় উজ্জীবিত করে, দরুদ ও সালামের মাধ্যমে প্রিয় নবী ﷺ-এর প্রতি ভালোবাসা প্রকাশ করি।

আসুন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সকলে জুলুসে অংশগ্রহণ করি। 🌹🤍

ﷺ صلوا على الحبيب محمد ﷺ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গভীর শোক প্রকাশ করছি।সিলেটের ওসমানী নগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ...
07/08/2026

গভীর শোক প্রকাশ করছি।

সিলেটের ওসমানী নগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাই।

মহান আল্লাহ তাআলা যেন তাঁদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

- আল ইহসান ছাত্র পরিষদ হবিগঞ্জ

04/08/2026

দরদী কন্ঠে মিলাদ ও কিয়াম ||
সূর সম্রাট মাওলানা আব্দুল মুনয়িম খান।

09/07/2026

Pray For Habiganj...!

খোয়াই নদীর ভাঙনে দিশেহারা হবিগঞ্জবাসী।

মহান আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করুন এবং এই দুর্যোগ থেকে দ্রুত মুক্তি দান করুন। আমীন।

এইচএসসি ও আলিম সমমান পরীক্ষা ২০২৬, সকল পরিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।প্রিয় পরীক্ষার্থী ভাই-বোনেরা, শুভেচ্ছা নি...
01/07/2026

এইচএসসি ও আলিম সমমান পরীক্ষা ২০২৬, সকল পরিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।

প্রিয় পরীক্ষার্থী ভাই-বোনেরা, শুভেচ্ছা নিও। অনেক প্রতীক্ষার পর আগামীকাল তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা হয়তো পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত আছো, চিন্তা ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, ইনশাআল্লাহ। তোমাদের জন্য
Al Ihsan Student Council Habiganj
এর পক্ষ থেকে রইল অনেক দোয়া ও শুভকামনা।
আশা করি, সব পরীক্ষার্থী ভাই-বোনেরা খুব ভালো করে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। 💙💙

Address

Habiganj Sadar Sylhet
Sylhet
3300

Telephone

+8801606461338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsan Student Council Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category