Ummul Qura Library Sylhet

Ummul Qura Library Sylhet

Share

উম্মুল ক্বোরা লাইব্রেরী, শাহপরাণ, সিলেটের একটি কুরআন ও সুন্নাহ ভিত্তিক লাইব্রেরী ।

Photos from ‎أكاديمية طيبة - Taibah Academy‎'s post 26/11/2025
22/11/2025
23/10/2025

সিজনের টাটকা ও ফ্রেশ আখের গুড়। সম্পূর্ণ কোয়ালিটি মেইনটেইন করে প্রাকৃতিক পরিবেশে তৈরি এই গুড় আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

অর্ডার করতে ইনবক্স করুন 👇
অথবা কল করুনঃ ☎️01321228684

Photos from Ummul Qura Library Sylhet's post 23/09/2025

সউদি আরবের গ্ৰ্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ আলু শাইখ ইন্তেকাল করেছেন।
إنا لله و إنا إليه راجعون، اللهم اغفر له وارحمه

07/09/2025

জীবন আসলে একটি লম্বা দৌড়। এই দৌড়ে কেউ এক ধাপে সফল হয়, কেউবা অনেকবার হোঁচট খায়। কিন্তু সবার জন্যই একটাই সত্য—যে হেরে যায় সে-ই থেমে যায়, আর যে ব্যর্থতাকে সিঁড়ি বানায়, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়ে।
“বড় হওয়ার স্বপ্ন” নামের এই বইটি শুধুমাত্র একটি উপন্যাস নয়, বরং আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার একটি আয়না। এখানে আছে এক প্রবাসী যুবকের সংগ্রামী যাত্রা—যে অদম্য সাহস, ঘাম আর চোখের জলে ভিজিয়ে নিজের স্বপ্নকে বড় করেছে। তার জীবনে ছিল অবহেলা, কষ্ট, অপমান, বিদ্রূপ—কিন্তু সব কিছুর মাঝেই সে হার মানেনি। প্রতিবার পড়েও সে দাঁড়িয়েছে, প্রতিবার ভেঙেও সে গড়েছে নতুন করে।
আমরা যারা প্রতিদিন জীবনের দৌড়ে ক্লান্ত হই, সমস্যার পাহাড় দেখে ভেঙে পড়ি, নিজেদেরকে ব্যর্থ ভেবে হাল ছেড়ে দিই—এই বইটি আমাদেরকে শেখাবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা:
ব্যর্থতা কোনো শেষ নয়, বরং সাফল্যের দরজায় পৌঁছানোর একেকটি সিঁড়ি।
এই বই আপনাকে থামতে দেবে না। আপনি যখন পড়তে শুরু করবেন, তখন মনে হবে—এই গল্প তো আমারও! আমার চারপাশের মানুষ আমাকে অবহেলা করেছে, আমাকে ঠাট্টা করেছে, আমি হোঁচট খেয়েছি, আমি হেরেছি—কিন্তু এখানেই তো শেষ নয়। এখান থেকে নতুন করে শুরুর সাহস তো আমি-ই খুঁজে নিতে পারি!
প্রিয় পাঠক, মনে রাখবেন—
যে স্বপ্নের পথে আল্লাহর উপর ভরসা আছে, সেই স্বপ্ন কখনো মরে না।
যে মানুষ বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না।
যারা বড় হতে চায়, তাদের জন্য সবচেয়ে বড় শর্ত হলো হার না মানা মনোভাব।
“বড় হওয়ার স্বপ্ন” বইটি পড়লে আপনি শুধু বিনোদন পাবেন না; বরং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আপনি বুঝবেন—আপনার কষ্ট, আপনার ঘাম, আপনার সংগ্রাম একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে, যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলবেন, “হ্যাঁ, আমি পেরেছি।”
আজকের প্রজন্মের জন্য এই বইটি এক আলোকবর্তিকা। এটি আপনাকে হতাশার অন্ধকার থেকে টেনে বের করে আশার প্রদীপ দেখাবে। বিশেষ করে যারা জীবনে একের পর এক বাধা পাচ্ছেন, তারা এই বই থেকে সাহসের শক্তি খুঁজে পাবেন।
তাই বলব—
- যদি আপনি হাল ছাড়তে চান, তবে বইটি পড়বেন না।
- কিন্তু যদি নতুন করে লড়াই শুরু করতে চান, যদি নিজেকে আবার খুঁজে পেতে চান, যদি জীবনের প্রতিটি হোঁচটকে সিঁড়িতে রূপ দিতে চান—তাহলে “বড় হওয়ার স্বপ্ন” আপনার জন্য।
এটি শুধু একটি সামাজিক উপন্যাস নয়; এটি আপনার জীবনবদলের এক অনুপ্রেরণার সফর।

07/09/2025

আমাদের জীবনটা সাগরের ঢেউয়ের মতো সবসময় উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে থাকে। এক মুহূর্তের জন্য উত্থান ঘটার কিছুক্ষণ পরই আবার পতন হয়। জীবনের সকল ক্ষেত্রে এই রীতি চলমান। এটাই আল্লাহর সুন্নাহ। জীবনের আঙিনায় নানান প্রতিকূলতার মাঝে পথ তৈরি করে এগিয়ে যেতে হয়। আমৃত্যু আমাদের পথচলা এমনই হয়ে থাকে। আল্লাহর উপর বিশ্বাসের ক্ষেত্রেও আমরা ঢেউয়ের মতো এই উত্থান-পতন দেখি। কখনো কখনো তীব্র স্ফুলিঙ্গের মতো হৃদয়ের সাগরে ঈমানের বিস্ফোরণ হয়, আবার কখনো ভাটার মতো মিইয়ে পড়ে। এই ঈমান নবায়ন করে জীবন জারি রাখার যে কঠিন পথ, সে পথ পাড়ি দিলেই আমাদের পরম কাঙ্ক্ষিত পুরস্কার তথা জান্নাত অপেক্ষা করছে, যে পুরস্কার স্বয়ং আল্লাহ আমাদেরকে দিবেন।
আমাদের প্রত্যেকের যাত্রা ভিন্নরকম। কারো যাত্রাপথে ঈমানবর্ধক নানান উপকরণ সবসময় সাহায্য করে চলে। কারো জীবনে ঈমানের একটা স্থিতাবস্থা বিরাজ করে। কেউ বা আবার ঈমানের স্পর্শ পাওয়ার পর দীর্ঘ সময়ের জন্য পথহারা হয়ে যায়। অবশেষে পথ খুঁজে পেয়ে ঈমানের রঙে নিজেকে রঙিন করে নিতে পারে। শৈশবে ঈমানের কোমল স্পর্শে নিজেকে ধন্য করার পর পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে বহু মানুষ নিজেকে হারিয়ে বসে। আত্মপরিচয়ের সংকটে ভুগতে থাকে সবসময়। মুসলিম সংখ্যালঘু এমন দেশগুলোতে বেড়ে ওঠা শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি লক্ষণীয়। তবু শৈশবে ঈমানের স্বাদ পাওয়ার পর সেটা তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। কখনো সেই আবেগ-অনুভূতি তাকে নীড়ে ফেরায়।এমনই একটি গল্প 'আবার এসেছি ফিরে'। ঈমানদীপ্ত শৈশব-কৈশোর জীবন পার করার পরও তারুণ্যে এসে যারা বিচ্যুত হয়, তারা কি কখনো ফিরে আসতে পারে? ফিরে আসলে কোন বিষয়গুলোর প্রভাবে সে ফিরে আসে? প্রশ্নগুলোর কিছু উত্তর গল্পচ্ছলে দেওয়ার চেষ্টা করেছেন লেখক। সেটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার এই সামান্য কাজটুকু কবুল করে নেন এবং মানুষদের জন্য এটিকে উপকারী করে দেন। আমীন।

আবার এসেছি ফিরে
মূল: বারাআ আশ-শামী
অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
ছাপার ধরন: চার কালার (রঙিন)
কাগজের ধরণ: ৮০ গ্রাম অফহোয়াট
কভার: পেপার ব্যাক

07/09/2025

ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর মাদারিসুস সালিকীন গ্রন্থে বর্ণিত আত্মাধ্যিক নির্দেশনার নির্যাস "অন্তরের মহৌষধ"
অনুবাদক: শাইখ মোস্তাফিজুর রহমান মাদানী
সম্পাদনায়: শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
পৃষ্ঠা সংখ্যা: ৩৬৮
কাগজ: ক্রিম কালার ৭০ গ্রাম কাগজ
বাইন্ডিং: ডাইরি বাইন্ডিং
মুদ্রিত মূল্য ৫৭৭ টাকা

07/09/2025

🌿 মাকতাবাতুশ শুব্বান থেকে প্রকাশিত বইসমূহ
আল্লাহর হিদায়াতের আলোকে দ্বীনের পথে চলার জন্য সবচেয়ে জরুরি হলো সহিহ মানহাজ ও বিশুদ্ধ আকীদা। এ ভিত্তিতে প্রকাশিত প্রতিটি গ্রন্থ পাঠকের অন্তরে আলো ছড়িয়ে দেয়, চিন্তাকে পরিশুদ্ধ করে এবং জীবনে আনে প্রশান্তি।
📖 এখানে রয়েছে এমন সব মূল্যবান বই, যা শুধু পড়ার জন্য নয়—বরং জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য সহায়ক।
✨ আসুন, বইয়ের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করি।
নিজে পড়ি, প্রিয়জনকে উপহার দিই এবং দ্বীনের আলো সর্বত্র ছড়িয়ে দিই।
কারণ—একটি ভালো বই-ই পারে একটি জীবন বদলে দিতে।

07/09/2025

نواقض الدعوة
(বিষয়: দা'ওয়াত বিনষ্টকারী বিষয়সমূহ)
আগে জানতাম ইমান নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। জানতাম না যে, ইসামের দ্বায়ীদের দাওয়াত ও নষ্ট হয়। বইটি পরে আজ বুঝলাম। আমাদের সমাজে অনেক আলেম, দ্বীনের দ্বায়ী আছে, তারা ইসলামের দাওয়াত দিয়ে যায় কিন্তুু তাদের দাওয়াতের ফলপ্রসূ কোথায়? দ্বীনের দাওয়াত হবে তো নিসক আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু দ্বায়ীদের আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহ ভৃতি কোথায়? দাওয়াত বিনষ্ট হওয়ার কারণেই মূলত মুসলিমদের দুর্দশার যাত্রা শুরু হয়েছে। তাই দিনের দ্বায়ীদের কে অবশ্যই দাওয়াত বিনষ্টকারী বিষয় সম্পর্কে অবগত হতে হবে।
ইসলাম ভঙ্গের যেমন কারণ রয়েছে, তদ্রুপ দা'ওয়াত বিনষ্ট হওয়ারও কারণ রয়েছে।
১। লোক দেখানো দা'ওয়াত ও তাতে একনিষ্ঠতা না থাকা।
২। দীনের মাধ্যমে দুনিয়া ভক্ষণ করা।
৩। আল্লাহ তা'আলা ও তার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর বাণী বিনিময়ে বিক্রয় করা।
৪। নিজের খ্যাতি অর্জনের লক্ষ্যে দা'ওয়াতী কাজ করা।
● জাহিলী, গোঁড়ামি ও স্বজনপ্রীতির জন্য দা'ওয়াত দেয়া। যেমন- কোন দল, সম্প্রদায় ও জামা'আতের দিকে দাওয়াত দেয়া আর অন্য কোন উদ্দেশ্যে দা'ওয়াত দিলে সেটাও গ্রহণযোগ্য হবে না।
আমাদের প্রতি আল্লাহ তা'আলার নির্দেশ হলো আমরা তারই দিকে দাওয়াত দিবো, অন্য কোন দিকে নয়। আর যারাইদা'ওয়াতের মূলনীতি পরিত্যাগ করবে ও নিজের ইচ্ছানুযায়ী দা'ওয়াত দিবে, তারা অনেক বিপদের সম্মুখীন হবে। তার মধ্যে কতিপয় হলোঃ
০ নিজের প্রশংসা অর্জন হওয়া
০ গর্ব-অহংকার প্রকাশ পাওয়া
০ পদমর্যাদার প্রতি প্ররোচিত হওয়া
০ অন্যদের অবহেলা করা
০ আল্লাহর দিকে প্রকৃত দাঈদের দোষ-ত্রুটি অনুসন্ধান করা
০ নিজের প্রবৃত্তি অনুসারে ধন-সম্পদ ব্যয় করা
০ দীনের পথে ব্যয় না করা
০ ফরজ বিধান পালন ও সৎআমল করা কষ্ট মনে হওয়া
০ বেশি বেশি অবৈধ কাজে অংশ নেওয়া
০ এবং তর্ক-বিতর্ক কুপ্রবৃত্তির পিছনে সময় নষ্ট হওয়া
১। আল্লাহ তা'আলা বলেন,
ادْعُ إِلٰى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجٰدِلْهُم بِالَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন।
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَآ إِلَى اللَّهِ وَعَمِلَ صٰلِحًا وَقَالَ إِنَّنِى مِنَ الْمُسْلِمِينَ
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’।
বই: নাবী-রসূলগণের দা'ওয়াতি মূলনীতি।
মূল: মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত তুআইজিরী রহিমাহুল্লাহ।
অনুবাদ: মুযাফফর বিন মুকসেদ।
সম্পাদনা: আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী।
প্রকাশনায়: মাকতাবাতুস সুন্নাহ
নির্ধারিত মুল্য: ২০০ টাকা।
পৃষ্ঠা সংখ্যা: ১৯২

07/09/2025

ইমাম নববীর ৪০ হাদীস - অর্থ, ব্যাখ্যা ও অন্তর্নিহিত শিক্ষা
--উস্তাজ নাসীল শাহরুখ
*সাথে পাচ্ছেন "কুরআন-হাদীস ভিত্তিক দোয়ার সংকলন" ফ্রি*
_____________
কেউ যদি ১টি বই থেকে দ্বীন ইসলামের সকল গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে চায়, তবে ইমাম নববীর ৪০ হাদীসের বিকল্প নেই। এই সংকলনের প্রতিটি হাদীস দ্বীনের একেকটি মূলনীতিকে ধারণ করে। আর এই হাদীসগুলোকে ব্যাখ্যা করতে গেলে কলি থেকে ফুটে ওঠা সুন্দর গোলাপের মতই ইসলাম তার সুন্দরতম রূপে আমাদের কাছে ধরা দেয়। এজন্য এই ব্যাখ্যা গ্রন্থটি পারিবারিক স্টাডি সার্কেল, মসজিদের তালিম কিংবা কর্মক্ষেত্রে সালাতের পর পাঠের জন্য অত্যন্ত উপযোগী একটি বই।
এক কথায় বাংলা ভাষাভাষী প্রত্যেক মুসলিমের জন্য এটি অতি অবশ্যক একটি বই – যা প্রতিটি ঘরে, সবার হাতে থাকা বাঞ্ছনীয়।
বইয়ের বিস্তারিত: পৃষ্ঠা সংখ্যা: ৫৯৪
বইয়ের সাইজ: রয়্যাল (৭"x৯.৫")
বাইন্ডিং: হার্ড কভার

15/08/2025

সময়ই হলো জীবন

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Al Baraqa, Bohor Bidc Khadimpara Shahporan Sylhet
Sylhet
3100