07/04/2026
নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে "নব উদ্যম, সিলেট"-এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই আসুন আজ থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হই। সঠিক খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করি। একটি সুস্থ জাতিই গড়তে পারে একটি সুন্দর ভবিষ্যৎ।
নতুন উদ্যমে, সুস্থ আগামীর পথে।
— নব উদ্যম
#বিশ্বস্বাস্থ্যদিবস #নবউদ্যম #সিলেট #স্বাস্থ্যইসম্পদ #সুস্থআগামী #সচেতনতা
25/03/2026
🌟 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🌟
১৯৭১ সালের এক রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিলাম। 'নব উদ্যম, সিলেট'-এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনাকে। আপনাদের মহামূল্যবান রক্ত ও আত্মত্যাগে আজ আমরা স্বাধীন। আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। আপনাদের চেতনাকে বুকে ধারণ করে আমরা গড়ব এক শোষণমুক্ত, ন্যায়বিচারপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।
শহীদদের আত্মার মাগফিরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
#স্বাধীনতা_দিবস #২৬মার্চ #শ্রদ্ধাঞ্জলি ্যম #সিলেট #মুক্তিযুদ্ধ #শহীদ_স্মরণ #বাংলাদেশ #নবউদ্যমসিলেট
21/03/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
রহমতের মাস শেষে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। খুশির জোয়ারে ভেসে উঠুক সবার অন্তর, সবার ঘরে ঝরুক রহমতের বারিধারা।
পবিত্র এই দিনে, ্যম পরিবারের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের "নতুন উদ্যমে, নতুন আগামীর পথে" এগিয়ে যাওয়ার এই শপথ ঈদের আনন্দে আরও শক্তিশালী হোক।
আসুন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই এবং সুবিধাবঞ্চিতদেরও আমাদের এই আনন্দের মিছিলে শামিল করি। সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।
ঈদ মোবারক! সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন। ✨
শুভেচ্ছান্তে,
– নব উদ্যম পরিবার
12/03/2026
প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে "নব উদ্যম" এর সদস্যরা একসাথে ইফতার মাহফিলে মিলিত হয়েছিলেন।
ভ্রাতৃত্ব, ভালোবাসা আর আন্তরিকতার এই ছোট্ট আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একসাথে বসে ইফতার ভাগ করে নেওয়া, হাসি–আড্ডা আর কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে সময়টা হয়ে উঠেছিল সত্যিই আনন্দময় ও স্মরণীয়।
সবার জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
্যম
11/03/2026
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে!
দেখতে দেখতে একটি বছর পেরিয়ে "নব উদ্যম" পা রাখল দ্বিতীয় বছরে। আনন্দের এই বিশেষ দিনটি আমরা কেক কেটে বা উৎসব করে নয়, বরং উদযাপন করতে চেয়েছি একটু ভিন্নভাবে, মানবতার সেবায়।
আজ নব উদ্যম পক্ষ থেকে পবিত্র রমাদান মাসে "মাহাদুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার" শিক্ষার্থীদের জন্য রমাদানের অল্প কিছু বাজার সামগ্রী প্রদান করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়েছে কাকুয়ার শালুটিকর রোড এলাকায়। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ।
নব উদ্যমের এই এক বছরের পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন—সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা কবুল করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন।
#নবউদ্যম #প্রথমপ্রতিষ্ঠাবার্ষিকী #উদযাপন #এতিমখানা #মানবতারসেবা #সুখেরঅনুভূতি
20/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
যুগান্তরের পথ পেরিয়েও অম্লান আমাদের প্রিয় বাংলা ভাষা। যে বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, এই অমর একুশে ফেব্রুয়ারিতে তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর শ্রদ্ধাঞ্জলি।
— নব উদ্যম, সিলেট
ুশে #২১শে_ফেব্রুয়ারি #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #ভাষা_শহীদ ্যম #সিলেট
03/02/2026
মাগফিরাত, রহমত ও নাজাতের এই মহিমান্বিত রাতে
আল্লাহ তাআলা আমাদের অতীতের ভুলত্রুটি ক্ষমা করুন, এবং আগামীর পথ সহজ করে দিন।
পবিত্র শবে বরাত মুবারক।
— নব উদ্যম, সিলেট
26/01/2026
নতুন উদ্যমে, নতুন আগামীর পথে এগিয়ে যাক আপনার প্রতিটি পদক্ষেপ। নব উদ্যম, সিলেট-এর প্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব দুলাল আহমেদ কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্মদিন 🎂
19/12/2025
শুভ জন্মদিন
নব উদ্যম পরিবারের পক্ষ থেকে আমাদের আইন বিষয়ক সম্পাদক মুরশেদ আহমেদ ফাহিম 'কে জন্মদিনের শুভেচ্ছা! আপনার গতিশীল নেতৃত্ব এবং সমাজের প্রতি আপনার অঙ্গীকার আমাদের নতুন করে কাজ করার প্রেরণা যোগায়। আপনার জন্মদিন আনন্দময় হোক এবং সামনের দিনগুলো সাফল্যে ভরে উঠুক।
15/12/2025
বিজয়ের রক্তিম সূর্য আজও আমাদের পথ দেখায়,
স্বাধীনতার আলোয় জেগে ওঠে নতুন স্বপ্ন।
শহিদদের রক্তে লেখা এই ইতিহাস
আমাদের দায়িত্ব শেখায়, মাথা উঁচু করে চলার।
বিজয়ের এই গৌরবময় দিনে “নব উদ্যম” পরিবার গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদেরকে। তাঁদের ত্যাগেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বিজয়ের জন্মদিনে আমরা অঙ্গীকার করি মানবিকতা, ঐক্য ও নতুন উদ্যম নিয়ে একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার।🇧🇩
নতুন উদ্যমে,
নতুন আগামীর পথে।
— নব উদ্যম
05/10/2025
জ্ঞান ও আলোর পথে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা শুধু পাঠদানই করেন না, একটি সুন্দর সমাজ ও ভবিষ্যৎও তৈরি করেন।
আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের জানাই সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা। ❤️
্যম