ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউ. পি

ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউ. পি

Share

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা, গোলাপগঞ্জ, সিলেট।

23/04/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা।🤲

জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই হতে পারে সাফল্যের প্রধান চাবিকাঠি।
প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রম যেন সঠিকভাবে প্রতিফলিত হয় তাদের উত্তরপত্রে এবং তারা যেন উজ্জ্বল ফলাফলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। আমীন।

দুআ ও শুভকামনায়:
ছাত্র জমিয়ত বাংলাদেশ,
গোলাপগঞ্জ উপজেলা শাখা

03/04/2026

প্রাইমারি স্কুলে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিযুক্তের আহ্বান ছাত্র জমিয়তের-

প্রাইমারি বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
আজ শনিবার (০৪ এপ্রিল) ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক এর চেয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব বেশি।

বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী আরো বলেন, বর্তমান নির্বাচিত সরকার নির্বাচনের পূর্বে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সময় সময়ে বাস্তবে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ সেই প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তারা।

তিনি আরো বলেন, নীতি নৈতিকতা সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ, নীতি নৈতিকতা প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষকের গুরুত্ব অপরিসীম।
নির্বাচিত সরকার যেন অতি শীঘ্রই এ বিষয়ে পুনর্বিবেচনা করে।

আহমাদ আল গাজী
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ।

01/04/2026

💞

Photos from ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা's post 29/03/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা
❣️❣️❣️

27/03/2026

ভর্তিযুদ্ধে আপনার সহায়তায় পাশে আছে আমাদের টিম।
কওমি মাদরাসা সমূহে ভর্তি ও অন্যান্য সহায়তা পেতে যোগাযোগ করুন ভর্তি হেল্পলাইনে।

Photos from ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউ. পি's post 26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন :

আজ ২৬ শে মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে দুপুর ২.০০ ঘটিকায় মসজিদ মার্কেট ২য় তলায় জমিয়ত কার্যালয়ে শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে 'স্বাধীনতা সংগ্রামে জমিয়ত ও আলেমসমাজের অবদান' শীর্ষক আলোচনা সভা ও শহীদদের স্মরণে দু'আ মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।

এতে সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৭১ এর ২৪ মার্চ জমিয়ত দলগতভাবে স্বাধীনতার ডাক দেয়। মহান মুক্তিযুদ্ধে আলিম-উলামা ও জমিয়তের অসামান্য অবদান রয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে যার অনেক কিছু ইতিহাসে স্থান পায়নি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সুলতান আবু নাদের, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, অফিস সম্পাদক ছাব্বির হুসেন রবিউল, পাঠাগার সম্পাদক ফাহিম আহমদ, সদস্য রেহান আহমদ প্রমুখ।

25/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের সম্মানিত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ, সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে।
আসুন, সবাইকে সাথে নিয়ে একত্রে কাটাই ভালোবাসা, ভ্রাতৃত্ব ও আনন্দে ভরা একটি স্মরণীয় মুহূর্ত।
আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কাম্য।

Photos from ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউ. পি's post 15/03/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ইফতার মাহফিল সম্পন্ন-

আজ ১৫ তারিখ রবিবার ২৫ রমজান ঢাকাদক্ষিণ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শেখ আব্দুল্লাহ ইকরামা'র সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশে গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক,ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু সালেহ উসমান, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ উসামা ও ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।

14/03/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ
ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে আগামীকাল রোজ রবিবার এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে সকলের অংশগ্রহণ, দোয়া ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
আল্লাহ তাআলা আমাদের এই মিলনমেলাকে কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের খেদমতে ঐক্যবদ্ধ থাকার তাওফিক দান করুন। আমিন।

04/03/2026

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা এক প্রত্যয়ী নেতৃত্ব—
মাওলানা এইচ এম আব্দুস সালাম ।
ডিজিটালাইজেশনের এই শতাব্দীতে সেকেলে ও অনুৎপাদনশীল রীতির পরিবর্তন ঘটিয়ে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর প্রশাসন গড়ার দৃঢ় সংকল্প তাঁর।

সততা, আমানতদারিতা ও জবাবদিহিতা
দুর্নীতির অন্ধকার আবদ্ধতা থেকে বের হয়ে সততার নিক্তিতে আমানতদারিতার সঙ্গে জনতার হক জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
তিনি বিশ্বাস করেন মহানবী Muhammad (সা.)-এর সেই চিরন্তন বাণীতে—
“নেতাগণ জনতার সেবক, এবং তাদের জবাবদিহি করতে হবে।”
এই আদর্শ বাস্তবায়নই তাঁর অঙ্গীকার।

তারুণ্য নেতৃত্ব প্রতিষ্ঠা
সমাজের সবচেয়ে বড় শক্তি তারুণ্য।
যুবসমাজকে জাগিয়ে তুলে ঐতিহাসিক ‘জুলাই’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই তাঁর প্রত্যয়।
‘ঐক্য ও সমৃদ্ধির গোলাপগঞ্জ’—
আপনার স্বপ্নের রূপকার মাওলানা আব্দুস সালাম।
প্রয়োজন শুধু আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া।
কারণ—
যে নেতৃত্বে আছে বিশ্বাস,
সেই নেতৃত্বেই উন্নয়নের আশ।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sylhet