18/07/2026
কোতোয়ালি থানা তাঁতি দলের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কোতোয়ালি থানা তাঁতি দলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতি দলের সদস্য সচিব জনাব আমিনুল হক বেলাল, সিলেট মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জনাব মাসুম আহমেদ এবং সিলেট মহানগর তাঁতি দলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব হেলাল আহমেদ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কোতোয়ালি থানা তাঁতি দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দ্রুত একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
17/07/2026
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক জনাব মোঃ কয়েস আহমদ
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত "বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ" ও "বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, সিলেট বিভাগীয় জেলা শাখা"র জমকালো "অভিষেক অনুষ্ঠান-২০২৬" এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ কয়েস আহমদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস লোদী।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার আদায়ের এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে সিলেট মহানগর তাঁতী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, আগামী দিনে তাঁরা সাধারণ কর্মচারীদের পাশে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
#কয়েসআহমদ #তাঁতীদল #সিলেটমহানগর #অভিষেকঅনুষ্ঠান২০২৬ #সিলেটজেলাপরিষদ
10/07/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল ৩৯ নম্বর ওয়ার্ড গঠন উপলক্ষে এক আলোচনা ও প্রস্তুতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও তাতী দল নেতা জনাব জহির উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতী দলের সম্মানিত আহ্বায়ক কয়েছ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তাতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম, মইনুল হক, মইনুল ইসলাম এবং শাহাবুদ্দিন আহমেদ।
সভায় বক্তারা ৩৯ নম্বর ওয়ার্ড তাতী দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
#তাতী_দল #রাজনীতি_বাংলাদেশ #সিলেট_নিউজ #সাংগঠনিক_সভা #তাতীদল৩৯নংওয়ার্ড
06/07/2026
সিলেট মহানগর তাঁতী দলের উদ্যোগে বিমানবন্দর থানার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট মহানগর তাঁতী দলের আওতাধীন বিমানবন্দর থানার আসন্ন কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) স্থানীয় হোটেল ক্রিস্টাল রোজ-এ এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েছ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও 'হাওর বন্ধু' কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু।
সভায় বিমানবন্দর থানার ভবিষ্যৎ কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি এমপি কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে দলের গতিশীলতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার তাগিদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন বিমানবন্দর থানা কমিটি হবে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি। এই সভায় বিমানবন্দর থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও এলাকার তাঁতী দল ও বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাশেষে দলের ঐক্য ও সফলতার জন্য দোয়া কামনা করা হয়।